Author: banglarbhore

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় সহ সুপার, নৈশ প্রহরী,ও আয়া ৩ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে, মাদ্রাসাটির সুপার আশরাফ হোসাইন এবং ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আলতাব হোসেন সহ সুপার, নৈশপ্রহরী ও আয়া ৩ পদে নিয়োগে শুরু থেকেই দুর্নীতির আশ্রয় নেয়। গত ৮ জুন সাজানো নিয়োগ পরীক্ষার দিন ছিল। এ ঘটনায় ৬ জন আবেদনকারী সাতক্ষীরা জেলা প্রশাসক, মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় মাদ্রাসা সুপার মাওলানা আশরাফ হোসাইন এক নোটিশের মাধ্যমে নিয়োগ পরীক্ষা ঘোষণা করেছেন। এ নিয়ে ৩ বার নিয়োগ পরীক্ষা পিছালো।

Read More

কলারোয়া সংবাদদাতা সিরাজগঞ্জে ভিডিও কন্টেন্ট ক্যামেরায় ধারণ করার সময় পৌর এলাকার ইলিয়ট ব্রিজের প্রবেশ বারের পাইপে আঘাত পেয়ে রবিউল আজিম তনু (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে সিরাজগঞ্জ পৌর শহরের ইলিয়ট ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল আজিম তনু সাতক্ষীরা জেলার কলারোয়া থানার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, সিরাজগঞ্জ শহরের এসএস রোডে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতে সিরাজগঞ্জ আসেন কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী ও তার সঙ্গীরা। সকালে আরএস ফাহিম চৌধুরীর ক্যামেরাম্যান একটি ছাদখোলা গাড়িতে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানের ভিডিও সংগ্রহ করছিলেন। এ সময় রেস্টুরেন্টটির মালিক মঈন উদ্দিন তাদের বন্ধু সৌহার্দ্য, শোভন…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা পৌরসদরে এক গৃহবধূকে নির্যাতন করে তার শশুর বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিমের বিরুদ্ধে। নির্যাতিত গৃহবধূ পৌর কাউন্সিলরের ভাগ্নের বৌ বাঁকড়া রায়পটন গ্রামের আব্দুল জলিলের কন্যা শ্রাবণী খাতুন (২৫)। জানা গেছে, কৃষ্ণনগর গ্রামের ৪ নং ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে মালয়েশিয়া প্রবাসী ওবায়দুলের সাথে ৭ বছর পূর্বে শ্রাবণীর বিয়ে হয়। বিয়ের পর ওবায়দুল মালয়েশিয়া চলে যান। কিছুদিন পর শ্রাবণী কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান হওয়ার পর থেকেই শ্রাবণীর ওপর মানসিক নির্যাতন চালানো শুরু করেন আপন মামা শ্বশুর কাউন্সিলর আবদুল আলিম ও শাশুড়ি জাহানারা বেগম। মেয়ের সুখের জন্য শ্রাবণীর পিতা…

Read More

বেনাপোল সংবাদদাতা ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে তিন কিশোর উদ্ধার ঘটনায় জড়িত বাবু ও লাভলু নামে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১২ টার সময় তাদের আটক করা হয়। শুক্রবার পাচারের শিকার ওই তিন কিশোরকে বেনাপোল বিজিবি ক্যাম্পের বিপরীতে মৌ আবাসিক হোটেল থেকে উদ্ধার করে পুলিশ। বাবু বেনাপোল এমএম পরিবহনের সুপারভাইজার এবং লাভলু বেনাপোল বড় আচঁড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া থানার পুনসাই গ্রামের অভাবি পরিবারের তিন কিশোরকে প্রত্যেকের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে নিয়ে আসে এমএম যাত্রী পরিবহনের সুপারভাইজার বাবু। এবং বেনাপোলের আবাসিক হোটেল মৌতে তিন কিশোরকে রাখা হয়।…

Read More

পাইকগাছা সংবাদদাতা ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে ছওয়াব বাংলাদেশের পক্ষ থেকে পাইকগাছা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রি হিসেবে চাল ১০ কেজি, আটা ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ১ কেজি, আলু ৪ কেজি, সাবান ১টি , বিস্কুট ১ প্যাকেট, মুড়ি ১ কেজি, খাবার স্যালাইন ৮ পিস দেয়া হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ছওয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসেন তালুকদার ও বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার আবু সাঈদ মোল্ল্যা, আলতাফ হোসেন, ৫ নং সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও উচ্চমূল্যের ফসলের আবাদ বৃদ্ধি বিষয়ে অবদানের জন্যে আটজন কৃষি কর্মকর্তাকে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় খামারবাড়ি মিলনায়তনে তাদেরকে এ সম্মাননা দেয়া হয়। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় অবহিতরণ ও প্রকল্প প্রনয়ন কর্মশালা অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়। প্রধান বক্তার বক্তব্য রাখেন টেকসই প্রকল্পের পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, স্বাগত বক্তব্য রাখেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশের স্বাধীনতা চেতনা নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে “আনন্দে জাগাও অন্তরে শক্তি” স্লোগানে শিক্ষার্থীদের পারিবারিক পাঠাগার গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার উদ্যোগে শহরের বেজপাড়া জেসিএফ শিশুস্বর্গ স্কুল প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার জন্য এই আয়োজন। আমাদের শিক্ষার্থীদের ভিতরে সেই স্বাধীনতার চেতনা সম্পূর্ণ হচ্ছে না। এর কারণ আমরা নতুন প্রযুক্তির নামে বইয়ের থেকে বাচ্চাদের সরিয়ে দিচ্ছি, আর কোচিংয়ের নামে তাদেরকে শুধুমাত্র পাস করার জন্য লেখাপড়া করাচ্ছি। এর…

Read More

নড়াইল সংবাদদাতা জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার নাম ভাঙ্গিয়ে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় আব্দুল মান্নানের বসতবাড়ির ১৫ শতক জমি দখল করে একতলা ভবন ভাংচুর ও গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশারী ভূমিদুস্য মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুর রহমান শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করছেন। পরে ওই রাতেই প্রভাবশালী ভূমিদুস্য মোহাম্মদ উল্লাহকে গ্রেফতার করে পুলিশ। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ধোপাখোলা মোড় সংলগ্ন নাছিমা বেগমের সাথে মোহাম্মদ উল্ল্যার জমি নিয়ে বিরোধ আছে। জমির নিয়ে…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার সকালে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সাংবাদিক সাইফুল বারী সফু প্রমুখ। এর আগে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের নেতৃত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি বের করা…

Read More

হাসান আদিত্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত দেড় বছরে অন্তত ১০টি সহিংসতার ঘটনা ঘটেছে। প্রত্যেকটি ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের নির্যাতন থেকে রক্ষা পায়নি শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, চাকরিপ্রার্থীরাও। একের পর এক বিতর্কিত ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ মিললেও বিশ^বিদ্যালয় প্রশাসন কিংবা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে বেপরোয়া হয়ে উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করে দায় সেরেছে। দুই একজনকে সাময়িক বহিস্কার হলেও পরবর্তীদের তারা মাফ পেয়ে গেছেন। থানায় মামলা হলেও কেউ গ্রেপ্তার হয় না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপরে চাপ সৃষ্টি করে ছাত্রলীগ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে চায়। এজন্য তারা সারাবছরই ক্যাম্পাস অস্থির করে রাখে।…

Read More