মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে আত্মহত্যা ও পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার নাদড়া ও মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুরে নাদড়া গ্রামে লাবিবা (৫) নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খোঁজাখুুজিঁর একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নেয়। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগে শিশু লাবিবার মৃত্যু হয়েছিল। লাবিবা ঝিকরগাছা উপজেলার শরিফুল ইসলামের মেয়ে। সে দীর্ঘদিন ধরে নাদড়া গ্রামে নানা মঈনুদ্দিনের বাড়িতে থাকত। অপরদিকে, এদিন বিকেলে মোবারকপুর গ্রামে সুমাইয়া খাতুন (১৪) নামে এক পঞ্চম শ্রেণীর ছাত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রায়হান গাজীর মেয়ে। তবে, কি…
Author: banglarbhore
বাগআঁচড়া সংবাদদাতা যশোরের শার্শায় পাচারকালে ভারতীয় ৬০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম (৩৭) ও সোহানা আক্তার সুমি (২৯) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকরা শার্শা থানার অগ্রভুলট (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন মাকলার বিল সংলগ্ন টেংরা চৌরাস্তার মোড় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ওই দু’জনকে আটক করা হয়। এ সয়ম পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হামিদুর রহমান জানান, আটক আসামিদের শার্শা থানার মাধ্যমে আদালতে সোপর্দ…
♦ ১১টি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ♦ ছিলেন এসিড নিক্ষেপসহ কয়েকটি মামলার আসামি ♦ প্রভাব বিস্তারে ভাইপোকে দিয়ে এলাকায় গড়েছেন কিশোর গ্যাং কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা এমপি আনার হত্যার মুল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের বাংলো বাড়িতে যাতায়াত। ৩য় শ্রেণির কর্মচারী হয়েও ভয়ে থাকেন মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্য কর্মকর্তারা। এমপির নাম ভাঙিয়ে ১১টি প্রতিষ্ঠানের দায়িত্বে তিনি। অনিয়মই যার কাছে নিয়ম। একসময় পরিচয় দিতেন র্যাবের সোর্স আবার কখনো সেজেছেন সাংবাদিক। হয়েছেন বিপুল সম্পদের মালিক। বলছি উপজেলার ফয়লা গ্রামের বাসিন্দা একসময়ের এসিড নিক্ষেপ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি এমপি আনারের বন্ধু পরিচয়দানকারী গোলাম রসুলের কথা। খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম রসুল একসময় জামায়াতের…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুর সরকারের সোলার সড়ক বাতি ও সোলার প্যানেল স্থাপনে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে! পৌরসভার নয়টি ওয়ার্ডে লাগানো হয়েছে স্ট্রিট লাইট (সড়ক বাতি) ও সোলার প্যানেল। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে পৌর এলাকায় স্থাপন ও পরিবেশ উন্নয়ন শীর্ষক প্রকল্পের বাজেট ১ কোটি ৯৯ লাখ। বাস্তবায়নকারী সংস্থা মণিরামপুর পৌরসভা। এ প্রকল্পে ১৪৮টি সোলার সাইট দেখানো হলেও বাস্তাবে আছে ১৪৫ টি। যার মধ্যে পরিপূর্ণ আলো দিচ্ছে মাত্র ২৭ টি। বাকিগুলো ক্ষীণ আলোতে কিছু সময় পর পর মৃদু আলো জ্বলে কিংবা জ্বলেনা। প্রকল্পে প্রতিটি সোলারের মূল্য ১ লাখ ৩৭ হাজার ২৪১ টাকা নির্ধারণ করে…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোর শহরের মণিহার সিনেমা হলের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন এ সভা আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। এ সময় তিনি চেয়ারম্যান পদে ভোট প্রার্থনা করে বলেন, অনেক আন্দোলন সংগ্রামে শ্রমিকেরা ভূমিকা রাখেন। কিন্তু তাদের মূল্যায়ন করা হয় না। তাই আমি পাশে থেকে আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুখেন মজুমদার। পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৩ লাখ ৪০ হাজার ৫০৬ শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের শিশু ৪০ হাজার ৬৭৬। ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশু ২ লাখ ৯৯ হাজার ৮৩০। আগামী ১ জুন সকাল সাড়ে ৯ টায় যশোর উপশহর নিউমার্কেটে শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মঙ্গলবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিস মিলনায়তন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল। তিনি জানান, এবার মোট ২ হাজার ২৯৭ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন…
হাসান আদিত্য যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদের ভোট গ্রহই আজ। ইভিএম পদ্ধতিতে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করবেন উপজেলা দুটির ভোটারা। উপজেলা দুটিতে চেয়ারম্যানসহ পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদের বিপরীতে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভয়নগরে ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার দুপুরের পর থেকে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নির্বাচনী সরঞ্জাম নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে যান। এদিকে, ভোটের সার্বিক প্রস্তুতি থাকলেও ভোটার উপস্থিতি নিয়ে সংশয় থাকছেই। এর অনেক কারণের মধ্যে অন্যতম হচ্ছে, বিএনপি এ নির্বাচন বর্জন…
সংবাদ বিজ্ঞপ্তি প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই ২০২৪ শনিবার। ক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইসহককে চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী শাহরিয়ার আলম বাবু ও সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিমকে কমিশনার মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ…
বাংলার ভোর প্রতিবেদক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভূইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যশোরের অভয়নগর ও মণিরামপুরের একাধিক হত্যা মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতার সাইফুল আলম মেম্বর যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের কাশেম মোল্লার ছেলে। ঘটনাস্থলে যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকার মৎস্যখামার এলাকায় তল্লাশি চালিয়ে সাইফুল আলম মেম্বরকে বিস্ফোরকদ্রব্যসহ…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছা বি এম হাই স্কুলের নতুন কমিটি নির্বাচনে অশরীরি শক্তির কমিটি চূড়ান্ত হওয়ার পথে বলে জানা গেছে। মঙ্গলবার ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন। সে অনুযায়ী অশরীরি শক্তির পক্ষের সদস্যের বাইরে কেউ মনোনয়ন পত্র কিনতে এবং জমা দিতে পারেননি। বদরুদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুলের নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, মঙ্গলবার মনোনয়নপত্র জমাদামের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন – অভিভাবক সদস্য যথাক্রমে হোসেন মোহাম্মদ ওমর শরীফ, মোহাম্মদ এনামুল হক, সাফায়েত হোসেন, জাহিদ আনোয়ার এবং পারভীনা আক্তার। দাতা সদস্য হিসেবে মাহমুদ মুকুল। শিক্ষক প্রতিনিধি ৩ জন হলেন, আব্দুস সোবহান,…