Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

ঢাকায় ফিরলেন হাথুরুসিংহে

banglarbhoreBy banglarbhoreAugust 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই লম্বা বিরতিতে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট। আসন্ন পাকিস্তান সফর দিয়ে আবারও ব্যস্ততা শুরু করছে বাংলাদেশ। এই সফরের আগে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

বিশ্বকাপ শেষে তিনি অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গিয়েছিলেন। লম্বা ছুটি কাটিয়ে এবার ফিরলেন বাংলাদেশ কোচ। হাথুরুর সঙ্গে বাংলাদেশ দলের ট্রেনার নিক লিও ঢাকায় এসেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক আহমেদ।

আসন্ন পাকিস্তান সফরেও তাকে একই দায়িত্ব পালন করতে দেখা যাবে। শুক্রবার তার বাংলাদেশে পা রাখার কথা রয়েছে। সেই সঙ্গে সহকারী কোচ নিক পোথাসও এদিন ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। ফলে বোঝাই যাচ্ছে কোচিং স্টাফদের সবাইকে নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প।

সবকিছু ঠিক থাকলে শনিবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। বিভিন্ন ধাপে চলবে টানা অনুশীলন। তবে এই ক্যাম্পের জন্য এখনও প্রাথমিক দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকায় এই ক্যাম্পে থাকছেন না। এর মধ্যে শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলায় তারা ক্যাম্পে যোগ দেবেন একটু দেরিতে।

১২ অগাস্টের পর তারা দেশে ফিরে অনুশীলনের শেষ ধাপে যোগ দিতে পারেন। ২১ অগাস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। আর ৩০ অগাস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত

    October 17, 2026

    ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

    October 17, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.