Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ৫ নং উপশহর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য খাঁন আরিফুজ্জামান সুবজের মা রানী রহমান (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে….রাজেউন)। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে উপশহর সি ব্লকের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা বি ব্লক জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে উপশহর কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায়, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, উপশহর ইউনিয়ন চেয়ারম্যান এহসানুর রহমান লিটু, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ কচি, বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক এসএকে শামছুদ্দীন জ্যোতি, উপশহর ইউনিয়ননের…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা শুক্রবার যশোরে বাঘারপাড়া থানা পুলিশ এক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৮ জনকে আটক করেছে। পুলিশের হাতে আটকরা হচ্ছেন বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের রাজিব হোসেন (৩৫), বরহমপুর গ্রামের সেলিম রেজা (৩৮), নলডাঙ্গা গ্রামের বদর উদ্দিন (৪১), বেতালপাড়া গ্রামের রানা হোসেন (৩৩), বেতালপাড়া গ্রামের বাবুল মন্ডল (৫০), বেতালপাড়া গ্রামের রাজিব হোসেন (৩২), বেতালপাড়া গ্রামের ইন্তাজ উদ্দিন (৩৮), খানপুর গ্রামের ফরহাদ (৩২), শ্রীরামপুর গ্রামের সুলতান (৭০)। আটকদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়নের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় শংকরপুর বাবলাতলা এলাকায় দুইশ’ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার বিল্লাল উদ্দীন, চাঁচড়া মৎস্য হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম দুলাল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বিল্লাল হোসেন, এসএম বাপ্পা, সুশান্ত বর্মণ প্রমুখ। কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন জানান, এ কর্মসূচি ওয়ার্ড জুড়ে এক সপ্তাহ ব্যাপি চলবে। প্রতিদিন ২ থেকে ৩শ’ দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হবে। শুক্রবার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আলাদা স্থানে তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন মাদ্রাসার ছাত্র, একজন নারী ও একজন পশু চিকিৎসক রয়েছেন। যশোরের শার্শায় বাসচাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পেশায় তিনি এক পশু চিকিৎসক। অপর একটি ঘটনায় যশোর নড়াইল সড়কে একটি নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহন কাউন্টারের মধ্যে ঢুকে পড়লে অবস্থানরত এক নারী যাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি বেলতলার মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার ওসি জয়ন্ত কুমার দাস।নিহত আলমগীর হোসেন (৪২) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি জয়ন্ত…

Read More

কালীগঞ্জ সংবাদদাতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শুক্রবার বিকেলে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। শহরের ভূষণ রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাসস্টান্ড ট্রাফিক আইল্যন্ডে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কালীগঞ্জ পৌর আ.লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, খুনিদের পক্ষ নিয়ে যারা রাজপথে নামবে তাদেরকে আমরা প্রতিহত করব। খুনীদের সহযোগীরা এ শহরে ঘাপটি মেরে আছে। তাদেরকেও আটক করে আইনের আওতায় আনার দাবী জানান। তিনি বলেন, খুনীরা এমপি আনারকে হত্যা করে কালীগঞ্জের ৫ লক্ষাধিক মানুষকে এতিম করেছে। হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১৩…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের ইছাপুর মধ্যপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা মারপিটের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী সাথি বেগম (৩৫) ঘটনার ৪ দিন পর মামলা করেন। মামলায় একই পরিবারের ৩ জনকে আাসামি করা হয়। আসামিরা হলেন ইছাপুর মধ্যপাড়া গ্রামের মিজানুর রহমান (৩৮) রনি বাবু (৩০) ও রনি বাবুর স্ত্রী ইতি খাতুন (২৫)। মামলায় সাথি বেগম অভিযোগ করেন, আমার স্বামী রেজাউল ইসলাম ১৮ মাস পর মালদ্বীপ থেকে বাড়ি আসেন। আমাদের বাড়ির জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের মারপিট ও খুন জখম করার সুযোগ খুজতে থাকে আসামিরা। এরই ধারাবাহিকতায় ১ জুলাই সকালে আমার স্বামী রেজাউল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা জুড়ে এক কোটি খেজুরের বীজ বপন করবে জেলা প্রশাসন। জেলাজুড়ে বড় পরিসরে বৃক্ষরোপন অভিযান এবং জেলার ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড় শিল্পের টেকসই সংরক্ষণের উদ্দেশ্যে চলতি বর্ষা মৌসুমে এই বীজ বপন করা হবে। এক কোটি খেজুর বীজ বপনের পাশাপাশি জেলায় প্রায় ১৫ হাজার খেজুর গাছের চারা রোপনেরও উদ্যোগ নেয়া হয়েছে। আজ শনিবার ব্যতিক্রমী এই বৃক্ষ রোপন অভিযান শুরু করা হবে। শুক্রবার বিকেলে প্রেসব্রিফিংয়ে খেজুর বীজ বপন ও চারা রোপনের কর্মসূচি ঘোষণা করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। যশোর কালেক্টরেট সনেট সভাকক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অভয়নগরের উপজেলা…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোরের সবজির বাজারে চোখ রাঙ্গাচ্ছে কাঁচা মরিচ। কয়েক দিনের ব্যবধানে সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়েছে পেঁয়াজ। এদিকে বাজারে কাঁচা মালের সরবরাহ কম থাকার সাথে সাথে কমেছে ক্রেতা সমাগমও। খুচরা ও পাইকারি বিক্রেতারা মনে করছেন বাজারে সবজির সরবরাহ আরও কমতে পারে। কারণ হিসেবে ধরা হচ্ছে বাড়তি দামের আশায় কৃষকের উৎপাদিত সবজি বড় বড় ব্যবসায়ীরা পাইকারি ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন আঞ্চলে সরবরাহ করছে। যে কারণে স্থানীয় ব্যবসায়ীরা মোকামে সবজি কম পাচ্ছে। শুক্রবার(৫ জুলাই) শহরের বড় বাজার, রেল স্টেশন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, বাজারে নানান পদের সবজির আমদানি কম। সাথে সাথে বিকেলবেলা ক্রেতা সমাগমও নেয়। বিক্রেতারা বলছেন, মোকামে সবজি কম…

Read More

মনিরামপুর সংবাদদাতা জাহিদুল ইসলামের হাত আছে, তবে কনুই পর্যন্ত। দুর্ঘটনায় তাঁর দুই হাতের কনুইয়ের নিচের অংশ কেটে ফেলতে হয়। আঙুল না থাকায় স্বাভাবিক ভাবে কিছু ধরতে পারত না। এরপরও থেমে থাকেনি। শারিরীক প্রতিবন্ধতাকে পিছনে ফেলে জীবনযুদ্ধে এগিয়ে চলছে সামনে। কনুইয়ের সাহায্যে লিখে সে এবার মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। যশোরের মনিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম। জানা যায়, তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থায় ২০০৮ সালে বাড়ির পাশে একটি তিন তলা ভবনের ছাদে খেলা করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুত্বর আহত হয় জাহিদুল ইসলাম। পরে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কেটে ফেলা হয় তাঁর দুই…

Read More

মনিরামপুর সংবাদদাতা ইজিবাইকের ধাক্কায় আরাফাত হোসেন (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু ঘটেছে। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিক রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরাফাত কোদলাপাড়া গ্রামের মনিরুল ইসলাম মিস্ত্রির ছেলে। স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আরাফাত রাস্তা পার হচ্ছিল। এসময় পুলেরহাটমূখী একটি ইজিবাইক তাকে স্বজরে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। থানার উপপরির্দশক প্রসেনজিৎ মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আরাফাত কোদলাপাড়া দাখিল মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী।

Read More