বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সালেহা বেগম (৭৭) নামে এক বৃদ্ধার শরীরে দেওয়া হয়েছে অন্য গ্রুপের রক্ত। ফলে ওই রোগী শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ঘটনাটি গত ২০ মে হলেও মঙ্গলবার (৪জুন) সকালে নতুন করে রক্ত দিতে গেলে বিষয়টি জানাজানি হয়। বর্তমানে ওই রোগী জেনারেল হাসপাতালের মহিলা পেয়িং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের খড়িঞ্চা হেলাঞ্চি গ্রামের মৃত শামসুর রহমানের স্ত্রী। ভুক্তভোগী রোগীর স্বজনেরা জানান, বাধর্ক্যজনিত রোগে গত ২০ মে যশোর মেডিকেল কলেজের মেডিসিন চিকিৎসক গৌতম কুমার আচর্য্যরে পরামর্শে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন সালেহা বেগমের স্বজনেরা। তারপর সালেহার রক্ত শূন্যতার…
Author: banglarbhore
সাতক্ষীরা সংবাদদাতা পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে সাতক্ষীরা শহরে এই সাইকেল র্যালি বের হয়। র্যালিটি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পুরাতন সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, পোস্ট অফিস, সদর হাসপাতাম, নিউ মার্কেট ও তুফান কোম্পানির মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী যুবরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘আসুন বৃক্ষরোপণ করি, খরা উষ্ণায়ন ও মরুময়তা রোধ করি’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘একটাই…
সাতক্ষীরা সংবাদদাতা মাননীয় মুক্তিযোদ্ধমন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল অর্থমন্ত্রী কর্তৃক ফেরত দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর মুক্তিযোদ্ধ সংসদের আয়োজনে জেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধগন অপস্থিত ছিলেন। মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে ও প্রাক্তন সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, প্রাক্তন থানা কমান্ডার শফিক আহমেদ, প্রাক্তন সহকারী কমান্ডার কামরুজ্জামান বাবু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বার্তমানে দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে এত অল্প টাকায় আমাদের পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। অথচ মুক্তিযোদ্ধমন্ত্রী কর্তৃক সম্মানি ভাতা বৃদ্ধির ফাইল…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সারাদেশের ন্যায় কালিগঞ্জ কৃষ্ণনগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। মঙ্গলবার সকাল থেকে কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমির মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ১০ টি স্কুলের ছাত্র ছাত্রীরা মুখোমুখি হয়ে প্রথম রাউন্ড খেলা শেষ হয়। উক্ত টুর্নামেন্টে ১০ টি স্কুলের শিক্ষক ও শিক্ষকা মধ্যে হাফিজুর রহমান, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, আবুল বাশার, আবু মুছা, রবিউল ইসলাম, আমিনুরজ্জামান, জুয়েল রানা, মায়মুনা পারভীন, হুমায়ূন কবির, আব্দুস সালাম, সুকান্ত গাইন উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন আব্দুল আজিজ।
মাগুরা সংবাদদাতা ‘গাজায় গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিন মুক্ত কর’ ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়াও’ শ্লোগানকে সামনে রেখে গণকমিটি মাগুরা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নোমানী ময়দানের সেগুনবাগিচায় ফিলিস্তিন সংহতি সমাবেশ, প্রতিবাদী মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ, যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সভাপতি বিকাশ মজুমদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা সাধারণ সম্পাদক রূপক আইচ। সমাবেশ শেষে সুর সপ্তক, উদীচী শিল্পী গোষ্ঠী, লালন একাডেমি, লালন…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাটের অঞ্চলে জামসহ ভরে উঠছে বিভিন্ন ফল ও ফুলের। মধুমাস জৈষ্ঠ্যের সুমিষ্ট রসালো ফল পাকা জাম। সেই সাথে রয়েছে নানা জাতের মৌসুমি পাকা ফল। নেংগুড়াহাটের বিভিন্ন বাজারসহ প্রতিটি গ্রাম এলাকায় গাছে গাছে জাম পাকতে শুরু করেছে। জাম ব্যবসায়ী নিশাত খা, আব্দুল মালে, কামরুল ইসলাম জানাই, নেংগুড়াহাটের বিভিন্ন মোকাম হতে জাম বেশি দামে কিনে সেই জাম ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হাট-বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই এই সব এলাকার বাজারে পাকা জামের দাম এখন আকাশ ছোয়া। অধিক মূল্যের কারণে পাকা জাম কিনতে হিমশিম খাচ্ছে। নেংগুড়া বাজারে প্রকার ভেদে পাকা জামের কেজি ২০০ থেকে ৩০০টাকা। অন্যান্য বছরের চেয়ে…
বাংলার ভোর ডেস্ক বৈদেশিক মুদ্রা অর্জনে চা বহুমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মানুষের রুচি এখন বদলে গেছে। বিভিন্ন ধরনের চা এখন পাওয়া যায়। সুগন্ধি চা তৈরি করুন। বিশ্বব্যাপি বিভিন্ন স্বাদের চায়ের চাহিদা এখন অনেক বেশি। চা উৎপাদনের পাশাপাশি এদিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় চা দিবস’ উদযাপন এবং ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যাচ্ছে। হারবাল টি, মসলা টি বাজারে পাওয়া যাচ্ছে। সেজন্য ‘অ্যারোমা টি’ উৎপাদন করা প্রয়োজন। কারণ, বিভিন্ন অ্যারোমা চায়ের কদর অনেক বেশি। এছাড়া তুলসি, আদা,…
পাইকগাছা সংবাদদাতা সরকার টেকসই বাঁধের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে। ওয়াপদার টেকসই বাঁধের ব্যবস্থার নামে কোটি কোটি টাকা লোপাট করে চলেছে। সুন্দরবন রক্ষা করতে না পারলে এ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা রক্ষা পাবো না। তাই সরকারের প্রতি সুন্দরবন রক্ষার সকল ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। মঙ্গলবার বিকেলে ঘূর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শন শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স পাইকগাছা প্রেসক্লাবে দুর্যোগ কবলিত উপকূলের জনপদ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন। মতবিনিময় সভায় আইনজীবী ও উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি প্রশান্ত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এসএ রশিদ,…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরা’র শ্যামনগরে প্রতারণার অভিযোগে স্বঘোষিত ভূমিহীন নেতাকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি হলেন, শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের মোকছেদ আলী গাজী (৫৫)। এজাহার সূত্রে জানা যায়, মোকছেদ আলী নিজেকে ভূমিহীন নেতা ও উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত ও বাস্তবায়ন কমিটির সদস্য পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে খাস জমি পাইয়ে দেয়ার নাম করে টাকা তোলেন। কিন্তু জমি ও টাকা না পেয়ে শ্যামনগর থানায় মামলা করেন ভুক্তভোগী উপজেলা গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আনোয়ারা খাতুম (৪৩)। মামলা নং -৪। এতে আসামি করা হয় মোকছেদ ও পাতাড়াখোলা গ্রামের জাহানারা খাতুনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে। মোকছেদ শ্যামনগর সদরে ট্রাক টার্মিনাল সংলগ্ন রাস্তার পূর্ব পাশে…
নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলীকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্বাচিত চেয়ারম্যানকে এ গণসংবর্ধনা দেয়া হয়। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান সফুরা খাতুন বেলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ী মিশকাতুজ্জামান মিশকাতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । গণসংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পিতা বিশিষ্ট সমাজ সেবক গোলাম মোর্তজা স্বপন, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন সুলতানা রোজি, নড়াইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ…