সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় মামলার সাক্ষী হওয়ার জের ধরে চোরাকারবারি চক্রের হাতে মারপিটের শিকার হয়েছেন স্বাধীন খান নামে এক যুবক। এ বিষয় স্বাধীন খান বাদী হয়ে কলারোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। গত ২ মার্চ কলারোয়া থানা পুলিশ ৭ কেজি রূপার গহনাসহ মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলামকে আটক করে। ওই ঘটনায় থানায় করা মামলায় সাক্ষী করা হয় উপজেলার আলাইপুর গ্রামের স্বাধীন খানকে। এতে করে ক্ষিপ্ত হয়ে চোরাকারবারীরা তাকে হুমকি দিতে থাকে। তার জের ধরে শনিবার দুপুরের দিকে স্থানীয় রায়টা বাজারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে তাকে হামলা করে মারপিট করে চোরাকারবারির গডফাদার রায়হান খান ডালিমের নির্দেশে একই এলাকার মানবপাচারকারী নুরুল…
Author: banglarbhore
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাংগঠনিক কাঠামোভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ১৫ ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ♦ ১. পদের নাম: সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি–সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স:…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার তিনদিন ধরে পরিবারের সঙ্গে যোগযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। গত তিনদিন ধরে তার কোন খোঁজ পাচ্ছে না পরিবার। এতে উদ্বিগ্নে রয়েছে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। পিএস আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর বৃহস্পতিবারে শেষ কথা হয়েছে। তিন দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, বাবার সাথে কোন…
মনিরামপুর প্রতিবেদক কতিপয় বিএনপি নেতার নেতৃত্বে মনিরামপুর উপজেলা বিএনপি ভাড়াখাটা দলে পরিনত হয়েছে। ২০১৪ সালের ৫জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপির এই গোষ্ঠী ভাড়া খেটে চলেছে। সর্বশেষ সদ্যসমাপ্ত উপজেলা নির্বাচনেও বিএনপির এই গোষ্ঠী একজন প্রার্থীর পক্ষে ভাড়া খেটেছে। যা নিয়ে রীতিমত নিজ দলের মধ্যেও সমালোচনার ঝড় বইয়ে চলেছে। শনিবার (১৮ মে) বিকেলে স্থানীয় এমপি ইয়াকুব আলীককেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এদিকে, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে উপজেলা বিএনপির শীর্ষ নেতার অনুগামী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান, ইলিয়াস হোসেন,…
বাংলার ভোর প্রতিবেদক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। যে কারণে ভোটকেন্দ্রে এখন আর ভোটার পাওয়া যায় না। শনিবার (১৮ মে) যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শামসুজ্জামান দুদু আরও বলেন, বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনীতি, মানুষের দাবি…
কাজ বন্ধ রাখায় ঠিকাদারকে একাধিকবার তাগিদ দেয়া হয়েছে। কিছুদিন আগে তার কাজ বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছে। -আজিজুল হক, সদর উপজেলা প্রকৌশলী বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার মনোহরপুর-ওসমানপুর সড়কের পাকাকরণের নির্মাণ কাজ আট মাস বন্ধ থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাস্তা খুঁড়ে রাখায় সড়ক দিয়ে কেউ চলাচল করতে পারছেন না। বিশেষ করে কৃষকরা তাদের বোরো ধান মাঠ থেকে ঘরে তুলতে বিপাকে পড়েছেন। একইভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াতে পা পিছলে পড়ে গেলে কর্দমাক্ত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আর যেতে পারছেন না। কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এমনকি বাইসাকেল নিয়ে চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর সদরের ইছালি ইউনিয়নের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয়ায় প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। একই সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে দলীয় পদ বাতিল ও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য লিখিত সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রাতে যশোর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সদর উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১৭ মে বৃহস্পতিবার যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ফাতেমা আনোয়ার নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় করেন।…
বাংলার খেলা প্রতিবেদক ১৯৭৭ সালে যশোর জেলা দলের ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে ক্রীড়াঙ্গনে যাত্রা শুরু। এরপর যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহি পরিষদের বিভিন্ন পদসহ দায়িত্ব পালন করেছেন। যশোরের অসংখ্য সফল ক্লাব গড়ে তুলেছেন সাবেক এ কাস্টমস র্কমকর্তা। সর্বশেষ যশোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু এসব পরিচয় ছাপিয়ে মোকছেদ শফি হয়ে ওঠেন ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ এক সংগঠক। শফি নামে সবার কাছে পরিচিত এই ক্রীড়া সংগঠক শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে। রাত ৮টার দিকে যশোর শহরের ঘোষপাড়া এলাকায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি দীর্ঘদিন ধরে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান ও সাবেক চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। ২০১৯ সালের নির্বাচনেও তারা দুইজন মুখোমুখি হয়েছিলেন। নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন ড. মোস্তানিছুর রহমান। এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও তারা মুখোমুখি হয়েছেন। দুইজন নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন। হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, বর্তমান চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমানের সম্পদ বেড়েছে। আর সম্পদ কমেছে এসএম হাবিবুর রহমানের। তবে নগদ টাকা বেশি এসএম হাবিবুর রহমানের। ড. মোস্তানিছুর রহমানের এবারের হফলনামায় উল্লেখ করা হয়েছে, নগদ টাকা রয়েছে ৫৮ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা, ব্যাংকে ৫০ হাজার টাকা, ৮ লাখ টাকার সঞ্চয়পত্র,…
বাংলার ভোর প্রতিবেদক ভালো চাকরির প্রলোভন দিয়ে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার শহরের ষষ্টিতলা সিডফল টাওয়ার এলাকার আব্দুর রশিদ মামলাটি করেছেন। মামলায় আসামি করা হয়েছে, মাগুরা সদর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে মালোয়েশিয়া প্রবাসী আলমগীর হোসেন, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস, হাট গোপালপুর গ্রামের রতনের মেয়ে রুপালী, যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহাগ হোসেন ওরফে হৃদয় ও বড়খুদড়া গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল। মামলায় বলা হয়েছে অভিযুক্ত আলমগীর হোসেন বাদীর শ্যালিকার ছেলে। জান্নাতুল ফেরদৌস আলমগীরের স্ত্রী। অন্যান্য আসামিরা তাদের সহযোগী। আলমগীর হোসেন…