অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র পাঠ করেন, নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস। কাউকে বাদ দিয়ে নয় জোট খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাদিয়া তারিম, উপজেলা এডভোকেসী নেটওয়ার্কের…
Author: banglarbhore
ভ্রাম্যমাণ প্রতিনিধি মণিরামপুরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কোন্দপপুর গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখেছেন। তার মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নেন যশোর-৫ আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এরপর এমপি তার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদানসহ শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় এমপির সাথে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, ভোজগাতী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মোড়ল,…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় এডভান্স টেকনিক্যাল ট্রেনিং ইমপ্রুভেন্ট ফর ক্লাস্টার গ্রুপ মেম্বার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারীজ প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য দপ্তর চিংড়ি বিপনন কেন্দ্র কার্যালয়ে আয়োজন করা হয়। ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত ৫ দিনব্যাপি প্রশিক্ষণে হরিণখোলা গলদা চিংড়ি চাষী ক্লাস্টার-২ এর ২৫ জন ক্লাস্টার চাষি অংশগ্রহণ করে। সোমবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপস্থিত ছিলেন, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাউসার হোসেন আকন, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ।
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় বাজেট বরাদ্দ ও খাত ভিত্তিক বিভাজন বিষয়ক উপজেলা পর্যায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও হেলভেটাসের আর্থিক সহায়তায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইভল্ভ প্রকল্প ডর্প এ পরামর্শ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইভল্ভ প্রকল্পের প্রকল্প কো-অর্ডিনেটর প্রতীভা বিকাশ সরকার। সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, ইউপি সচিব আব্দুল গণি গাজী, ইউপি সদস্য সোহেল উদ্দীন, এনজিও…
পাইকগাছা প্রতিনিধি পাইকগাছায় সক্ষমতা বৃদ্ধি, অভিযোজন ও উন্নয়নের মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন এ অবহিতকরণ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ। প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্প ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। প্রকল্প সমন্বয়কারী জোসেফ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার…
সাতক্ষীরা সংবাদদাতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যুদ্ধপরাধ মামলার আসামি সাতক্ষীরার আবু বক্কর সিদ্দিক (৮০) কে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব ১১ সিপিসি ২। আটক আসামি আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা এলাকার বাসিন্দা। রোববার রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। সোমবার সকালে র্যাব-১১ সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা…
কপিলমুনি সংবাদদাতা সব কিছু ঠিক হলেও টাকার অভাবে মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপন করতে পারছে না হজরত। কোন রকম ডায়ালাইসিস করে জীবন পার হচ্ছে অসহায় দরিদ্র হযরতের। পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের বাসিন্দা চা বিক্রেতা ইসমাইল গাজী ও মর্জিনা বেগমের বড় ছেলে হযরত গাজী (২৬)। তার দুটি কিডনিই নষ্ট। চিকিৎসকরা বলছেন, দ্রুত হযরতের শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করতে না পারলে তাকে বাঁচানো যাবে না। পরিবারে দুই ভাইয়ের মধ্যে হযরত গাজী বড়। স্ত্রী আর ৯ মাসের শিশু সন্তান মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে ছয় জনের সংসার। এদিকে হযরতের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে চা দোকানী বাবাও নিঃস্ব হয়ে পড়েছেন। এক বছর…
‘সংগঠনকে গতিশীল করতে সদরে কাজ করছি। হেডকোয়ার্টার শক্ত থাকলে, বাকি উপজেলাও শক্তিশালী হবে’- শাহীন চাকলাদার হাসান আদিত্য দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েও পরাজিত হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তৎকালীন এমপি শাহীন চাকলাদার। চমক দেখিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ বিজয়ী হন। পরাজিত হওয়ার পর কেশবপুরের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেন শাহীন। এখন তিনি পুরোদমে সদরের রাজনীতিতে মনোনিবেশ করেছেন। তারই প্রথম ধাপ হিসাবে উপজেলার চেয়ারে বসাতে চান তারই চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুকে। নিজ প্রার্থীকে বিজয়ী করার মধ্যে দিয়ে আবারও সদরের রাজনীতিতে আধিপত্যের প্রর্তবতন করতে চান জেলার এই শীর্ষ নেতা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে কলেজ ছাত্র নুর হোসেনকে কুপিয়ে হত্যার সাথে জড়িত অভিযোগে পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশনের সদস্যরা (পিবিআই) সাইদুল ওরফে পচাকে আটক করেছে। নিহত নুর হোসেন শংকরপুর এলাকার নজরুল ইসলামের ছেলে ও আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। আটক পচা শহরের শংকরপুরের মিলনের ছেলে। পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, তার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) স্নেহাশিস দাশ, এসআই (নিরস্ত্র) ডিএম নুর জামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যশোর জেলার আভিযানিক দল সোমবার ১৩ মে সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার পূব ঝিলেরডাঙ্গা গ্রাম থেকে পচাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ১০ মে শুক্রবার শংকরপুর স্কুল মাঠে…
সুমন ব্রহ্ম, নিজস্ব প্রতিবেদক পানি নেই,বিদ্যুত নেই, রাস্তা নেই কালবৈশাখি ঝড়ের আতঙ্কে বসবাস করছে আবাসন প্রকল্পে বাসিন্দারা। এমনই চিত্র উঠে এসেছে ৩ নং রুদাঘোরা ইউনিয়নের আবাসন প্রকল্পে। এদিকে গতবছর ডুমুরিয়ায় প্রধানমন্ত্রীর আবাসন প্রকল্প-২ এর কাজ শেষ না করে এবং ভূমিহীনদের ঘর বুঝিয়ে না দিয়েই উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। তথ্য নিয়ে জানা যায় এ পর্যন্ত মোট আবাসন প্রকল্পের ঘর বরাদ্দ এসেছে ১১৫৫ টি। যার প্রত্যেকটি ঘরের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। সরকারিভাবে নির্দেশনা রয়েছে নিস্কন্টক খাস জমি হতে হবে। কোন অবস্থাতে নতুন ভরাট করা মাটি, খাল জলাশয় ও নদীর তীরে নিচু জায়গায়…