Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে কয়েক বছর ধরে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী ইজিবাইক থেকে বেশুমার চাঁদাবাজি করে চলেছে স্থানীয় একটি চক্র। জুয়েল নামে এক বিতর্কিত যুবকের নেতৃত্বে ইজিবাইক কেন্দ্রিক চাঁদাবাজ সিন্ডিকেট এই অনৈতিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। ওই চক্রের সদস্য আইউব হোসেনসহ কয়েকজন প্রকাশ্যে এই চাঁদাবাজি করে চলেছে বলে অভিযোগ। গত বছর চক্রের আইউব ও রিপন গোয়েন্দা পুলিশের হাতে আটক হলেও থেমে থাকেনি চক্রটির। খাজুরা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া ইজিবাইক প্রতি তারা প্রতিদিন আদায় করছে ৫০ টাকা করে। আর প্রতিদিন শতাধিক চালক জিম্মি দশায় পড়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। টাকা আদায়ের সময় চক্রের লোকজন স্থানীয় ফাঁড়ি পুলিশের নাম ভাঙিয়ে ভয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলাবাসীর সেবক হওয়ার জন্য দোয়াত কলম প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামে ট্যাকের বাজারে নির্বাচনী পথসভা থেকে তিনি সবার কাছে দোয়াত কলম প্রতীকে ভোট চান। এরপর তিনি ফতেপুর, চাঁচড়া ইউনিয়নে বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় সাধারণ জনগণ আনোয়ার হোসেন বিপুলকে সাদরে গ্রহণ করে নেন। তার দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আনোয়ার হোসেন বিপুল বলেন, আমার মূল উদ্দেশ্যে উপজেলাবাসীর সেবা করা ও শেখ হাসিনার নির্দেশিত উন্নয়ন কর্মকান্ড শতভাগ বাস্তবায়ন করা। প্রস্তুত আছি বিজয়ী হলে উপজেলাবাসীর সেবক হবো। উপজেলা…

Read More

যবিপ্রবি সংবাদদাতা টেকসই উন্নয়নের জন্য নিজস্ব উদ্ভাবনের বিকল্প নেই উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা যদি আমাদের নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরি করতে পারি, তাহলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। এ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরির চেষ্টা করে যাবে। কারণ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব উদ্ভাবন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজিত ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি উদ্ভাবনী ধারণা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার ৩৭ হাজার ৭৪০ পত্রে আবেদন এসেছে। পরীক্ষার ফলে যারা সন্তুষ্ট হতে পারেনি এমন পরীক্ষার্থী এই আবেদন করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ মঙ্গলবার এ তথ্য দিয়েছেন। গত ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১৩ মে থেকে পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। চলে ১৯ মে পর্যন্ত। ২৩ টি পত্রে এই আবেদন পড়েছে। প্রকাশিত ফলাফলে এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয় যশোর বোর্ড। এ বছর এসএসসির ফলাফলে যশোর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৩৩। যা দেশের সব শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালেও ৯৫ দশমিক ১৭ শতাংশ পাসের হার নিয়ে দেশসেরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কার তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান পদে টিউওবয়েল মার্কার সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার জ্যোৎস্না আরা বেগম মিলিকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধপরিকর চাঁচড়া ইউনিয়নবাসী। চাঁচড়া ইউনিয়নে মোটরসাইকেল, টিউবওয়েল ও কলস প্রাতীকের জোয়ার বইছে। তিন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে দিন-রাত এক করে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তিন প্রার্থীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের দুই অভিভাবকের কাছে চাঁচড়ার ভোটরা প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা, মাহিদিয়া, বাগেরহাট বাজার ও সাড়াপোল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ষষ্ঠ উপজেলার দ্বিতীয় ধাপে নির্বাচনে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে প্রথমবারের মতো ভোট প্রদান করেন উপজেলা তিনটির ভোটাররা। তিনটি উপজেলাতেই ভোটকেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি আশানুরূপ হয়নি। কিছু ভোটকেন্দ্র একেবারেই ফাঁকা দেখা গেছে। দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন। তবে গ্রামের ভোটকেন্দ্রগুলো ভোটারের ভালো উপস্থিতি ছিল। এদিকে, প্রথমবারের মত উপজেলা তিনটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় আঙুলের ছাপ না মেলার ভোগান্তিতে পড়েন বেশিরভাগ ভোটার। বেশ কিছু কেন্দ্র আঙ্গুলের ছাপ না মেলায় ভোট না দিয়ে বাড়ি যাওয়ার খবরও পাওয়া গেছে। আর চৌগাছায় একটি কেন্দ্রে হাতুড়ি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনটি উপজেলাতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। বিরতিহীনভাবে ইভিএম’এ ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১। যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৮টি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। শার্শা ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস…

Read More

বাংলার ভোর ডেস্ক ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শোকবার্তায় বাংলাদেশের জনগণ ও তার পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও অন্য যারা নিহত হয়েছেন, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার্তায় এই শোকের সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং জনগণের প্রতি সমবেদনা জানান। প্রেসিডেন্ট রাইসিকে একজন বিচক্ষণ নেতা হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী নিহতদের স্বজন ও ইরানের জনগণ যেন শোক কাটিয়ে উঠতে পারে, সেই…

Read More

বাংলার ভোর ডেস্ক নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সারাদেশে বাজার মনিটরিং জোরালো করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে বিকালে সচিবালয়ে মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে একথা জানান। সচিব বলেন, আজকের মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, ক্রাইসিস না থাকার পরও বেশ কিছু পণ্যের দাম বাড়ছে। সেটা কেন হচ্ছে তা দেখতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দিয়েছেন। মাহবুব হোসেন জানান, প্রধানমন্ত্রী বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্যের কারণে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে শুধু ঢাকা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করা হয়। এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো “টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ”। বিএসটিআই যশোরের উপ -পরিচালক আসলাম শেখের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই জনজীবনে ওজন ও পরিমাপের গুরুত্ব তুলে ধরেন। তিনি তার বক্তব্যে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং সকল ক্রেতা ও বিক্রেতাগণকে পণ্য কেনাবেচার ক্ষেত্রে ওজন ও পরিমাপে সঠিকতা রক্ষা এবং পণ্যের গুণগত মান নিশ্চিত রেখে পণ্য কেনা বেচার করার উপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে…

Read More