Author: banglarbhore

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ জানার পরও দেশে ধূমপায়ীর সংখ্যা কয়েক কোটি। আর এ বিপুল সংখ্যক ধূমপায়ীর দুর্বলতাকে পুঁজি করে একশ্রেণীর ফঁড়িয়া সিন্ডিকেট করে তাদের পকেট ফাঁকা করার ব্যবসা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। প্রতিবছর বাজেট আসলেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে সিগারেটের দাম বাড়িয়ে দেয়। এতে করে ভোক্তার পকেট কাটা গেলেও রাষ্ট্রের কোন উপকার হয়না। আর একপ্রকার বাধ্য হয়ে বাড়তি দামেই সিগারে কিনতে হয় ভোক্তাদের। এ নিয়ে সাধারণ ভোক্তাদের ভিতরে চরম ক্ষোভ বিরাজ করলেও বাজার নিয়ন্ত্রণ করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মঙ্গলবার যশোর শহরের বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে দোকান ভেদে সিগারেটের দাম…

Read More

ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে প্রিজন ভ্যান ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। বিকেল চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রিজন ভ্যানটি ঝিনাইদহ কারাগারে এসে পৌঁছায়। কাজী কামাল আহমেদ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় ১৪ জুন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে ঝিনাইদহে নিয়ে আসার খবরে সংবাদকর্মীরা আজ সকাল থেকেই কারাগার ও তার আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকেন। বিকেল ৪টার দিকে…

Read More

যবিপ্রবির সংবাদদাতা চাকরি প্রার্থীদের অপহরণ এবং একজন আবাসিক শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হতে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজীবন বহিস্কৃত ৯ জন এবং বর্তমানে ছাত্রত্ব না থাকায় আরও চার জনসহ মোট ১৩ জনের বিরুদ্ধেই দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০০তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রিজেন্ট বোর্ডের সদস্যদের অনেকে ভার্চুয়ালি এবং সশরীরে সভায় অংশ নেন। তদন্ত কমিটি প্রতিবেদনের পর তা নিয়মানুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার ভোর ৩টার দিকে কাজীপাড়াস্থ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ বিভাগের (এইচডিইউ) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। তারা আইসিইউ বিভাগের সামনে অবস্থান নিয়ে তৌহিদ চাকলাদার ফন্টুর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন। যশোর জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের ইনর্চাজ ডাক্তার আশরাফুজ্জামান বলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু মঙ্গলবার ভোর ৩টার দিকে পেটে ব্যথাসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, সোনার বাংলা সফল করার লক্ষ্যে শেখ হাসিনার দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে কোন আপোষ হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির জাতি স্বাধীন হয়েছে। শেখ হাসিনা নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির সুবাতাস পেয়েছে। সন্ত্রাসী দুর্নীতিবাজ কেসিনো ব্যবসায়ীদের আওয়ামী লীগের কোন স্থান নেই। আওয়ামী লীগ সাধারণ জনগণের দল। জনগণ আওয়ামী লীগের মূল শক্তি, আস্থার ঠিকানা। শেখ হাসিনা নেতৃত্বে দেশ পরিচালিত হলে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ স্মার্ট দেশ। সোমবার (২৪ জুন) যশোর জেলা পরিষদ মিলনাতনে বাংলাদেশ আওয়ামী…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০০৯ সালে যখন সরকার গঠন করি, তখন শিক্ষা ও গবেষণার কাজে আরও বরাদ্দ বাড়াই। ২০১০ থেকে বিনা পয়সায় বই দেওয়া শুরু করি। অনেকে ভেবেছে যে এটা কীভাবে সম্ভব? আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছি। ছেলেমেয়েরা যাতে বিভিন্ন ধরনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, দেশ-বিদেশের কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারে, সেদিকে লক্ষ রেখে বহুমুখী শিক্ষার ব্যবস্থা ও উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি।’ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান, গবেষণা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইয়াবা উদ্ধারের আলাদা মামলায় দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার নুর ইসলাম ও বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের শাহাজামাল। জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রেলগেট কালু কসাইয়ের দোকানের সামনে থেকে নুর ইসলামকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আমির হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুই আইনজীবীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন যশোর শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা এনায়েত আলীর ছেলে শাহিনুর রহমান শাহিন। আসামিরা হলেন, যশোরে নারী ও শিশু নির্যাতন ও মানবপাচার দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাড. মোস্তাফিজুর রহমান মুকুল ও অ্যাডভোট. সৈয়দ কবীর হোসেন জনি। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহজাহান কবীর খান বিপ্লব। তবে, এ মামলা ষড়যন্ত্রমুলক দাবি করেছেন ওই দুই আইনজীবী। বাদির অভিযোগ, আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের সামনে ফুটপাতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার পদ্মবিলায় রবিউল আলম (৬৪) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে কোরবানির পশু কেনার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হয়েছে। ঘটনার ১২দিন পর কোতোয়ালি থানায় তিন ভাইকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী রবিউল আলম। আসামিরা হলেন, পদ্মবিলা গ্রামের জাহিদ হোসেন, রফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম । এজাহারে রবিউল ইসলাম উল্লেখ করেছেন, তিনি শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় বসবাস করেন। পদ্মবিলা এলাকায় তার একটি মাছের ভেড়ি আছে। গত ১২ জুন ভোরে তিনি ওই ভেড়ি দেখাশুনা করতে গিয়েছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে পদ্মবিলা রাস্তার কাছে পৌছানো মাত্র আসামিরা তার প্রাইভেটকারের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ি থেকে নামিয়ে কচাগাছ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে পুলিশে চাকরি দেবার কথা বলে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। সোমবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বরুনা গ্রামের আনসার আলীর ছেলে ইকবাল হোসেন বাদী হয়ে যশোর আদালতে মামলা করেছেন। মামলার আসামি রাম গাঙ্গুলি কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দিপু গাঙ্গুলির ছেলে। আদালত অভিযোগে আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী তাজ হোসেন তাজু। মামলায় উল্লেখ করেছেন, রাম গাঙ্গুলি নিজেকে সাতক্ষীরা জেলা তালা উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শ্যামল কুমার মজুমদারের ফুফুতো ভাই পরিচয় দেন। এছাড়া ওই কর্মকর্তার সাথে তোলা…

Read More