Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘নির্বাচন কমিশনের প্রতি ভোটার ও প্রার্থীদের ধারণা পাল্টিয়েছে, বিশ্বাস জন্মেছে। এ কারণেই প্রার্থীরা আজ আবারও ভোটাদের দ্বারে দ্বারে যাচ্ছে। প্রার্থীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার যে সংস্কৃতি, সেটা আবারও ফিরে এসেছে।’ বৃহস্পতিবার যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে মতবিনিময় সভা শেষে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যশোর, নড়াইল ও মাগুরার জেলার প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইসি আহসান হাবিব খান। অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে তিনি গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন। একদিন…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার জান্নাতুল ফোয়ারা অন্তরা ও জান্নাতুল ফাতেমা অনন্যা দুই বোন মিলে গড়ে তুলেছেন খাবারের দোকান। অস্থায়ী এই খাবারের দোকান প্রতিদিন শহরের শামসুল হুদা স্টেডিয়াম রোডে বসছেন। একটা ভ্যানগাড়ি প্রস্তুত করে সুচারুভাবে সাজিয়ে সুন্দর পরিবেশে বিকেল ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দুই বোন মিলে ক্রেতাদের মাঝে খাবার পরিবেশন করছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারে ডিপ্লোমা করা অন্তরা পড়াশুনা শেষে নিজ শহরে থেকে চাকরি করতে চেয়েছিলেন। কিন্তু মনের মত চাকরি না পাওয়াতে ছোট বোন অনন্যাকে সাথে নিয়ে শুরু করেন স্ট্রিট ফুডের ব্যবসা। প্রায় এক লাখ টাকা মূলধন নিয়ে ‘খাই খাই’ দ্যা ইয়াম্মি বাইটস নামে ভ্রাম্যমাণ দোকান…

Read More

বাংলার ভোর ডেস্ক বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব প্রকল্পে বৈদেশিক ঋণ ও অনুদান আছে সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রতি তিন মাস পরপর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে প্রতিবেদন দিতে হবে। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে প্রকল্প পরিচালকরা প্রশিক্ষণ নিয়ে যেন একই স্থানে কাজে যোগ দিতে পারেন এনইসি সভায়…

Read More

হাসান আদিত্য যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্বধীন দুইটি রাজনৈতিক বলয় সক্রিয় রয়েছে। এই দুই বলয়ের বাইরে সাবেক সংসদ সদস্য প্রয়াত খালেদুর রহমান টিটোর অনুসারীদের নিয়ে আরেকটি বলয় রাজপথে সক্রিয় হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রয়াত বর্ষিয়ান রাজনীতিক খালেদুর রহমান স্মরণে যশোর শহরের চারখাম্বা মোড়ে এই রাজনীতিকের অনুসারীরা সমাবেত হয়। সমাবেশ শেষে শহরে মিছিল বের করে শক্তির মহড়া দেয়া হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত খালেদুর রহমানের ছেলে আইনজীবী খালিদ হাসান জিউস। খালিদ হাসানের বক্তব্যের সময় মঞ্চে হাজির হন সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৯ মে যশোর সদর উপজেলার ভোট নিয়ে স্বপ্নের জাল বুনছে ভোটাররা। আগামীর চেয়ারম্যানের কাছে প্রত্যাশা অনেক। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জলাবদ্ধতা ও যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকদ্রব্য মুক্ত উপজেলা চান ভোটাররা। আর এসকল প্রত্যাশা পূরণ করতে পারবেন একমাত্র মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু বলে মনে করেন ভোটাররা। বুধবার সারাদিন মণিহার ফলপট্টি, ব্যাটারি পট্টি ও বেজপাড়া এলাকায় মোটরসাইকেল মার্কার গণসংযোগ চলাকালে ভোটাররা তাদের প্রত্যাশার কথা জানান। শহরের ফলপট্টি এলাকার নতুন ভোটার সিফাত মাহমুদ। ভোট নিয়ে তার অনুভূতি কেমন এবং কেমন চেয়ারম্যন প্রয়োজন জানতে চাইলে বলেন, ‘আমি একজন সচেতন নাগরিক। ভোটাধিকার থাকায় আমার নিজের মতামতের গুরুত্ব আছে। আমি এমন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসাব হাবীব বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এই জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না। তিনি বুধবার বেলা ১১ টায় ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে ডুমুরিয়া উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন চায় ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে তারা তাদের ভোট প্রদান করুক।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার লেবুতলা ও মনোহরপুরে নির্বাচনী গণসমাবেশ করেছেন। বুধবার বিকেলে মনোহরপুরে ও সন্ধ্যায় লেবুতলা ইউনিয়ন পরিষদ মাঠে গণসমাবেশ করে ভোট প্রার্থনা করেন তিনি। ইছালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রীপদ দাসের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। বক্তব্য রাখেন, ইছালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, ১,২ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শাহানাজ খাতুন শিলা। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মুনসুর আলম, বিপ্লব সুলতান বিপু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারত থেকে চাল আমদানির সময়সীমা শেষ হয়েছে বুধবার। অনুমতি থাকলেও চাল রপ্তানিতে ভারত সরকারের শুল্ককর আরোপ ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলার-সংকটের কারণে এত দিন চাল আমদানি করতে পারেননি ব্যবসায়ীরা। গত ২১ মার্চ ও ১৬ এপ্রিল দুই ধাপে দেশের ৮০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার। সবশেষ নির্ধারিত সময়সীমার মধ্যে (১৫ মে) বেনাপোল বন্দর দিয়ে মাত্র ২৮০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তাতে বরাদ্দ বাকি চাল আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর দেশের চালের চাহিদা রয়েছে ৩ কোটি ৬০ লাখ টনের মতো। গত বছর উৎপাদন…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ৩য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামি ২৯ মে। নির্বাচন উপলক্ষে ছাপাখানাগুলোতে বাড়েনি কর্মব্যস্থতা। ঝিমিয়ে ঝিমিয়ে চলছে ছাপাখানার কাজ। অনেকটাই অলস সময় পার করছেন ছাপাখানার শ্রমিক কর্মচারীরা। ছাপাখানার মালিক শ্রমিকরা বলছেন, শহরে অনেকগুলো ছাপাখানা গড়ে উঠায় তাদের কাজ কমেছে। তাছাড়া এবারের নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। কাজ কম হওয়ার এটিও একটি বড় কারণ। মঙ্গলবার বিকেলে যশোর শহরের বেশ কয়েকটি ছাপাখানা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ছাপাখানার নির্বাচনের পোস্টার, হ্যান্ডবিল, স্টিকার ও ব্যানার তৈরির কাজ প্রায় শেষের পথে। সোমবার প্রতীক বরাদ্দ করা হলেও ২৪ ঘন্টার ব্যবধানে অর্ডারের কাজ শেষ হওয়াতে মালিকরা লাভের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর থানার অফিসার ইনচার্জ কক্ষে আটকে রেখে চাঁদা দাবি ও ক্রসফায়ারের হুমকির অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহির উদ্দিন, কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ ও আলতাপোল গ্রামের সেলিমুজ্জামান আসাদ। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালমান আহমেদ শুভ অভিযোগ আমলে নিয়ে পুলিশ পরিদর্শক পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী ফিরোজ হক। মামলার বাদি কেশবপুর মধ্যকুল গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীর আলম একজন ঘের ব্যবসায়ী। তিনি ২০২৪ সালের ২১ জানুয়ারি মধ্যকুল…

Read More