সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের কাজে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার খুলনা অফিস থেকে এসব অভিযান চালানো হয়। সাতক্ষীরা সদরের বীনেরপোতা এলাকায় ৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং। স্থানীয়রা জানায়, প্রয়োজন ছাড়াই সরকারি টাকা আত্মসাৎ করতে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পে যেসব সামগ্রি ব্যবহার করার কথা রয়েছে তা ঠিকমত ব্যবহার করা হয়নি। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় শিট পাইল ব্যবহারে নানা অনিয়মের অভিযোগ পায় দুদক। অভিযোগ পেয়ে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়…
Author: banglarbhore
ঝিকরগাছা সংবাদদাতা বুধবার সকালে যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা পৌর সদরের কাটাখাল নামক স্থানে কপোতাক্ষ নদে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় সেখান থেকে দেড় হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এরপর তা পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহাজান আলী, সহকারী মৎস্য অফিসার নান্নু মিয়া এবং ঝিকরগাছা থানার এসআই সুমন।
তালা সংবাদদাতা তালায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। তালা খাদ্য গুদামের আয়োজনে বুধবার বেলা ১১ টায় পাটকেলঘাটায় খাদ্য গুদাম চত্বরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রেজা, সরুলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব উদ্দৌলার, ব্যবসায়ী আব্দুর রব পলাশ প্রমুখ। এবার উপজেলার প্রতিকেজি ৪৫ টাকা দরে ৫…
শ্রীপুর প্রতিনিধি মাগুরার শ্রীপুরে দেশিয় তৈরি দুইটি পাইপগানসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার খামারপাড়া কবরস্থান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে খামারপাড়া কবরস্থান মোড় এলাকার বায়তুন নুর মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করে। এ সময় তাদের দুজনের কাছ থেকে দেশিয় তৈরি দুইটি পাইপগান উদ্ধার করা হয়। আটকরা হলো, উপজেলার শ্রীপুর গ্রামের মিন্টু বিশ্বাস (৩৯) ও ইব্রাহিম বিশ্বাস (২৫)। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা…
♦ প্রার্থীরা মাঠ কাঁপালেও ভোটারদের আগ্রহ কম ♦ বিএনপি ও মহাজোটের শরিক দল না থাকায় ভাটা বাংলার ভোর প্রতিবেদক দেশে চলছে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনি কার্যক্রম। ইতিমধ্যে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন হয়েছে। এ ধাপে যশোরের দুটি উপজেলায় ভোটগ্রহণ হয়। আর দ্বিতীয় ধাপে আগামী ২১ মে ও তৃতীয় ধাপে ২৯ মে অনুষ্ঠিত হবে আরও ছয়টি উপজেলায়। এবারের নির্বাচনে বিএনপি ও মহাজোটের শরীক দল নেই। ফলে আওয়ামী লীগের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে। এই লড়াইয়ে কঠিন পরীক্ষার সম্মুখিন আওয়ামী লীগের প্রার্থীরা। কারণ বিএনপির ভোট বর্জন ও সাধারণ মানুষের আগ্রহ কম হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কমছে। সদ্য সমাপ্ত কেশবপুর ও মণিরামপুর উপজেলায় প্রার্থী ও তার…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয় পুষ্টি সপ্তাহ (৯-১৫ মে) উপলক্ষে জয়তী সোসাইটির সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও সিভিল সার্জন যশোরের বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাসের সভাপতিত্বে মঙ্গলবার সকালে এই মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজনীন নাহার, নিউট্রিশান ইন্টারন্যাশনালের জেলা কো-অর্ডিনেটর শিলা রাণী রায়। এছাড়া আরো উপস্থিত অতিথি ছিলেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা. নাজিয়া আন্দালিব। তিনি সমাবেশে উপস্থিত মায়েদেরকে পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন এবং পুষ্টির উপর বিশেষ বক্তিতা প্রদান করেন। এছাড়া মা সমাবেশে উপস্থিত যশোর সদর…
কপিলমুনি সংবাদদাতা আগামী ২৯ মে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কপিলমুনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, চিংড়ি মাছ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশাপাশি আমি পাইকগাছা উপজেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আমি আপনাদের সন্তান। কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, এম বুলবুল আহমেদ, আফসার আলী, খুলনা জেলা পূজা উদযাপন…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সদরের কচুয়া ও হামিদপুরে গণসমাবেশ করেছেন। মঙ্গলবার বিকেলে কচুয়া ইউনিয়নের পূর্বআভাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে ফাতেমা আনোয়ার বলেন, সবসময় জনগণের পাশে থাকতে চাই। এজন্য একটি জায়গা দরকার, যেখান থেকে সহজে মানুষের উন্নয়ন করা যায়। সেটি হলো উপজেলা পরিষদ। আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে অবশ্যই উপজেলাবাসীর জন্য কাজ করবো। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক নওশের আলী গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর আব্দুর রাজ্জাক কলেজের ছাত্র নুর হোসেন হত্যা মামলার অন্যতম আসামি সাইদুল ওরফে পঁচা হত্যাকান্ডের সাথে জড়িত বর্ণনা করে মঙ্গলবার ১৪ মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। গ্রেফতার হওয়া সাইদুল ওরফে পঁচা শংকরপুর এলাকার বাসিন্দা। গত সোমবার ১৩ মে সকালে পিবিআই যশোরের একটি চৌকস টিম খুলনার ডুমুরিয়া উপজেলার ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে পচাকে গ্রেফতার করে। গত ১১ মে রাতে শহরের শংকরপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে শহরের শংকরপুর এলাকার কলেজ ছাত্র একই এলাকার নজরুল ইসলামের ছেলে নূর হোসেনকে এলাকার চিহ্নিত দূবৃর্ত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার মা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সদরের তালবাড়ীয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলাবার সকালে যশোর সদরের তালবাড়ীয়া ডিগ্রি কলেজের গেটের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মাধ্যমে নিয়োগ বানিজ্য ও সদ্য নির্বাচিত কমিটির মতের বিরুদ্ধে অবৈধপন্থায় সভাপতির নাম পাঠানোর অভিযোগ তোলেন। মানবন্ধনে বক্তব্য রাখেন তালবাড়ীয়া গ্রামের সমাজসেবক সোহেল রানা, তালবাড়ীয়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য হায়দার আলী ও হাসমত আলী চাকলাদার, রাজু আহম্মেদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ।