শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা রেজানুর রহমান জালালের গার্ড অপ অর্নার প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে নড়াইল সদর উপজেলার দুর্বাজুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তিনি। শুক্রবার রাতে উপজেলার শ্যামলাগাছী নিজ বাসায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার নয়ন কুমার রাজবংশী, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা প্রমুখ।
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পাঁচ মাস আগে চাঁদপাড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হয় আশিকুর রহমান (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র। সে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রংমিস্ত্রি নূর আলমের ছেলে। এ ঘটনায় নিখোঁজের ছয়দিন পর পিতা নূর আলম বাদী হয়ে চৌগাছা থানায় একটি সাধারন ডায়েরী করেন। দীর্ঘদিন সন্তানকে খুজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আশিকুরের মা ও বাবা। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আশিকুর রহমানের খোজ পেয়ে থাকেন তাহলে ০১৭৭৭৯৮৬৮৮৭ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন পিতা নূর আলম। বুধবার প্রেসক্লাব চৌগাছায় এসে তারা জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখে চাঁদপাড়া মাদ্রাসা থেকে নিখোঁজ হন তাদের মেজো সন্তান আশিকুর। এ খবর…
কেশবপুর প্রতিনিধি কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা। বাজেট সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যরা। লিখিত সম্ভাব্য বাজেট ঘোষণা চেয়ারম্যান গোলাম মোস্তফা, বাজেট প্রণয়ন করেন ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ইমরান শেখ। সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য মোট এক কোটি ৭০ লাখ ৬০ হাজার ৯৯ টাকার আয়। এবং মোট ব্যয় এক কোটি ৭০ লাখ ৪২ হাজার তিনশত ৯৯ টাকা ধরা হয়। এছাড়া উদ্বৃত্ত ১৭ হাজার সাতশত টাকার বাজেট উপস্থাপন করা হয়।
বাংলার ভোর প্রতিবেদক ৫ জুন যশোর সদর উপজেলার নির্বাচন। ভোট গ্রহণের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের নিয়ে ভোটারদের হিসেব-নিকাশ তত বাড়ছে। তবে ভোটররা বলছেন, যশোর সদর উপজেলার নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু একজন যোগ্য, শিক্ষিত, সৎ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকে এজন্য থাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান। বৃহস্পতিবার মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু যশোর পৌরসভার ৩, ৪, ইছালী ও চাঁচড়া ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় ও লিফলেট বিতণের সময় সংবাদিকদের একথা বলেন ভোটরা। চাঁচড়া ইউনিয়নে বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘দল দেখে এবার ভোট দেব না। কারণ, এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার যে প্রার্থী করতে পারবেন, এমন সৎ…
যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ছাত্র মিলানায়তনের (টিএসসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান। এছাড়াও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান। ২৯ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, যবিপ্রবির এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে টিএসসির পরিচালক এবং ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মজনুজ্জামানকে অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
রাজগঞ্জ প্রতিনিধি মনিরামপুর উপজেলা রাজগঞ্জে পারখাজুরা বাঁওড়ের মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ২৯/১৪৯। ঘূর্ণিঝড় রেমাল’র দুর্যোগের মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে একটি বাহিনী পারখাজুরা বাঁওড়ে হামলা চালিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় কয়েকজন বাঁওড় মালিককে মারপিট করে গুরুতর জখম করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালে হাকিমপুর পারখাজুরা মৎস্যজীবী সমবায় সমিতি সরকারের কাছ থেকে পারখাজুরা বাঁওড় ইজারা গ্রহণ করেন। ওই সময় বাঁওড়ের টেন্ডারে প্রতিপক্ষ ছিলেন জাহিদ, তরিকুল, আনিসুর ও শফিকুল গংরা। তারা বাওড় ইজারা না পাওয়ায় সেই থেকে ইজরা মালিপক্ষের উপর বিভিন্নভাবে হুমকি ধামকি ও ভয়-ভীতি দিতে থাকে এবং মাছ ধরার জন্য…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পহেলা জুন থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলা। মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের ৬০ টি ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তাগণ অংশ নেবে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রি, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করবে। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন, যশোর টাউন হল মাঠে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। তবে ৫ জুন সদর উপজেলার নির্বাচনের কারণে এ দিন বন্ধ থাকবে। আগামী ১…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পাঁচটি নদীর ওপর আটটি সেতু নির্মাণে অভ্যন্তরীণ জলপথ ও তীরভূমিতে স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রাখার বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও যশোরের নির্বাহী প্রকৌশলীকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী বা তার প্রতিনিধি এবং যশোরের নির্বাহী প্রকৌশলীকে আগামী ১১ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত বলেছেন, এই সময়ে সব ধরনের নির্মাণকাজ বন্ধ থাকবে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ঠিকাদারদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিস্তারিত কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের গৃহীত পাঁচ দিনব্যাপি কর্মসূচির গতকাল বৃহস্পতিবার ছিল প্রথম দিন। এদিন পালিত কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, খাদ্য সামগ্রি প্রদান, কালো পতাকা, উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বৃক্ষ রোপন, গণভোজ। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সকালে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপি কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে জেলা ওলামা দলের আয়োজনে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ আদেশ জারি করে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। মর্জিনা আক্তার যশোর বোর্ডের প্রথম নারী চেয়ারম্যান। চলতি মাসের ১২ মে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আহসান হাবীব অবসরে যান। মর্জিনা আক্তার তার স্থলাভিষিক্ত হলেন। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মর্জিনা আক্তার পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল।…