বাংলার ভোর প্রতিবেদক যশোরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ভোট। শুরু হয়েছে গণনা। শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল ৫টায়। মোট ২০০টি বুথের মাধ্যমে এ ভোট গ্রহণ হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম নিয়োজিত ছিল ভোটকেন্দ্র ঘিরে। ৯ হাজার ৬৮২ জন ভোটারের এ সংগঠনে এবারের নির্বাচনে ১৭টি পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সহসভাপতির তিনটি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, যুগ্ম সম্পাদক পদে দু’জন, সহসাধারণ সম্পাদকের দু’টি পদে সাতজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন, প্রচার সম্পাদক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে গাড়িখানা রোডে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া আনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদারের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ১৯৮১ সালে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ছিল দেশের জন্য আশীর্বাদস্বরূপ। তার সুযোগ্য নেতৃত্বে…
বাংলার ভোর প্রতিবেদক বহুল আলোচিত নড়াইলের লোহাগড়ায় মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামিসহ (শ্যুটার) অন্যতম চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-৬, র্যাব-৭ এবং র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সাজেদুল মল্লিক (২৫), পাভেল শেখ (২৮), মামুন মোল্যা (২৬) ও রহমত উল্লাহ শেখ (১৯)। শুক্রবার কারওয়ান বাজার কার্যালয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আরাফাত ইসলাম। তিনি জানান, গত ১০ মে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা…
কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে শুক্রবার বিকেলে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী সরকার, সহসভাপতি শিক্ষক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শাহনাজ পারভীন, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন খান, শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক শংকর দাস, শিক্ষক পপি ঘোষ, প্রশিক্ষক মলয় বিশ্বাস, শ্রাবণী সাহা, স্বর্ণা অধিকারী প্রমুখ। চিত্রাংকন উৎসবে বিভিন্ন গ্রুপে ২৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর ভেতর ৪২…
কপিলমুনি সংবাদদাতা জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে দক্ষিণ-পশ্চিম উপকূলের জনগণ সবসময় বৈষম্যের বিরুদ্ধে কপিলমুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভয়াবহ দুর্যোগের ঝুঁকিতে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। বরাদ্দের অভাবে সেখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানি সরবরাহে সরকারের নেয়া প্রকল্পগুলো আটকে আছে। এই অবস্থায় ওই অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষা ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলা ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। শুক্রবার খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি বাজারে নাগরিক সংগঠন ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’ আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন সাবেক…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে বিষধর একটি সাপের ছোবলে শারাফাত হোসেন সিফাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া ক্লাব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে জানাজা শেষে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিফাত সাতক্ষীরা জেলা শহরের শাহিন আলমের ছেলে। তবে, বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ায় সিফাত এবং তার মা আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া (ক্লাব মোড়) এলাকায় তার নানা মোস্তফা মোল্লার বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মা তাকে হাঁস-মুরগি ঘরে উঠেছে কিনা দেখতে বললে সিফাত তা দেখতে যায়। সে সময় মুরগির ঘরের পাশের চালা (গর্ত) থেকে…
রাজগঞ্জ প্রতিনিধি কোরবানীকে সামনে রেখে মণিরামপুর উপজেলা রাজগঞ্জ, শয়লাহাট এলাকায় কোরবানির পশুর হাটগুলো জমে উঠছে। এছাড়া গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাপারিদের কেনাবেচা শুরু হয়ে গেছে। উপজেলা রাজগঞ্জ, নেংগুড়াহাট এলাকায় হাজার হাজার গরু ছাগলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায়। জানা যায় সপ্তাহের দুইদিন রাজগঞ্জ বাজার, শয়লাহাটসহ অনেক স্থানে পশুর বেচাকেনা হয়। ঈদুল আজহা উপলক্ষে আশপাশের গ্রাম এলাকাতেও গরু,ছাগল বেচাকেনা শুরু হয়ছে। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বেপারিরা এসে গরু, ছাগল বিকিকিনি করছেন। বর্তমানে কোরবানির জন্য গরু, ছাগলের হাট জমে উঠতে শুরু করেছে। সেই সাথে খামারিদের বাড়ি বাড়ি ছুটছেন গরু, ছাগলের ব্যবসায়ীরা। গরু ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, ভারতের গরু না…
আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী মণিরামপুরের বড় চেতলা দশআলী গ্রামের বৃদ্ধ কওছার আলীর পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন। চলাচল করতে না পারা এ ষাটোর্ধ বৃদ্ধের অসহায়ত্বের কথা জানতে পেরে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশন তার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করে দিয়েছে। এর ফলে ওই বৃদ্ধ এখন নিজে চলাফেরা করতে পারবেন। স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন ধরে দরিদ্র অসহায় মানুষের পাশে থেকে এমন মানবিক কাজ করে চলেছে। ভবিষ্যতে এরকম কাজ চালিয়ে নেয়ার জন্য ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সকলে।
তালা সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তালা সদর ইউনিয়নে নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের নির্বাচনী পথসভায় জনসমুদ্র রুপ নিয়েছে। শুক্রবার বিকেলে তালা পুরাতন ফুটবল মাঠ প্রাঙ্গণে পথসভায় ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম। নাগরিক ছাত্র ঐক্য পরিষদের নেতা এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, নাগরিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার চাঁচড়া, রামনগর ও হৈবতপুর ইউনিয়নে বিভিন্ন মোড়ে নির্বাচনী পথসভা করেছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। শুক্রবার তিনি তিন ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন। চাঁচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চাঁচড়া মধ্যপাড়ায় তিনি প্রথম পথসভা করেন। তারপর রামনগরের রাজারহাট, চাঁচড়ার মাহিদিয়াসহ হৈবতপুর ইউনিয়নের বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় আনোয়ার হোসেন বিপুল শান্তি-সমৃদ্ধি, উন্নয়ন-অগ্রগতির ও ডিজিটাল-স্মার্ট উপজেলা গড়ার জন্য সকলের কাছে আগামী ২৯ মে দোয়াত কলম প্রতীকে ভোট চান। দোয়াত কলম প্রতীকের বিজয় হলে যশোর সদর উপজেলা হবে উপজেলাবাসীর সেবাকেন্দ্র এই বলে প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলাবাসীর…