কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরের বাউশলা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ এবং উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের উদ্যোগে এসব দেয়া হয়। এ সময় ভাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. এটি রফিকুর রহমানের সহধর্মিনী প্রয়াত সালেহা রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ আল আমিন। এর আগে কেশবপুর শিশু সদন এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। কেশবপুর শিশু সদন এতিমখানার তত্ত্বাবধায়ক মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। বিশেষ অতিথি…
Author: banglarbhore
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে বৃহ¯পতিবার বাংলাদেশ দলিত যুব পরিষদের উপজেলা শাখা কমিটি পুনর্গঠন করা হয়েছে। বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণের উদ্যোগে সংস্থার কার্যালয়ে ওই কমিটি পুনর্গঠন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পুষ্পিতা দাসকে সভাপতি, সুজিত দাসকে সাধারন সম্পাদক ও দিপ্তী দাসকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি পুষ্পিতা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের সমন্বয়কারী খোরশেদ আলম, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, সমাধানের সিনিয়র কর্মকর্তা মুনছুর আলী, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাস প্রমুখ। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পরিত্রাণ এবং এ সম্পর্কে…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে বৃহ¯পতিবার সকালে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত এজিএম রাম কুমার ঘোষ, কেশবপুর জোনাল অফিসের ডিজিএম শাহীন আহসান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি এনামুল হাসান, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। সভায় গ্রাহকেরা বিদ্যুৎ বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন।
মণিরামপুর সংবাদদাতা যশোরের মনিরামপুরে আঙুলের ছাপ নিয়ে নতুন প্রতিবন্ধী ভাতাভোগীদের ভাতা দেয়ার সময় অফিস খরচের কথা বলে ১ হাজার ৬০০ টাকা করে কেটে নেয়ার অভিযোগ উঠেছে। বুধবার উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর পরামর্শে পরিষদের আউটসোর্সিংয়ের কাজ করা ও ব্যাংক এশিয়ার এজেন্ট সৌরভ বিশ্বাস উপকারভোগী অন্তত ৩০ জনের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। এদিকে প্রতিবন্ধী ভাতাভোগীদের কাছ থেকে আঙুলের ছাপের নামে টাকা কেটে রাখার খবর জানতে পেরে স্থানীয় আমির হোসেন নামে এক যুবক মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর হাতে লাঞ্ছিত হয়েছেন। এ সময় চেয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণার পর বিজয় মিছিলে যাওয়ার সময় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন লাদেন (১৬) নামে এক কিশোর আহত হয়েছে। এই ঘটনার জেরে শাকিব (১৬) নামে আরেক কিশোর গণপিটুনির শিকার হয়েছে। বুধবার সন্ধ্যায় যশোর সদরের চাঁচড়া বাজারে ঘটনাটি ঘটেছে। আহত সাজ্জাদ যশোর সদরের ভাতুড়িয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাজ্জাদ ও তার পরিবারের সদস্যরা বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক। অপরদিকে গণপিটুনির শিকার শাকিব চাঁচড়া এলাকার মজনু মিয়ার ছেলে। সাজ্জাদের চাচি ইউপি সদস্য নাজমা খাতুন বলেন, আমাদের পরিবারের সবাই উপজেলা পরিষদ নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের সমর্থক। বিজয়ের খবর পেয়ে তারা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাঁশিনূর নাহার ঝুমুর নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের আনোয়ার হোসেন বিপুল পেয়েছেন ৩৬ হাজার ৬১১ ভোট, কাপপিরিচ প্রতীকের শফিকুল…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সদর উপজেলা নির্বাচনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হৈবতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, ঝিনাইদহ হামদহ এলাকার শারমিন আরা এবং যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুর রহমান নিরব। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোহাগ জানান, নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচনে পুলিশ ভুমিকা প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তিকর তথ্য প্রচারের উদ্দেশ্যে সদর উপজেলা নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে এই দুই জন অর্থের বিনিময়ে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক আবাসিক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি সোহেল রানার বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান ছাত্রাবাসে ছাত্রলীগের সভাপতি সোহেল রানার (৩০৬ নাম্বার) কক্ষে এ ঘটনা ঘটে। রাতভর নির্যাতনের পর ওই শিক্ষার্থীকে গুলি করে হত্যার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম শাহরীন রহমান প্রলয় (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রাবাসের আবাসিক বাসিন্দা। তিনি গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থী বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে যান উপাচার্য প্রফেসর…
বাংলার ভোর প্রতিবেদক শঙ্কা আর উৎকন্ঠা থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের এই নির্বাচনে উপজেলাতে প্রথমবারের মতো সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম-এর মাধ্যমে ভোট প্রদান করছেন ভোটাররা। তবে আশানুরূপ ভোটারের উপস্থিতি হয়নি এ ধাপের ভোট গ্রহণেও। কেন্দ্রগুলোতে ভোটার লাইন চোখে পড়েনি। এমনকি কিছুক্ষণ পরপর ২/১ জন করে ভোটারকে ভোট দিতে আসতে দেখা গেছে। প্রতিটি ভোট কেন্দ্রেরই একই অবস্থা লক্ষ্য করা গেছে। এদিকে, ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার না জানায় ভোট দিতে দেরি করেছেন। অনেক ভোটারের আঙুলের ছাপ মেশিনে না মেলার কারণে ভোট দিতে দেরি হয়েছে। ফলে ভোট দিতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটি বলছে, নিরপেক্ষ তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। তা ছাড়া সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়েছে ব্লাস্ট। বুধবার ব্লাস্টের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, যশোর জেলার অভয়নগর উপজেলায় নওয়াপাড়া গ্রামের আবদুল জলিল মোল্যার স্ত্রী আফরোজা বেগমকে (৪০) গত ১ জুন রাত দেড়টার দিকে পুলিশ আটক করে। জানা গেছে, মাদকদ্রব্য…