সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে তাপপ্রবাহের মধ্যে অ্যাসেম্বলি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিদ্যালয়ের মর্ণিং শিফটে আসা তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণির ছাত্রীদেরকে টানা আধাঘন্টা সময় ধরে প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও সমাবেশ করানো হচ্ছে। এ সময় ছাত্রীদেরকে নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে পরিচয়, বিভিন্ন নিয়ম কানুন, মাদক, বোরকা পরা সহ নানা দিকনির্দেশনা তুলে ধরা হয়। গত ২৬ জুন সকাল আটটায় বিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। গরমের তীব্রতার কারণে ২ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ৫ মে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয় এবং কিছু সরকারি নির্দেশনা বেধে দেয়া হয়। নির্দেশনায় বলা হয়…
Author: banglarbhore
মাগুরা সংবাদদাতা মাগুরা মহম্মদপুর থানার সামনের ঘাট এলাকায় মধুমতি নদী থেকে এক নারীর দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে দেহাংশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মধুমতি নদীর পানিতে এক নারীর দুটি পাসহ শরীরের অংর্ধেক অংশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে নদী থেকে দেহাংশটি উদ্ধার করে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানউল ইসলাম বলেন, বেশ কিছুদিন আগে এ নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশর পক্ষ থেকে গোয়ালন্দ, ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলসহ বেশ কয়েকটি থানায় খবর পাঠানো হয়েছে। মেয়েটির নাম পরিচয় জানার ও দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।
বাংলার ভোর প্রতিবেদক এবার শহীদ পরিবারের সন্তানের বসতঘর ভেঙে কোটি টাকার সম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে যশোর সদরের হামিদপুর পশ্চিমপাড়ায় আসাদুজ্জামানের বাড়িঘরে এস্কেভেটর দিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে। হামলার সময় দেড় থেকে দুইশ’ লোক সশস্ত্র অবস্থায় সেখানে হামলা ও লুটপাট চালায়। বাড়ির মালিক আসাদুজ্জামান তার সন্তান ও স্বজনরা এই অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন তার বেয়াই নুরুল ইসলামের পক্ষে জমি জবরদখলের উদ্দেশ্যে এ হামলা চালান। ওই সময় নগদ টাকা, সোনার গহনা, গরু-ছাগল, ধান, গমসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। যদিও…
বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামের মাঠে আলামিন (২৪) নামে কুয়েত প্রবাসী এক যুবককে অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার সারা শরীরে খেজুরের কাঁটা ও বাবলা কাটা ফুটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের ভাই জনি জানিয়েছেন, আলামিন কুয়েতে বসবাস করেন। দুমাস আগে ছুটি নিয়ে তিনি বাড়িতে এসেছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে মাঠে তিনি গরুর ঘাস খাওয়া ছিলেন। এ সময় পাশের রামনগর ভাটপাড়া গ্রামের যুবকরা গোপালপুর গ্রামের ছেলেদের সাথে সৃস্টি করে। আলামিন তখন ঘটনাস্থলে পৌঁছে তাদের গোলযোগ মীমাংসা করার চেষ্টা চালায়। এ অবস্থায় রামনগর গোপালপুর গ্রামের ১০-১৫ জন যুবক ক্ষিপ্ত হয়ে আলামিন কে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামে ভ্যানের ধাক্কায় ইয়ানুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাজার থেকে সদয় নিয়ে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে ভ্যানের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই আনারুল ইসলাম জানিয়েছেন, ইয়ানুর রহমানের গ্রামের বাড়ি ওই পাঁচপোতা গ্রামে। তিনি ঢাকার সদরঘাটের ফাতেহাবাদ এলাকায় গার্মেন্টসের ব্যবসা করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে আসেন। বৃহষ্পতিবার মাগরিবের সময় গ্রামের বাজার থেকে সদায় নিয়ে বাড়ি ফিরছিলেন।পথের মাঝে পৌঁছেলে একটি চার্জার ভ্যান এসে পিছন থেকে ইয়ানুর রহমানকে সাজরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর চিকিৎসার জন্য রাত ৮ টা ১৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা…
তালা সংবাদদাতা জাতপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা ও এইচএসচি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২ টায় হলরুমে কলেজের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক প্রবোধ কুমার ঘোষের সঞ্চলায় ও অধ্যক্ষ মো. সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোসলেম উদ্দিন মোড়ল, বিএল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কলেজের প্রাক্তন ছাত্র মুহিদুল ইসলাম, রবিুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজের পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান…
শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াত উল্লাহ হোসেন মিয়া রাজনকে বুধবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময়ে তিনি সাংবাদিকদের সঙ্গে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সহ-সভাপতি এম.আর জিন্নাহ, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. সাইফুল্লাহ, আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান প্রমুখ। এ ছাড়াও শ্রীপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক মুজাহিদ শেখ, মহাসিন মোল্যা, জুয়েল, জিল্লুর রহমান উপস্থিত ছিলেন । এ সময় শ্রীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজনকে ফুলের তোড়া…
শার্শা সংবাদদাতা যশোরের বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিমের মদদে স্থলবন্দরে সীমাহীন দুর্নীতির আঁখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো। বেনাপোল স্থলবন্দরে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে লোড আনলোডসহ বন্দর নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত মাশোহারা ১ হাজার থেকে ১৫শ টাকা (চাঁদাবাজি) আদায় বন্ধে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক সংগঠন। গত সোমবার (২৪ জুন) বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ও যশোর জেলা ট্রাক এবং ট্যাংকলরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে বিভিন্ন দপ্তরে বন্দরের চাঁদাবাজি বন্ধে এ আবেদন জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, বেনাপোল বন্দরে আমদানি, রফতানি পণ্য ওঠানো, নামানোর কাজে নিয়োজিত…
বাংলার ভোর প্রতিবেদক গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর নগর ও সদর উপজেলা যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা বৃহস্পতিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলার একাধিক ইউপি মেম্বর সরাসরি মাদক কারবারিতে জড়িত। তাদেরকে আমি যেহেতু চিনি, ইউপি চেয়ারম্যানরাও চিনেন। আমি এখানে তাদের নাম বলছি না। তাই মাদক কারবারি দমনে সকলকে একসাথে কাজ করতে হবে। বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এভাবেই বক্তব্য দেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। তিনি আরও বলেন, মাদক কারবারি যেই হোক, আর যতো শক্তিশালীই হোক, তার ছাড় নেই ।’ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। ওসির বক্তব্যের সমর্থন জানিয়ে ইউপি চেয়ারম্যানদের মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। একই সঙ্গে বর্ডার…