শ্রীপুর সংবাদদাতা মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর গোয়ালদা গ্রামে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ তিন লাখ টাকাসহ ফ্রিজ, টিভি, ফ্যান, আলমারি, খাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার চর গোয়ালদহ গ্রামের ঈশ্বরচন্দ্র মন্ডলের (৭৫) বাড়িতে। জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে ঈশ্বরচন্দ্র মন্ডলের বসত ঘরে আগুনের সূত্রপাত ঘটে। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় তার বসতঘরটি। বসত ঘরটিতে পরিবারের আটজন সদস্য বসবাস করতেন। ঈশ্বরচন্দ্র মন্ডলের ছোট ছেলে তাপস…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরের এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের জমি জোর করে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি ভূমিদস্যু চক্র। প্রতিষ্ঠানের নিজ নামীয় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৫৯ শতক জমি স্থানীয়রা দখলের পায়তারা করছে। দিনরাত সন্ত্রাসী চক্রের নানা ধরনের হুমকি ধামকির কারণে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা জমিতে যেতে পারছেন না। এ বিষয়ে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মুনায়েম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দিয়েও কোনো প্রতিকার পাননি। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা। পরিচালক আব্দুল মুনায়েমের অভিযোগ, রামনগর মৌজার তিনটি খতিয়ানে ও চারটি দাগে ৫৯.৫০ শতক জমি এ্যারিষ্টোফুড এক্সপোর্টার লিমিটেডের নামে কেনা হয় ২০১৭ সালের এপ্রিলে। এরপর তারা পুরো জমি টিনের বেড়া…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ফিরে এসো হে কালীগঞ্জের ক্রীড়াঙ্গনের অভিভাবক এমপি আনার। তোমার শুন্যতায় আজ ক্রীড়াঙ্গনের মাঠে হাহাকার। তোমার হাতে গড়া ক্রীড়া সংগঠন, ক্রীড়া ফেডারেশন ও ক্রীড়াবিদ খেলোয়ারেরা আজ অভিভাবক হারিয়ে এতিম হয়ে পড়েছে। তোমার হত্যার দোষীদের বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। বুধবার বিকেলে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের শনাক্ত ও তাদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে সরকারী নলডাঙ্গা ভূষ ণস্কুল মাঠের সামনে সড়কে এ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলার ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন…
আশাশুনি সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক ও আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক সম হেদায়েতুল ইসলামসহ বিএনপি ১০জন ও জামায়াতের ১১জন নেতাকর্মীকে আদালত একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার সাতক্ষীরা আদালতে জামিনের জন্য আবেদন করেন আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক হেদায়েতুল ইসলাম ও শোভনালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আবু বকর সিদ্দিকসহ জামায়াত বিএনপির ২১ জন নেতা কর্মি। আদালত শুনানি করে জামিন অযোগ্য ধারা থাকায় সকল আসামিদের জামিন বাতিল করেন। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. আব্দুল লতিফ এ প্রতিবেদককে বলেন…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় সুখপুকুরিয়া সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ করছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই । উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাসিন্দা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলামিন ও জহির রায়হান সংগ্রহ করা প্রায় ১ হাজার তালের চারা বুধবার একযোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তা, রাস্তার পাশে পতিত জমি ও জমির আইলে রোপণ করেছেন। এ সময় তাদের সাথে অংশ নেন জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ। কর্মসূচির উদ্বোধন করেন ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, আজাদ হোসেন,হাবিবুর রহমানসহ অন্যরা। উদ্বোধনের পর থেকে সারিবদ্ধভাবে সড়কের দুই পাশে তাল গাছের চারা রোপণ করার কাজে ব্যস্ত…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়। মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের বুড়োর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার চাঁপাতলা গ্রামের আলী আকবরের মেয়ে ও চাপাঁতলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী নাসরিন খাতুনের (১৩) সাথে বুড়োর দোকান এলাকার রমজান জোয়ারদারের ছেলে খায়রুল জোয়ারদারের (২০) বিয়ের আয়োজন করে পরিবার। মঙ্গলবার রাত ৯ টার দিকে ছেলের বাড়িতে বাল্যবিয়ের তথ্য শুনে যশোর জেলা গ্রাম পুলিশের সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও অভয়নগর থানা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। গ্রাম পুলিশ তপু গাজী ও আসাদুজ্জামান…
শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার, আয়া ও নৈশপ্রহরী তিন পদে পাতানো নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে গত ২৪ জুন সাতক্ষীরা সহকারী জজ আদালতে বাদী হয়ে দেং ১৬৩/২৪ নং মামালা করেছে নিরাপত্তা কর্মী পরীক্ষা বর্জনকারী রুহুল আমিন। মামলায় বিবাদী করা হয়েছে নিয়োগকৃত সহ সুপার পদে মাওলানা ফারুক হোসেন, নৈশপ্রহরী পদে সাইফুল ইসলাম, আয়া পদে সুমাইয়া আফরিন সুমি ও মাদ্রাসার কার্যকরী পরিষদের ১১ জনসহ ডিজি প্রতিনিধি, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ রেজিস্ট্রারকে। বিজ্ঞ আদালত মামলায় বিবাদিগণকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, দুর্নীতি করে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দেওয়া…
মণিরামপুর সংবাদদাতা ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ভাতা প্রদানের বিপরীতে টাকা নেয়ার ঘটনা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এমন তথ্য ও প্রমাণ মিলেছে। জানা যায়, মণিরামপুর উপজেলার ৭ নং খেদাপাড়া ইউনিয়নে গত ৫ জুন প্রতিবন্ধী ভাতা বই প্রদান করা হয়। ওই দিন বেশ কয়েকটি ওয়ার্ডে পরিষদ থেকে বই ও টাকা প্রদান করা হয়। অভিযোগ ওঠে প্রত্যেক ভাতাভোগীদের কাছ থেকে ১৬০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত অর্থ আদায় করা হয়। অভিযোগকারী জালালপুর গ্রামের আমির হোসেন জানান আমি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি এই টাকা আদায় করছে কিন্তু সেখানে আমির হোসেনের ভাতাভোগী পিতা মাতাও ছিলেন। বিষয়টির সত্যতা যাচাইয়ে এ প্রতিবেদককে আমির হোসেনের পিতা-মাতা জানান, আমাদের কাছ থেকে কোন…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা এমপি আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তার ফেলে দেয়া মোবাইলসহ আলামত উদ্ধারে ঝিনাইদহে অভিযান শেষ হয়েছে। ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ এ অভিযান পরিচালনা করেন। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে মাছ ধরার জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখে। বুধবার সকালে জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আনা হয় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে। শহরের পায়রা চত্বরের উত্তর পাশের একটি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে গত তিনদিন ধরে চলছে বিদ্যুতের লোডশেডিং। দিনের বেলায় এমনকি গভীর রাতেও ঘন্টার পর ঘন্টা থাকছেনা বিদ্যুৎ। এতে প্রচন্ড তাপদাহে হাঁসফাঁস অবস্থা মানুষের। গত এক মাস ধরে তীব্র গরমে কাহিল হয়ে পড়েছে জনজীবন। এসময় তাপমাত্রা ছিল ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। দিন-রাতে সমানতালে বিদ্যুত থাকছেনা কমপক্ষে ৫-৬ ঘন্টা। এতে করে আইপিএস ও চার্জার ফ্যানের কদর বেড়েছে। শুধু শহরে নয়, পল্লী বিদ্যুতের অবস্থা আরও খারাপ। সেখানে ১১-১২ ঘন্টা বিদ্যুত থাকছেনা। যশোর ওজোপাডিকো-১ এর গ্রাহক চাহিদা রয়েছে ৭০ মেগাওয়াট। সেখানে সরবরাহ পেয়েছে ৪৮-৫০ মেগাওয়াট। ঘাটতি থাকছে ২০-২২ মেগাওয়াট বিদ্যুত। যশোর পল্লী বিদ্যুৎ ১ ও ২ এর চাহিদা রয়েছে ২৩২…