Author: banglarbhore

বাংলার ভোর ডেস্ক  ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধারের দাবি করেছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্র জানায়, কলতাকার নিউ টাউনের পাশের ভাঙ্গর নামক এলাকার বাগজোলা খালের কৃষ্ণমাটি সেতুর পাশ থেকে মরদেহের টুকরা উদ্ধার করা হয়। রাত ১০টা নাগাদ এই উদ্ধার অভিযান চালায় কলকাতা সিআইডি ও পুলিশের একটি দল। জানা যায়, রাত ১০টা নাগাদ পুলিশের বিরাট কনভয় (১৫টি গাড়ি) নিউ টাউন হয়ে বাগজোলা খালের পাশে এসে দাঁড়ায়। ১০০ জনের মতো পুলিশ খালপাড়ে তন্নতন্ন করে খণ্ডবিখণ্ড লাশ খুঁজতে শুরু করে। কৃষ্ণমাটি সেতুর পাশ থেকে খণ্ড খণ্ড দেহ উদ্ধার করতে সক্ষম হয়। সেই দেহ উদ্ধার করে নিয়ে যায় সিআইডি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক   মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত ১৪০০ মাইল হেঁটে ‘বিশ্ব বিবেক জাগরণ পদযাত্রা’ কর্মসূচির ডেপুটি লিডার  বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম টুকু চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোর শহরের পুলিশ লাইন কদমতলা নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি…রাজিউন)।  মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। দুই ছেলের মধ্যে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল একজন। পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগে গত ১৫ মে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম মস্তিকে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে পরলে তাকে যশোর কুইন্স হাসপাতালে…

Read More

♦ এ যেন অপরাধের স্বর্গরাজ্য ♦ ছিল নায়িকাদের যাতায়াত ♦ ভিতরে কি হয় জানতে পারে না কেউ শাহরিয়ার আলম সোহাগ বাংলো দেখে তিনি আপনাকে হতবাক হতেই হবে। ফাঁকা মাঠের মধ্যে এমন আলীশান বাংলো বাড়ি। যার আশেপাশে শুধুই মাঠ আর মাঠ। কি নেই সেখানে। প্রায় ২৫ বিঘা জমির উপর এই বাংলো বাড়ির মালিকা এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন। আর এই বন্ধুর বাংলোতে মাঝে মাঝে যেতেন এমপি আনার। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দুরে ফাঁকা মাঠের মধ্যে সুবিশাল আলীশান বাংলো বাড়ি। বাংলোর চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরা। বাইরে থেকে কেউ ভিতরে কেউ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নতুন প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠার জন্ম এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্য ‘সততা স্টোর’ স্থাপন করার জন্য যশোরে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৮হাজার ৯শ’ ৫০ টাকা করে দেয়া হয়েছে। আর ১৪ শিক্ষার্থীকে ৬হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে যশোর জিলা স্কুল মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন-দুদক সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ অতিথিবৃন্দ এ অর্থ তুলে দেন । প্রধান অতিথি এসময় বলেন, শিশু যখন পৃথিবীতে ভুমিষ্ট হয় তখন সততা নিয়েই জন্ম গ্রহন করে। পরিবার তাদেরকে সময় দেয় না। ফলে বাধ্য হয়ে তারা অন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভোট গ্রহনের ৫ দিন আগে যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপে আগামী ২৯ মে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও এক প্রার্থীর মামলার জেরে আজ বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশন এই উপজেলার নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র বৈধ ঘোষণার জন্যে মো. শাহারুল ইসলাম হাইকোর্ট (উচ্চ আদালত) বিভাগে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট গত ১৩ মে শাহারুলের নির্বাচনে অংশগ্রহন ও প্রতীক বরাদ্দের আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপীল বিভাগে আপিল আবেদন করে। আদালত গত ২০ মে…

Read More

বাংলার ভোর ডেস্ক পত্রিকার সার্কুলেশন নিয়ে ম্যানুপুলেশনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার দুপুর সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ বার্তার মোড়ক উন্মোচন ও সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। এসময় ডিএফফির তালিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরাফাত বলেন, এ বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যে কাজ করছি। বিষয়টি একটু জটিল। জটিল এই কারণে যে সংখ্যা নির্ণয় করার যে ফলাটা আছে তার মধ্যেও কিছু গলদ আছে, সেটিকেও ম্যানুপুলেট করা যায়। ‘যদি বলি ফর্মুলা অলরেডি আছে…

Read More

বাংলার ভোর ডেস্ক নতুন শিক্ষাক্রমের আলোকে প্রথম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন শিক্ষাক্রমের আলোকে ২০২৬ সাল থেকে সেই পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নিয়ম ঠিক করে প্রায় চূড়ান্ত করা হয়েছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে’র মধ্যে তা চূড়ান্ত করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতি সব দেশের মতো বাংলাদেশেও হচ্ছে। একই কথা রিজার্ভেও। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই। কেননা আপদকালীন খাদ্য মজুত রয়েছে। এত বেশি আলোচনার কারণে আজ প্রায় সবাই রিজার্ভ নিয়ে কথা বলেন। এই সতর্কতা দেশের জন্য ভালো। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ১৪ দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৪ দলের নেতাদের প্রধানমন্ত্রী বলেন, আপনারা এসেছেন, ভালো হয়েছে। আমি খুশি হয়েছি। সবার কথা শুনব… কীভাবে কী করা যায়। তিনি বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে আরও সুসংগঠিত হয়ে মানুষের কাছে যেতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া দেশের মানুষের কল্যাণ হবে না। গ্রেনেড…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, টেকসই উন্নয়নের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু যশোর সদরের মতো একটি উপজেলায় কোন মাস্টার প্লান নেই। আমি বিজয়ী হলে প্রথম কাজ হবে এই উপজেলার উন্নয়নে একটি মাস্টার প্লান তৈরি করা। যাতে বর্তমান সরকারের ভিশন-৪১ বাস্তবায়নের পাশাপাশি যশোর সদর উপজেলার মানুষ টেকসই উন্নয়নের সুবিধা ভোগ করতে পারে।’ বৃহস্পতিবার (২৩ মে) কচুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজারে দোয়াত-কলমের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি যশোর সদর উপজেলাবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান। এছাড়া কচুয়ার ১নং ওয়ার্ডের রায়মানিক গ্রামে, যশোর পৌরসভার ২,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  যশোরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঘের দখলের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৫টায় কেশবপুর উপজেলার ত্রিমহণী বাজার মোড়ে ঘেরের জমির মালিকগণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে দু’শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা জানান, কেশবপুরের বিল বলধালির প্রায় ৪৫০ বিঘা জমির একটি ঘের রয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও তার সহযোগী সেলিমুজ্জামান আসাদ এ ঘেরের ইজারাদার ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় ঘেরের ২১৪ জন জমির মালিক নতুন করে জাহাঙ্গীর আলমকে ইজারা দেন। এরপর জাহাঙ্গীর আলম বৈধ প্রক্রিয়ায় কয়েক লাখ টাকার মাছের পোনা ছাড়েন। পাশাপাশি দিয়ে ঘেরের পাড় বাধার কাজ শুরু করেন।…

Read More