Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করেছেন উচ্চ পর্যায়ের সাচিবিক দল। এ সময় প্রকল্পটির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রূপ নেয়, ভবিষ্যতে এ ধরনের আরও প্রকল্প নেয়া এবং এই প্রকল্প যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রূপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে সাচিবিক দলটি। কিছুদিন আগেই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে যশোরের ঐতিহ্য খেজুর গুড়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসনের খেঁজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হয়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেঁজুর বাগান প্রকল্প…

Read More

বেনাপোল সংবাদদাতা ভারতে পাচারের জন্য আনা তিন কিশোরকে বেনাপোলের একটি আবাসিক থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোররা হলো চাঁদপুর জেলার কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) ও একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৩ জন কিশোরকে বাংলাদেশ হতে ভারতে পাচারের জন্য বেনাপোলে আবাসিক হোটেল ‘মৌ’ তে অবস্থান করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি আরো জানায়, এ পাচারের…

Read More

পাইকগাছা সংবাদদাতা প্রতিপক্ষকে শায়েস্তা করতে পাইকগাছায় দীর্ঘদিনের চলাচলের রাস্তার ওপর পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ফলে ১০ পরিবারের লোকজন রাস্তায় উঠতে না পারায় অনেকটা অবরুদ্ধ হয়ে আছে। আদালতে পথের দাবিতে মামলা হওয়ায় পুলিশ ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী আদালতের মামলার বিবারণে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের শেখ মশিউর রহমান ও আক্তার হোসেন শেখ একই বংশের লোক। তাদের চলাচলের জন্য ৬ ফুট চওড়া ও ২০০ ফুট দৈর্ঘ্যরে পাকা রাস্তা তৈরি করে। দীর্ঘদিন ধরে এ পথ দিয়ে ১০টি পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী চলাচল করে আসছে। কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে।…

Read More

সুমন ব্রহ্ম, নিজস্ব প্রতিবেদক ডুমুুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়তের ভোটাররা পড়েছেন দো-টানায়। এক দিকে কেন্দ্রীয় কমিটির ভোট বর্জনের নির্দেশনা, অন্যদিকে বিএনপির স্থানীয় ভাবে নির্বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃাচনে অংশগ্রহণ। এখন কোনদিকে যাবেন এই নিয়ে চলছে যত ভাবনা চিন্তা। জানা গেছে, আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে ডুমুুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন। এতে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনিমুর রহমান নয়ন। তিনি বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ব্যক্তি অপেক্ষা তার আরও বড় পরিচয় হল তিনি উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজের ভাইপো। এছাড়াও তার বাবা মোল্ল্যা আবুল কাশেমসহ চাচারাও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতা। প্রতীক বরাদ্দের পরেই তার গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। বিশেষ করে নিজ দল বিএনপিসহ…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় ৪০ মণ ওজনের উন্নতজাতের একটি গরু পালন করেছেন আমিনুর রহমান। দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। খাবার, দৈহিক গঠন, ওজন ও শান্ত স্বভাবের জন্য নাম তার ‘বাহাদুর’। নিজ বাড়িতে প্রাকৃতিক ঘাস, ধানের খড়, খৈল, কুড়া, ভুষি, ভুট্টা ও ছোলা খাইয়ে তা বড় করেছেন। জেলা শহর থেকে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের আমিনুর রহমান। গরুটির দৈর্ঘ্য ১০ ফিট ও ৫ ফিট উচ্চতার ষাঁড়টির নাম দেয়া হয়েছে ‘বাহাদুর’। এমন বড় আকারে গরু দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমাচ্ছে আমিনুর রহমনের বাড়িতে। তবে ক্রেতারা দরদাম করে কিনতে পারবেন। দুই বছর আগে নিজ বাড়িতে জন্ম নেয়া গরুটি নিজের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার বিকেলে যশোর শহরের কাঁঠালতলায় সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের কার্যালয়ে যশোর সদর উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী তৌহিদ চাকলাদার ফন্টুকে যশোর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোশারফ হোসেনের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানান কৃষকলীগের জেলা কমিটি, সদর উপজেলা কমিটি, পৌর কমিটি ও সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতৃবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির , আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, তোরাব আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, মহিলা সম্পাদক শামীমা সুলতানা ঝুমুর, স্বাস্থ্য সম্পাদক আইয়ুব আলী, ত্রাণ সম্পাদক রিপন খান, সদস্য জিয়াউদ্দিন রঞ্জু, আবুল কালাম…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। আনন্দ মিছিলে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, দপ্তর স¤পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, কোষাধ্যক্ষ স্বপন মুখার্জী, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, শাহাদাৎ হোসেন, হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা কবির হোসেন প্রমুখ। আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাস ও মিনিমাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে দ্বীতিয়বারের মতো সভাপতি পদে জসিম উদ্দীন ও তৃতীয়বার সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে চৌগাছা বাস ও মিনিমাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অন্যান্য ১১টি পদের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি আমিরুল ইসলাম ও আশরাফ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মৃধা রোকন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক মঈনউদ্দীন বিশ্বাস, সড়ক সম্পাদক ঈসরাইল সরদার, মিন্টু মিয়া, সাধারণ সদস্য সহিদুল ইসলাম, ফরিদুজ্জামান ও আমজাদ আলী। উল্লেখ্য, সমিতির ৬৬ জন সদস্যের মধ্যে ৬১ জন নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫৯ জন ভোট…

Read More

হাসান আদিত্য সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের চাচাতো ভাই। সদরের রাজনীতিতে শাহীনের আধিপত্যে যে ভাটা পড়েছিলো দীর্ঘদিন; সেটা তার ভাইয়ের বিজয়ের মধ্য দিয়ে ফিরে পেলেন। অন্যদিকে শাহীনের চিরপ্রতিদ্বন্দ্বি কাজী নাবিল আহমেদের সমর্থিত প্রার্থী পরাজয়ের মধ্যে দিয়ে উপজেলার রাজনীতিতে অনেকটা নড়বড়ে হয়েছেন বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। বুধবার অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের চতুর্থধাপে সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ হয়। নির্বাচনে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বেসরকারি ফলাফলে যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে মোহাম্মদ আলী নামে যুবলীগের একজন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ড দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এই হত্যাকান্ড ঘটে। নিহত মোহাম্মদ আলী যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন বলে জানাগেছে। তিনি বাহাদুরপুরের আব্দুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে ৪/৫জন যুবক তাকে ধাওয়া করে ধরে মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আলীকে উদ্ধার…

Read More