তালা সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৭ হাজার ৮৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাপপিরিচ প্রতীকের ঘোষ সনৎ কুমার। এ নিয়ে টানা চতুর্থ বারের মত নির্বাচিত হলেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চিংড়ি মাছ প্রতীকের সরদার মশিয়ার রহমান পেয়েছে ৩২ হাজার ৬৭৮ ভোট। এদিকে ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের ইখতিয়ার হোসেন ও ফুটবল প্রতীকের মোস্তারী সুলতানা পুতুল নির্বাচিত হয়েছেন।
Author: banglarbhore
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা রাষ্ট্রীয় মর্যাদায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও গবেষক বীরমুক্তিযোদ্ধা হোসেনউদ্দীন হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে যশোরের ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম হাই স্কুল মাঠে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর জানাজা শেষে বসত বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল এদিন তার মরদেহে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে একটি চৌকশ দল গার্ড অব অনার দেয়। এরপর জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিষদ ঝিকরগাছার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। বরেণ্য এই লেখকের জানাজায় উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার মঙ্গলবার বিকেলে চুড়ানকাটি ইউনিয়নে নির্বাচনী গণসমাবেশ করেছেন। ইউনিয়নের আমবটতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, আমি উপজেলা পরিষদ থেকে কিছু নিতে চাই না। উপজেলাবাসীকে তার প্রাপ্য সুবিধাগুলো দেয়ার জন্যই চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এতদিন ধরে উপজেলাবাসী যে সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, সেগুলো তাদের দেয়া হবে। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগেন যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন তরফদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের…
ভাইস চেয়ারম্যান ঝিকরগাছা- ইমরান রশীদ ও জেসমিন সুলতানা চেচৗগাছা- শামীম রেজা ও নাছিমা খাতুন শার্শা – আব্দুর রহিম সরদার ও শামীমা খাতুন সালমা বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা, চৌগাছা ও শার্র্শা উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষনা হয়েছে। চেয়ারম্যান পদে ঝিকরগাছায় মনিরুল ইসলাম, চৌগাছায় এসএম হাবিবুর রহমান ও শার্শায় সোহরাব হোসেন বিজয়ী হয়েছেন। তিনটি উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যানরা স্থানীয় সংসদ সদস্যদের অনুসারী হিসেবে পরিচিত। মঙ্গলবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট সহকারী রিটানিং কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা। প্রাপ্ত বেসরকারি ফলাফলে, যশোরের চৌগাছা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ৩৩ হাজার…
বাংলার ভোর ডেস্ক উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার যে ১৫৬ উপজেলায় ভোট হয়েছে, তাতে ৩০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট শেষে বিকাল ৫টায় নির্বাচন ভবনে তিনি বলেছেন, “নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপস্থিতির হার এ পর্যন্ত যা পেয়েছি, তাতে ৩০ শতাংশের বেশি হতে পারে। তবে একেবারে সঠিক তথ্য পাওয়া যাবে আগামীকাল। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে। ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে গণনা চলছে। সিইসি বলেন, নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দুয়েকটা, কয়েকজন…
শার্শা সংবাদদাতা শার্শায় ফুটবল খেলতে গিয়ে রাফসান (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। মৃত রাফসান উপজেলার নাভারণ যাদবপুর (ডগের বাগান) গ্রামের এলুমিনিয়াম ব্যবসায়ী ডালিম হোসেনের ছেলে ও বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নিহতের স্বজনেরা জানান, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার একপর্যায়ে রাফসান হঠাৎ মাটিতে পড়ে মারাত্মক আঘাত পায়। সে নিজে সোজা হয়ে উঠতে পারছিল না। সঙ্গে সঙ্গে তার বন্ধুরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামের ঘের ব্যবসায়ী রাজআলী গংদের জিম্মি করে নয় একর মাছের ঘের থেকে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করে নিয়েছে কাদের বিশ্বাস গং। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানা যায়, রহিতা ইউনিয়নের ১২নং কোদলাপড়া মৌজায় ভোগ দখলীয় মালিক হওয়ায় রাজআলী গং কয়েক বছর আগে মাছের ঘের তৈরি করে মাছ চাষ শুরু করেন। কিন্তু একই গ্রামের কাদের বিশ্বাস গং ভুয়া কাগজ তৈরি করে বিভিন্ন সময় হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে বিবাদী করে মণিরামপুর সিনিয়র সহকারী জজ আদালতে রাজআলী গং মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় বাদীর পক্ষে আদালত রায় দেন। ফলে বিবাদী কাদের বিশ্বাস…
মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে গিয়ে সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী শাহিন হোসেন বলেন, দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তান…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ সহ তৃতীয় বার উপজেলা ও জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের জহুরুল হক অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার খোঁজারহাট মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের আব্দুল্লাহ আল মামুন (৬৫) তার আপন ভাই জয়নাল আবেদীনসহ (৬৮) চারজনের নামে মামলাটি করেন। অন্য আসামিরা হলেন, খোঁজারহাট গ্রামের হুমায়ুন কবির (৪৫), হাশেম বিশ্বাস (৭০) ও তার ছেলে নান্নু (৪৮)। এজাহারে আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেছেন, পৈত্রিক জমি নিয়ে আসামিদের সাথে তার বিরোধ চলে আসছে। গত সোমবার জমি শরীকদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে বসার জন্য তাকে ডাক দেয় আসামি জয়নাল আবেদীন। তিনি সকাল ৯টার দিকে গ্রামের মসজিদের পাশে গেলে আসামিরা তাকে মারপিট করে। এবং তার পকেট থেকে…