Author: banglarbhore

মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর জেলায় প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণরত এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলা রির্সোস সেন্টার (ইউআরসি) এ ঘটনা ঘটে।মৃত শিক্ষিকার নাম মূর্শিদা খাতুন মৌসুমী (৪২)। তিনি উপজেলার মহম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাসেল আহমেদ মামুনের স্ত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া মোহম্মদ আহসান মাসুম কালের কণ্ঠকে মূর্শিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষাক্রম বিস্তরণ-২০২৪-এর আওতায় তিন দিনব্যাপী শিক্ষকেদর প্রশিক্ষণ চলছে। রোববার ছিল প্রশিক্ষণের দ্বিতীয় দিন। পাঠ প্রদর্শন চলাকালে মূর্শিদা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্য সহকর্মীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত…

Read More

যবিপ্রবি সংবাদদাতা: সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনেও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। রোববার যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে অবস্থান করে এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা । বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দু-ঘন্টার এই কর্মবিরতি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে শিক্ষকদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ পেনশন ব্যবস্থা দেশ ও জাতিকে মেধা শূণ্য করার…

Read More

কেশবপুর সংবাদদাতা: কেশবপুরে সার্ব্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় মানববন্ধন পালিত হয়েছে। শনিবার বিকেল ৫ টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কেশবপুরের দুইশ বছরের পুরাতন কেন্দ্রীয় সার্ব্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে গত ৮ মে রাতে চুরি সংঘটিত হয়। মন্দিরে কালী মুর্তির মাথার সোনার মুকুট, চেইনসহ প্রায় ১৫ ভরি স্বর্ণের গহনা এবং কিছু শাড়ি নিয়ে যায় চোরেরা। প্রশাসন সে সময় চোরাই মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের আটক ও শাস্তির কথা বললেও চুরির ঘটনাটি আজ ২৩/২৪ দিন অতিবাহিত হওয়ার পরও তার কোন সঠিক তথ্য উদঘাটন না হওয়া এই ঘটনার সাথে কারা জড়িতদের…

Read More

প্রেস বিজ্ঞপ্তি:বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে রোববার সকালে যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সার্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুঁঞা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন। সভায় আরোউপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য…

Read More

শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরে কর্তব্যরত সাংবাদিক ও পৌরসভার কাউন্সিলরদের সাথে রোববার বেলা ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে মতবিনিময় করেছেন ইতালি প্রবাসী মোস্তফা আবু বক্কর। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য রাখেন ইতালি প্রবাসী মোস্তফা আবু বক্কর। তিনি তার বক্তব্যে বলেন সমাজে ছিন্নমূল মানুষের জন্য, দুর্ঘটনাকবলিত মানুষের পাশে তথা মসজিদ মাদ্রাসা এবং দুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে দীর্ঘদিন সেবা করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ইতালিতে প্রবাসী জীবন যাপন শেষে বর্তমান ঢাকা ও শ্যামনগরে বসবাস করবেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে তার এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় শ্যামনগরের কর্তব্যরত সাংবাদিকসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Read More

কলারোয়া সংবাদদাতা: সাতক্ষীরার কলারোয়ায় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মধ্যে বনিবনা নেই দীর্ঘদিন ধরে। রাজনৈতিক আধিপত্যের কারণে এখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুই নেতার পক্ষে বিভক্ত। এমপি-চেয়ারম্যান অনুসারীদের দ্বন্দ্ব-গ্রুপিং এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ গত ৩০ মে রাতে থানায় দুই গ্রুপের একটি সালিশি বৈঠক চলাকালীন সংসদ সদস্যপন্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও তার সাঙ্গপাঙ্গরা মিলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু ২ ঘন্টা থানায় অবরুদ্ধ থাকার পরে মুচলেকা দিয়ে মুক্তি পান। নেতাকর্মীর এমন দ্বন্দ্ব-গ্রুপিং ছড়িয়ে পড়েছে তৃণমূলেও। এজন্য এক পক্ষ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: দেশি বিদেশী ফল নিয়ে রোববার ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করে মৌমাছি স্কুল যশোর। রোববার স্কুল ক্যাম্পাসে অর্ধশতাধিক নানা ধরনের দেশি বিদেশি ফলের পসরা সাজিয়ে উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। আরও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি তারিকুল ইসলাম তারু, আসিফ আকবর খান নিপুন, স্কুলের প্রধান শিক্ষক সাগর বিশ্বাস, স্কুলের পরিচালক এস.এম মাসুম বিল্লাহ। শিক্ষক শর্মিষ্ঠা তুপা, ফাতেমা শারমীন, কেয়া পান্ডে, প্রিয়াংকা বিশ্বাস, সামিয়া ইয়াসমিনসহ অন্যান্য শিক্ষক কর্মচারি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ফল উৎসবে আম, জাম, কাঁঠাল, তরমুজ, বেল, তালের সাঁস, লিচু, আনারস, নারকেল, ডেউয়া, কাউফল, আশফল,…

Read More

কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে ঘূর্ণিঝড় রেমাল-এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছে বাংলালিংক। রোববার বেলা সাড়ে ৩ টায় কালিগঞ্জ মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে পূর্বে বাছাইকৃত ২শ’ পরিবারকে এই ত্রাণ প্রদান করা হয়। বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন কালিগঞ্জ অঞ্চলের পরিবেশক শেখ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের জোনাল ম্যানেজার বাশারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান। বাংলালিংক কালিগঞ্জ শাখার ম্যানেজার সাব্বির হোসেনের ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন সুপারভাইজার মোজাহিদুল ইসলাম ছোট্টু, আজমীর হোসেন, সেলস ম্যানেজার আসাদুজ্জামান, মোস্তফা মাহমুদ, আক্তার ইসলাম, মোহন হোসেন, সবুজ গাজী, মেহেদী হোসেন, রাহাত হোসেন, ওলিউর রহমান, সৌরভ ঘোশ, সুজন ঘোষ, ইসরাফিল হোসেন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে যশোরের মুড়লীস্থ হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ায় অংশিজনের অংশগ্রহণে স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্ত সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনের অংশগ্রহণে রোববার সকালে যশোরে হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ায় অনুষ্ঠিত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পৌরসভার ৯ নং ওয়ার্ড কমিশনার এ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান সেলিম রেজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর জংশন থেকে পদ্মাসেতু রেল হয়ে চারটিসহ ঢাকায় ৫টি ট্রেন যাতায়াতের দাবিতে আন্দোলনে নেমেছে যশোরবাসী। দাবি আদায়ের লক্ষে রোববার বেলা ১১টায় যশোর রেলওয়ে জংশনে দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ প্রয়োজনে কাফনের কাপড় পরে রেললাইন অবরোধের হুশিয়ারি উচ্চারণ করেছেন। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যশোর রেলওয়ে জংশনে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি’র এই কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বপ্নের পদ্মাসেতু রেলপ্রকল্পে যশোরবাসীর সাথে প্রতারণা করা হয়েছে। এতদিন যশোর থেকে তিনটি ট্রেন চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও…

Read More