সাতক্ষীরা সংবাদদাতা ঘূর্ণিঝড় রেমালের কারণে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঝড়ের প্রভাবে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীলের সুন্দরবন সংলগ্ন নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। ঝড়ো বাতাসের সঙ্গে শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত। স্থানীয়দের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও শাহিনুল ইসলাম জানান, রোববার সকালে ১০ নম্বর বিপদ সংকেতের নির্দেশনা পেয়ে আমরা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেয়ার কাজ শুরু করেছি। বিকেল ৫টা পর্যন্ত এ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ৯ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আরও লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেয়ার কাজ চলছে। শ্যামনগর উপজেলার চুনা নদীর তীরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বিকেল…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য যশোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলার অন্তত ২২৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। একইসঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিসসহ স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রয়েছে। যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলার জন্য জেলার ১২৮৯টি প্রাথমিক বিদ্যালয় এবং ৯৫৬টি মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে পর্যাপ্ত চাল, শুকনো খাবার ও নগদ অর্থ রাখা হয়েছে। যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক জানান, জেলার সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে জেলা হাসপাতালসহ ৮…
রাইসুল ইসলাম অপু ‘সঞ্চয় করি, ভবিষ্যৎ গড়ি’ এমন প্রতিপাদ্যে এ বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে প্লাস্টিকের রঙিন ব্যাংক প্রদান করা হয়। রোববার সকালে যশোর শহরতলীর চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ব্যাংক বিতরণের আয়োজন করে সামাজিক সচেতন সংস্থা (সাসস) নামের একটি সংগঠন। পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম পিপিএম এ সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জারা বলে, ‘আজকে আমাদের ব্যাংক দিয়েছে। আমরা টাকা জমাবো। অনেক ভালো লাগছে।’ তৃতীয় শ্রেণীর ছাত্র অনিত্র বিশ্বাস বলে, ‘বাবা-মা প্রতিদিন আমাকে ১০ টাকা করে টিফিনের টাকা দেয়। কিন্তু আমি সব খেয়ে ফেলি। আজ থেকে ২-৪ টাকা বাঁচিয়ে এই ব্যাংকে সঞ্চয়…
নড়াইল প্রতিবেদক নড়াইল জেলা যুবলীগের নেতাকর্মীরা দীর্ঘ ২৯ বছর পর সম্মেলনের স্বাদ পেতে যাচ্ছেন। বহুল প্রতীক্ষিত এ সম্মেলন ঘিরে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে শীর্ষ পদপ্রত্যাশীরাও চালাচ্ছেন নানামুখি তৎপরতা। এ নিয়ে জেলা যুবলীগের রাজনীতিতে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। আগাম পদক্ষেপ না নিলে সম্মেলন ঘিরে সংঘাতের শঙ্কাও রয়েছে অনেকের মধ্যে। সংশ্লিষ্টরা জানান, জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালের অক্টোবর। এরপর কেন্দ্র ঘোষিত আহ্বায়ক কমিটির অধীনেই কেটেছে প্রায় তিন দশক। সম্মেলন না হওয়ায় দক্ষ ও নিবেদিত কর্মীদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্বে আসার পথ রুদ্ধ ছিল দীর্ঘ সময়। হতাশায় সংগঠন ছেড়েছেন অনেকে, স্থবিরতা এসেছে সাংগঠনিক কার্যক্রমেও। তবে সম্মেলনের খবরে নতুন করে প্রাণ…
বাংলার ভোর প্রতিবেদক ‘৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’। এই শ্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু করেছে যশোর নাগরিক সংঘ (যনাস)। রোববার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস থেকে ক্যাম্পেইনটি শুরু হয়। কলেজ প্রাঙ্গণে একটি ফল গাছের চারা রোপণের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদৌলাহ্ ও কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মদন কুমার সাহা। এ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, সালমান হাসান রাজিব প্রমুখ। যশোর নাগরিক সংঘ সূত্র…
যবিপ্রবি সংবাদদাতা অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস)। রোববার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত লাইব্রেরি কাম একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কামরুল ইসলাম বলেন, আজকে সকল জায়গায় শিক্ষকদের জন্য বৈষম্যমূলক ব্যবস্থা চালু করা হচ্ছে। আমরা চাই সরকারের কাছে যে বৈষম্যমূলক প্রজ্ঞাপন দেয়া হয়েছে সেটা প্রত্যাহার করা হোক। একইসাথে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল নির্ধারণ করার দাবি…
সাতক্ষীরা সংবাদদাতা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ ক্রমেই উপকূলের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের নদ-নদী। প্রবল ঢেউ আচড়ে পড়ছে জরাজীর্ণ বেড়িবাঁধের উপর। বাড়ছে আতংক। উপকূল জুড়ে শুরু হয়েছে মাইকিং। ঘূর্ণিঝড়ের কবল থেকে জানমালের নিরাপত্তায় স্থানীয় মানুষকে আশ্রয় কেন্দ্রে আসার আহবান জানাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। শ্যামনগরের কপোতাক্ষ, খোলপেটুয়া, চুনা, কালিন্দিসহ স্থানীয় নদ-নদী পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমান জানান, স্বাভাবিকের তুলনায় বর্তমানে ২-৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জোয়ার চলছে। এজন্য কিছুটা ঝুঁকিও বেড়েছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ইউনিয়নের কয়েকটি জায়গায় নদীর বেড়িবাঁধ খুবই ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ৭০ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেয়ায় প্রতারণার অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা হয়েছে। মামলায় তিন ভাইসহ ৫ জনকে আসামি করা হয়। মামলার আসামিরা হলেন, যশোর শহরের সিটি কলেজ পাড়ার তারক চন্দ্রকর, গোবিন্দ কর, বিশ্বজিৎ কর, করুনা হুই, রিপন হুই। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার দুর্গাপুর গ্রামে। মামলাটি করেন, যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার বিপি রোডের নিজাম উদ্দিন অমিত। মামলায় অমিত উল্লেখ করেছেন, ২০২৩ সালের ৫ নভেম্বর ৩শ’ টাকার ননজুডিসিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে ৭০ লাখ টাকা ধার গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ নভেম্বর তারক চন্দ্রকর, গোবিন্দ কর, বিশ্বজিৎ কর ৭০ লাখ টাকা…
বাংলর খেলা সেই ২০১২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং ফিগারটি করেছিলেন স্পিনার ইলিয়াস সানি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ৫ উইকেট। এর মধ্যে সাকিব আল হাসান দুবার ৫টি করে উইকেট নিয়েছিলেন। মোসাদ্দেক হোসেন এবং মোস্তাফিজুর রহমান নিয়েছিলেন ১বার করে ৫ উইকেট। কিন্তু টি-টোয়েন্টির ইতিহাসে এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো বোলার ৫টির বেশি উইকেট নেয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসেছিলো টাইগাররা। শেষ ম্যাচটা ছিল হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। এই ম্যাচে এসেই জ্বলে উঠলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিনি শুধু সেরা বোলিংই করলেন না, টি-টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশের হয়ে প্রথম ৬ উইকেট শিকারি বোলারে…
বাংলার ভোর ডেস্ক বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এটি সর্বোচ্চ ক্যাটাগরি-১ শক্তিমাত্রার ঝড় হিসেবে ২৬ মে দিবাগত রাত থেকে ২৭ মে সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, যেসব এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে, সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। এতে করে উপকূলজুড়ে বিরাজ করছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ কথা জানান। তিনি বলেন, গভীর নিম্নচাপটি সন্ধ্যা ছয়টার দিকেই ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ পরিণত হয়েছে। এ কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ…