বাংলার ভোর প্রতিবেদক বিকাশ থেকে ২ লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়ার অভিযোগে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী থেকে এক বিকাশ প্রতারককে আটক করেছে যশোর সিআইডি পুলিশ। গত শনিবার গভীর রাতে সুমন আলী নামে (৩৬) এই প্রতারককে আটক করা হয়। আটক সুমন আলী রাজশাহী জেলার মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। যশোর সিআইডি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান ২০১৯ সালের ২১ জানুয়ারি যশোর কোতোয়ালি থানার (মামলা নং ২১,(০১) তদন্ত করতে যেয়ে বিকাশ প্রতারক সুমন আলীকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করা হয়। সুমন আলী যশোর কোতোয়ালি থানার দায়ের করা মামলায় বাদীর মোবাইল থেকে প্রতারণা করে ২ লাখ ৯ হাজার ৮শত ৩৬ টাকা প্রতারণা…
Author: banglarbhore
শ্যামনগর সংবাদদাতা পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্যামনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। খুলনা বিভাগীয়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে ৬ জুন খুলনা শিল্পকলা মিলনায়তনে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, পটগান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচারে ব্যক্তিগত পর্যায়ে সাংবাদিক রনজিৎ বর্মনকে সম্মাননা স্মারক ও সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোজ্জামেল হক বিপিএম (বার)…
মাগুরা সংবাদদাতা মাগুরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে রোববার মাগুরা জেলা পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও অনুমোদন উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়। আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা -২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের পিতা খন্দকার মাশরুর রেজা কুটিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল কাদের, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রানা আমির ওসমান, মহম্মদপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মান্নান ও শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শ্যামল কুমার দে ও…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দ্বয় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার সকাল সাড়ে ১০ টায় তারা দায়িত্ব গ্রহণ করেন। গত ৩০ মে তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন। কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটর সভাপতিত্বে অভিষেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি। বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, ইউপি সদস্য সাইলুজ্জামান সাইলু, ইউপি সদস্য মাহফুজা খানম, মৌতলা…
# পুলিশ সদস্যসহ আহত ৩০ ঝিনাইদহ সংবাদদাতা মোস্তাক শিকদার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য রয়েছেন। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে শৈলকুপা থানায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে পুলিশের তিন সদস্যকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকাতে রেফার্ড করা হয়েছে। তারা হলেন, আব্দুস সালাম, ইকবাল হোসেন ও তরিকুল ইসলাম মিনা। স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার ধাওড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা মুস্তাক শিকদারকে একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলা পরিষদ…
# যশোরে পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসন রোববার বিকেলে এই সভার আয়োজন করে। গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি পরিচালনা করছে। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, গ্রাম আদালতে দায়ের হওয়া মামলা সংশ্লিষ্ট আইন অনুযায়ী আপোস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসন রোববার বিকেলে এই সভার আয়োজন করে। গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি পরিচালনা করছে। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, গ্রাম আদালতে দায়ের হওয়া মামলা সংশ্লিষ্ট আইন অনুযায়ী আপোস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা যায়। মামলা মোকদ্দমা ছাড়াই আদালতের…
বাংলার ভোর প্রতিবেদক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্সমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ বিষয়ক অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির খুলনা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে খুলনা বিভাগের যশোর, খুলনা ও সাতক্ষীরার ২৪ উপজেলার অ্যাডভোকেসি নেটওয়ার্কের প্রায় ৩শ” প্রতিনিধি অংশ নেন। ঝিকরগাছা উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্কের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শহিদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা, ক্রিশ্চিয়ান এইডের জেন্ডার এন্ড ইনক্লুশন প্রকল্পের প্রোগ্রাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ব্যতিক্রমী আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের একশ’ মেধাবী অস্বচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে শনিবার দুপুরে ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিদ্যালয় থেকে দূরবর্তী স্থানে বাড়ি হওয়ায় বাইসাইকেল পাওয়া এই শিক্ষার্থীরা যারপরনাই খুশি। যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীর প্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ অস্বচ্ছল মেধাবী ছাত্রীকে এই সাইকেল উপহার দেয়া হয়। বাইসাইকেল পাওয়া ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের বাড়ি ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার। সাইকেল পেয়ে আপ্লুত ফাতেমা জানায়, এতদিন…
হাসান আদিত্য যশোরে সদরের বাহাদুরপুর এলাকার তেঁতুলতলা মোড়ে মধ্যরাতে যুবলীগ কর্মী আলী হোসনকে হত্যায় অংশ নেয় দুই দুর্বৃত্ত। ৪০ সেকেন্ডের কিলিং মিশনে ৬ রাউন্ড গুলি করা হয়। প্রথম গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তার পায়ে গুলি করা হয়। পড়ে গেলে মাথায় এক রাউন্ড ও পিঠে তিন রাউন্ড গুলি করা হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী যুবলীগ কর্মীর সহযোগী ও তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান তৌহিদ চাকলাদারের কর্মী ছিলেন আলী হোসেন। তাঁর বিজয় উপলক্ষে বৃহস্পতিবার রাতে উপশহর ই-ব্লক এলাকায় প্রীতিভোজের আয়োজন করা হয়। সেখানে খাওয়া শেষে মধ্যরাতে…