Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দিয়েছে। দেড় বছর পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার প্রচার মিছিলের নামে তারা মহড়া ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার ও জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের নেতৃত্বে পুরো ক্যাম্পাসে মহড়া দেন নেতৃবৃন্দ। জানা যায়,  ২৩ জুন স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীদের হটিয়ে কলেজের শহীদ আসাদ হল দখলে নেয় শাহীন  চাকলাদারের  অনুসারীরা। ছাত্রাবাসটি দেড় বছর ধরে নাবিল অনুসারীদের দখলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলের সন্ত্রাসী বাহিনীর তৎপরতায় অতিষ্ঠ হয়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্টেডিয়ামপাড়াবাসী। জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে সাকিব ইকবালের বিরুদ্ধে এই স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার বরাবর এই স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। স্মারকলিপিতে বলা হয়েছে, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নওশিন সুলতানা সুমির ছেলে সাকিব ইকবালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্টেডিয়ামপাড়া, পৌর হকার্স মার্কেট ও খড়কি এলাকায় অব্যাহতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এই চক্রটি চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। গত ঈদের রাতে (১৬ জুন) সাকিব ইকবালের নেতৃত্বে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ১৭ বছরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাজেট ৭৯ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ৯৬ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৯০ কোটি ৭৮ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে ৫ কোটি ৯৩ লাখ টাকা আয় ধরা হয়েছে। ২০০৮-০৯ অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ের প্রথম বাজেটের আকার ১ কোটি ২৩ লাখ টাকা ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিধি বাড়ার সাথে সাথে বাজেট বৃদ্ধি পেয়ে ২০২৪-২৫ অর্থ বছরে দাঁড়িয়েছে ৯৬ কোটি ৭১ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০১তম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন, যুগ্মসচিব আসাদুজ্জামান ও উপসচিব আজিজুল ইসলামের সাথে যশোরের তথ্য অফিসের কর্মকর্তাদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর সার্কিট হাউজ সভা কক্ষে  মতবিনিময় সভা হয়। এ সময় খুলনা বিভাগীয় উপ প্রধান তথ্য অফিসার এএসএম কবীর, যশোর জেলার সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, সহকারী  তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, নড়াইল  তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মনিরুল বাশারসহ তথ্য অফিসের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে  তথ্য মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপস্থিত গন যশোর বিমানবন্দর পৌঁছালে ভিআইপি লাউঞ্জে জেলা তথ্য অফিসে পক্ষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ২৫ দশমিক ৮২ শতাংশ কিশোর-তরুণ বেকার রয়েছে। কাজ খুঁজছে ১ দশমিক ৩১ শতাংশ কিশোর তরুণ। জেলায় ১০ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠীর মধ্যে কাজে নিয়োজিত ৩৮ দশমিক ৩৮ শতাংশ। গৃহস্থালী কাজে নিয়োজিত ৩৪ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া জেলায় গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে ০ দশমিক ৯৫ শতাংশে দাঁড়িয়েছে। যা ২০১১ সালে ছিল ১ দশমিক ১১ শতাংশে। বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২ সালের দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক উপ-পরিচালক উর্ব্বশী গোস্বামী অনুষ্ঠানে এসব তথ্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোর পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে উজির আলী নামে এক ব্যক্তি। পরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। আহত স্ত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার দিবাগত ২টার দিকে মণিরামপুর উপজেলার নেহালপুর ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ উজির আলীর লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, বালিধা গ্রামের উজির আলী পেশায় একজন ভ্যানচালক। তিনি চতুর্থ স্ত্রী রোজিনা খাতুন ও প্রতিবন্ধী ছেলেকে নিয়ে নেহালপুর ঝাউতলা গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় বুধবার…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশে আগস্টের গ্রেনেড হামলা, অর্থ পাচারসহ দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা আছে। তবে সব জটিলতা আইনি প্রক্রিয়াতেই নিরসন করে এই অপরাধীকে দেশে ফিরিয়ে আনা ও তাঁর প্রাপ্য সাজার মুখোমুখি করার বিষয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এ উদ্দেশ্যে…

Read More

কেশবপুর সংবাদদাতা  যশোরের কেশবপুর পৌরসভায় আইওজিআইপি প্রকল্পের আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রি ব্যবহার করায় সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন। বুধবার এলাকার মুক্তিযোদ্ধাসহ মহল্লাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যকুল নাথপাড়া সড়ক পরিদর্শন করেন। এ সময় সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-বালি ব্যবহার করায় তিনি ওই সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেন। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সিডিউল অনুযায়ী সড়কটি নির্মাণের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানান, তার চাকরি জীবনে এত নিম্নমানের কাজ তিনি আর কোথাও দেখেননি। বিশেষ আইওজিআইপি প্রকল্পের আওতায় ৪টি প্যাকেজে প্রায় ৪৬ কোটি টাকা ব্যয়ে কেশবপুর পৌরসভার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর উপশহর এলাকায় ইজিবাইক চুরি করে পালানোর সময় জনতা ইলিয়াছ শেখ (২৪) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। আটক চোর ইলিয়াস শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দাশেরকান্দি গ্রামের ও বর্তমানে সে যশোর শহরতলীর ঝুমঝুমপুর ক্লাব মোড়ের কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া।এ ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আইনজীবী আবুল কায়েসের বাড়ির ভাড়াটিয়া ইয়াসির আরাফাত কোতয়ালি থানায় মামলায় উল্লেখ করেন, তিনি উপশহর ই ব্লক এলাকার মুরাদ আলী শেখের ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। গত মঙ্গলবার বিকেলে উপশহর নিউ মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক নিয়ে আসলে তিনি প্রস্রাব করতে রাস্তার পাশে বসেন। সে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে একজন আইনজীবী তার মক্কেলের প্রতারণার শিকার হয়ে মক্কেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মৃন্ময় কুন্ডু তপু নামে ওই আইনজীবী তার এক সময়ের মক্কেল ফারিয়া আক্তার বনানীর বিরুদ্ধে এ মামলা করেছেন। বনানী পটুয়াখালী জেলার বাউফলের গাজীবাড়ী গ্রামের মোকলেছ গাজীর মেয়ে। বসবাস করেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাওয়ের কাচপুরে। ওই মামলায় তার মা মার্গারেট মেরীকেও আসামি করা হয়েছে। আইনজীবী মামলায় উল্লেখ করেছেন, বনানী, তার মা এবং তিনি কাচপুরে পাশাপাশি বসবাস করেন। একপর্যায় তারা জানতে পারেন মৃন্ময় একজন আইনজীবী। তিনি ঢাকা জজকোর্টে প্রাকটিস করেন। বনানী এবং তার মা তাকে জানান বনানী স্বামীর বিরুদ্ধে ঢাকার আদালতে যৌতুক মামলা করেছেন, যা চলমান রয়েছে। সেই…

Read More