Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর খুলনা মহাসড়কের রূপদিয়ায় ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিছার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। সোমবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ইট বোঝাই ট্রাক (সিলেট-ট ১১-০৫৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রূপদিয়া নরেন্দ্রপুর রোডের রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে সাজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী মাটিতে ছিটকে পড়লে তাকে পিষ্ট করে ১৫ থেকে ২০ ফুট টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা গাড়িটি আটক করলে চালক মাসুম গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যায়। তারা স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে ফোন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশে ২১৮ টি জাত নিয়ে গবেষণা করে কৃষি গবেষণা কেন্দ্র। সেই জন্য গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে দক্ষিণের জেলাগুলোর কৃষিকে এগিয়ে নেয়ার আহবান জানিয়েছেন কৃষিবিদরা। সোমবার সকালে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত দুদিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকবৃন্দ এ আহবান জানান। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোর ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট আয়োজিত আঞ্চলিক গবেষণা-সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা শীর্ষক এ সেমিনারে কৃষি বিজ্ঞানীরা বলেন, যশোরসহ দক্ষিণের জেলাগুলো হচ্ছে কৃষির জন্য উদ্বৃত্ত এলাকা। এখানকার মাটি ও কৃষকদের দৃঢ় চিন্তা কৃষিকে দিন দিন প্রসারিত করছে। এ অবস্থায় গবেষণা ও সম্প্রসারণের সমন্বয়ে কৃষিতে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিকে…

Read More

কপিলমুনি সংবাদদাতা পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের চিংড়ি মাছ প্রতীকের পক্ষে লতা ইউপিতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছেন তার অনুসারীরা। সোমবার বিকেলে উপজেলার লতা, কাটামারী ও শামুকপোতা বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে চিংড়ী মাছ প্রতীকের লিফলেট বিতরণ পূর্বক ভোট প্রার্থনা করেন তারা। ছাত্র রাজনীতি থেকে হাতেখড়ির মাধ্যমে আনন্দ মোহন বিশ্বাস আজ পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। আগামী ২৯ মের নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় আপামর জনসাধারণ। সেই ১৯৮৮ সাল থেকে বণাঢ্য…

Read More

♦ দলীয় রেষারেষির কারণে শার্শা-ঝিকরগাছায় সংঘাতের আশঙ্কা ♦ ভোটার উপস্থিতি বাড়ানো বড় চ্যালেঞ্জ ♦ ইভিএমে ভোটগ্রহণ বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে নয়া মেরুকরণ হয়েছে। চেয়ারম্যান পদে পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে কোমর বেঁধে মাঠে নেমেছে নেতাকর্মীরা। নয়া রাজনৈতিক মেরুকরণের মধ্যে তিন উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ভোটকেন্দ্র দখল ও আধিপত্য বিস্তারের চেষ্টা এবং দলীয় রেষারেষির কারণে ভোটের দিন বিশেষ করে শার্শা ও ঝিকরগাছার প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা রয়েছে। হাড্ডাহাড্ডির লড়াই আর শঙ্কার মধ্যে মঙ্গলবার ইভিএমে তিন উপজেলার প্রার্থীদের ভাগ্যনির্ধারণ হবে। তবে ভোটার উপস্থিতি বাড়ানোয় বড় চ্যালেঞ্জ হবে এই তিন উপজেলায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ইতিহাস-ঐতিহ্য ধ্বংসকারীদের নামে ‘ঘৃণা চত্বর’ স্থাপনের হুশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ। ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ এই হুশিয়ারি উচ্চারণ করেন। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে কালেক্টরেট ভবন চত্বরে যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটি এই অবস্থান কর্মসূচি পালন করে। যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সিপিবি জেলা কমিটির সভাপতি অ্যাড. আবুল হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন আর নেই। গুরুতর অসুস্থ হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। গত ১৪ মে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর কুইন্স হসপিটাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। আজ মঙ্গলবার জোহরবাদ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। হোসেনউদ্দীন হোসেনের ছোট মেয়ে শাহানাজ রাহানা রত্না জানান, ২০১৯ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তীতে গল ব্লাডারে পাথর ধরা পড়ে। এছাড়াও তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগের উঠেছে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। সোমবার বিকেলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার। আগামী ২৯ মে অনুষ্ঠিত নির্বাচনে ফাতেমা আনোয়ার ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজী নাবিল আহমেদ যশোর-৩ (সদর) আসনের টানা তিনবারের সরকার দলীয় সংসদ সদস্য। অভিযোগের বিষয়ে এমপি কাজী নাবিল আহমেদের মোবাইল ফোনে কল দিলে রিসিভ হয়নি। তবে তার অনুসারী ও চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘ফাতেমা আনোয়ারের বড় পরিচয় তিনি শীর্ষ সন্ত্রাসী ফিঙ্গে লিটনের স্ত্রী। তার কোন রাজনীতির পরিচয় নেই। শহরের সন্ত্রাসীদের নিয়ে ভোট করছেন ফাতেমা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিশেষজ্ঞ ও সিনিয়র চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসক-নির্ভর হয়ে পড়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবা। রোগীদের দাবি, হাসপাতালে ভর্তির পর বিশেষজ্ঞ বা সিনিয়র চিকিৎসকদের দেখা পান না তারা। অবস্থা গুরুতর হলে স্থানান্তর করা হয় অন্য হাসপাতাল বা ক্লিনিকে। সংশ্লিষ্টরা জানান, যশোর জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যাবিশিষ্ট। ২০১০ সালের পর থেকে এ হাসপাতালটি মেডিকেল কলেজ হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২৫০ শয্যার হলেও, প্রতিদিন দ্বিগুণ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ জন্য হাসপাতালে কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট, সার্জন ও মেডিকেল অফিসারের ৬৫ পদে ৫০ জন কর্মরত রয়েছেন। পাশাপাশি প্রোজেক্টের আওতায় ১২ জন, ডেপুটেশনে আসা ১৫ জন, অনারারি চিকিৎসক হিসেবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য জেলার মতো যশোরেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন এবং জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসাবে আজ সোমবার সকাল সাড়ে ৯ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিশেষ অতিথি থাকবেন…

Read More

বাংলার ভোর ডেস্ক ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সবশেষ তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের একটি বাড়িতে ছিলেন। ১৩ মে পূর্বপরিচিত গোপাল বিশ্বাসের বাড়ি থেকে চিকিৎসার জন্য বেরিয়ে আর ফেরেননি। পরে দিল্লিতে আছেন জানালেও যোগাযোগ বিচ্ছিন্ন। নিখোঁজ ডায়েরির পর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। জানা গেছে, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান আনোয়ারুল আজিম। প্রথমে তিনি পশ্চিমবঙ্গের বরাহনগরের মন্ডলপাড়া লেনে পূর্ব পরিচিত গোপাল বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে বরাহনগর বিধান পার্ক কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে গাড়িতে ওঠেন। যাওয়ার সময় গোপাল বিশ্বাসকে বলে যান দুপুরে ফিরবো…

Read More