Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা

banglarbhoreBy banglarbhoreJuly 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছে গোল শূন্য সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে শিরোপা নির্ধারণ হয়ে যায় আর্জেন্টিনার।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। মন্টিয়েলের ক্রস ঠিকঠাক পা লাগাতে পারেনি আলভারেজ। ষষ্ঠ ও সপ্তম মিনিটে দুটি দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। সপ্তম মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্স থেকে শট নেন জন কর্ডোবা।

তবে তার ডান পায়ের শট বাঁ দিকের পোস্টে লেগে বাইরে চলে যায়। ২০ মিনিটের মাথায় গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। দি মারিয়ার পাস থেকে নেয়া মেসির শট কলম্বিয়ার ডিফেন্সের গায়ে লেগে দুর্বল হয় এবং গোলরক্ষক ভার্গাস ধরে ফেলেন। ৩৩তম মিনিটে জেফারসন লেরমার দূরপাল্লার বুলেট গতির শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোল রক্ষক।

দারুণ সুযোগ বঞ্চিত হয় কলম্বিয়া। ম্যাচের ৪৪ মিনিটে মেসির নেওয়া ফ্রি কিকে তাগলিয়াফিকো মাথা লাগালেও বল চলে যা গোল বারের উপর দিয়ে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে শুরুতেই আক্রমণ কলম্বিয়ার। ৪৭ মিনিটে সান্তিয়াগো অ্যারিয়াসের ডান পায়ের দ্রুতগতির শট গোলবারের ডানপাশ দিয়ে চলে যায়।

এরপর কাউন্টার অ্যাটাকে ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ডি মারিয়ার করা বাঁপায়ের শট সেভ দেন গোলরক্ষক ভার্গাস। ৫৪ মিনিটে ডেভিনসন সানচেজের হেড চলে যায় গোলবারের উপর দিয়ে।

৬৪ মিনিটে উঠিয়ে নেয়া হয় মেসিকে। বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান কোচ। ৭৫তম মিনিটে আর্জেন্টিনার গোল অফসাইডে বাতিল হয়। শেষদিকে আর্জেন্টিনা বেশ কিছু আক্রমন করলেও জালের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে গনজালেসের শট ঝাপিয়ে পড়ে ঠেকান কলম্বিয়া গোলরক্ষক। অবশেষে ১১২ তম মিনিটে আসে কাঙ্কিত গোল। লো সেলসোর এসিস্ট থেকে লাউতারো মার্টিনেজ গোল করে শিরোপা ভাগ্য গড়ে দেন। এতে শিরোপা জয়ের আনন্দে মাতে আলবিসেলেস্তরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.