বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুরের যুবলীগ নেতা প্রভাষক উদয় শংকর হত্যা মামলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড সাইফুর আলম ওরফে আলম মেম্বরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালি রাণী আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আলম মেম্বর অভয়নগরের দত্তকাটি গ্রামের বাসিন্দা। মামলার অভিযোগে জানা গেছে, পাচাকড়ি গ্রমের উদয় শংকর বিশ্বাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ও টেকেরঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ছিলেন। ২০২৩ সালের ১৬ অক্টোবর সকালে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। মামলার তদন্তে আলম মেম্বরের এ হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পুলিশ তাকে আটক দেখিয়ে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের বিদায়ী কর্নেল কমান্ড্যান্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল সামরিক রীতিতে মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করে। বৃহস্পতিবার সেনাপ্রধানকে এই কুচকাওয়াজ প্রদর্শন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, আনুষ্ঠানিকতা শেষে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে তার বিদায়ী বক্তব্য রাখেন। সেনাবাহিনী প্রধান তার মূল্যবান বক্তব্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন। পরে বাংলাদেশ…
বিশেষ প্রতিনিধি দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের চার জেলার মধ্যে তিন জেলার সীমান্তে স্বর্ণ ও মুদ্রা চোরাচালানে এমপি আনোয়ারুল আজিম আনারের নামে হিস্যা তোলা হতো বলে অভিযোগ উঠেছে। অন্ধকার জগতে যা ‘আনার হিস্যা’ নামে পরিচিত ছিল। ওই সূত্রের দাবি যশোরের চৌগাছা, ঝিনাইদহের মহেশপুর, চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনা সীমান্ত দিয়ে চোরাচালান করতে হলে আনারকে হিস্যা দিতে হতো। আর এই হিস্যা নিয়েই চোরাচালান গডফাদার সাথে আনারের দ্বন্দ্ব শুরু হয়। আর সেই দ্বন্দ্ব থেকেই আজ আনার গুমম বা হত্যার শিকার হয়েছে। পুলিশ ও একাধিক গোয়েন্দা সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এমপি আনার হত্যা মামলার তদন্তসূত্র ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রায় ১৫…
বেনাপোল সংবাদদাতা আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কলকাতা-খুলনা রেলপথে চলাচল করা যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন-এক্সপ্রেস’ দুই দিন বন্ধ থাকবে। ট্রেনটি রোববার এবং বৃহস্পতিবার বন্ধ থাকবে। এই রেলপথে ট্রেনটি সপ্তাহের ওই দুদিন চলাচল করে। রেলওয়ে সূত্র জানায়, রেললাইন এবং কর্মীদের ওপর চাপ কমানো ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরই এ সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। জানা গেছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি পাঠায়। এ বিষয়ে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা বন্ধন এক্সপ্রেস দুই দিন বন্ধ…
বাংলার ভোর প্রতিবেদক মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। মানসিক সমস্যায় ভুগলেও বেশির ভাগ মানুষ চিকিৎসা করাতে চান না। মানসিক চিকিৎসা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা রয়েছে। আবার কোথায় গেলে মানসিক স্বাস্থ্য চিকিৎসা করানো যায়, এটি অনেকে জানেন না। মানসিক রোগে ভুগছেন এমন রোগীর সংখ্যা বাড়ছে। ফলে মানসিক স্বাস্থ্য চিকিৎসার গুরুত্ব বাড়ছে। জেলা ও উপজেলা পর্যায়ে কাউন্সিলিং সেন্টার চালুর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে কাউন্সিলিং সেন্টার চালু করতে পারলে চিকিৎসা সহজ হবে। মানুষ উপকৃত হবে। বুধবার যশোরে কাউন্সিলিং সেন্টার স্থাপন বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শক কর্মশালায় এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শহরের একটি হোটেলে এ কর্মশালার আয়োজন করে…
মাগুরা সংবাদদাতা ঈদুল আজহার ৪ দিন বাকি। মাগুরায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট। বিশেষ করে গরু বিক্রিতে অনেকটাই ভাটা চলছে বলে বিক্রেতারা বলছেন। ক্রেতারা বলছেন, গরুর দাম অন্যান্য বারের তুলনায় অনেক কম। মাগুরার আলমখালী, কাটাখালী, রামনগরের গরু ও ছাগলের হাট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড় অনেকটাই কম থাকলেও এখন একটু বাড়তে শুরু করেছে। পর্যাপ্ত গরু ও ছাগল থাকলেও এসব হাটে ভিড়ের তুলনায় বাড়েনি বেচা কিনা। তবে গত বছরগুলোর চেয়ে এবার কোরবানির ঈদেকে কেন্দ্র করে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। বুধবার ১২ জুন ২০২৪ ইং তারিখ মাগুরা কাটাখালি হাটে গরু বিক্রি করতে এসে বিক্রেতা সুমন দৈনিক বাংলার ভোরকে বলেন আমার…
বাংলার ভোর প্রতিবেদক যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় কামাল হোসেন (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। কামাল সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়ার আলম হোসেনের ছেলে। এই মামলার অপর দুই আসামি হলেন, কামালের বড় ভাই বিলায়েত হোসেন (৪০) এবং মা মিনারা খাতুন (৫৫)। একই গ্রামের চান মিয়ার মেয়ে ঝলক এজাহারে উল্লেখ করেছেন, গত বছরের ২ অক্টোবর আসামি কামালের সাথে তার বিয়ে হয়। বিয়ের ২/৩ মাস পর থেকে কামাল নানা ভাবে তাকে অত্যাচার করতে থাকে। তার পিতার বাড়ি থেকে কামালকে নগদ এক লাখ টাকা ও আসবাবপত্র কিনে দেয়। কিন্তু সে বিদেশে যাওয়ার কথা বলে ৪ লাখ টাকা পিতার বাড়ি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি। তার দাবি পিপিকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মামলা করায় হেনস্তা করতে এ মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি জানান, তার নামে আজ সকালে তাসলিমা ইসলাম নামে এক আওয়ামী লীগ নেত্রী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গোলাম কবিরের আদালতে মামলা করেন। বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য পিবিআইকে আদশ দিয়েছেন। অথচ মাতৃতুল্য ওই নারীকে তিনি চেনেন না। তিনি আরো জানান,সম্প্রতি…
বাংলার ভোর ডেস্ক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটে হত্যার পর বেঁধে রাখার একটি ছবি প্রকাশ্যে এসেছে। ওই ফ্ল্যাটে আনারকে হত্যার পর একটি চেয়ারে তার দুই হাত দড়ি দিয়ে বাঁধা হয়। গামছা দিয়ে বাঁধা হয় গলা। সাদা কাপড় দিয়ে বাঁধা হয় মুখ এবং কালো কাপড় দিয়ে বাঁধা হয় মাথা। কসাই জিহাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে, আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটে একটি চেয়ারের সঙ্গে এভাবে বেঁধে রাখা হয়। এরপর সিদ্ধান্ত হয় টুকরো টুকরো করে মরদেহ কাটার। সেই সিদ্ধান্ত মোতাবেক মরদেহ থেকে মাংস আলাদা করে বাথরুমে ফেলে ফ্ল্যাশ করা হয়। গোয়েন্দা সূত্রে জানা যায়, অজ্ঞান করার রাসায়নিক…
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় পলাশ মোল্লা নামে এক ব্যক্তিকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলমাচ হোসেন মৃধা এ রায় দেন। এ ছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় দায়ের হওয়া পেনালকোডের ২০১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া ৩৬৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে…