হাসান আদিত্য রোববার বেলা সাড়ে ১১টা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফল জানতে বিদ্যালয়ে ভিড় করবে শিক্ষার্থীরা, আনন্দ-উৎসব করবে। কিন্তু উল্টো চিত্র যশোর জিলা স্কুলে। প্রযুক্তির কারণে মোবাইল-ইন্টারনেটে আগেই পাচ্ছেন পরীক্ষার ফল। তাই ফল প্রকাশ হলেও স্বনামধন্য এই বিদ্যাপীঠে দেখা মেলেনি ফল প্রার্থীদের। শুধু জিলা স্কুল নয়; যশোর শহরের অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে তেমন দেখা যায়নি ফল প্রার্থীদের। নেচে বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাস করলেও সেটি করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বর্তমান শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এক সময় সবচেয়ে বড় পাবলিক পরীক্ষার ফল প্রকাশের এই দিনে প্রতিটি স্কুল মুখর হয়ে ওঠতো বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাসে। কিন্তু এখন আর সেই উচ্ছ্বাস নেই। প্রযুক্তির কারণে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক কিংবদন্তী আলম সংগ্রাম এবারের এসএসসি পরীক্ষায় যশোর জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তার রোল নম্বর যশোর বোর্ড ১০৮৩৭৬, রেজিস্ট্রেশন নাম্বার ২১১৩১৫০৯২৯, সে দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ও রুবাইয়া আলম সাথী দম্পতির ছেলে। বর্ষীয়ান সঙ্গীতগুণী ওস্তাদ শরীফ শাহ দেওয়ান তার দাদা। কিংবদন্তী আলম সংগ্রাম তার সাফল্যের জন্য মায়ের উৎসাহ অনুপ্রেরণা ত্যাগের কথা স্মরণ করে। শিক্ষক মন্ডলীর যথাযথ পাঠদান ও বাবা মা, দাদা-দাদী, নানা নানীর আশীর্বাদ তাকে এ সাফল্য এনে দিয়েছে বলেও মনে করে। সে ভবিষ্যতে একজন মানবিক ভাল মানুষ হতে চাই। বিজ্ঞানের…
বাংলার ভোর প্রতিবেদক এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্ত্বের সাথে পাশ করা সাদিয়া রহমান দিবা ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। এবার যশোর শিক্ষা বোর্ডের অধিনে দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে সে জিপিএ ৫ পেয়েছে। দিবার পিতা মিজানুর রহমান বিমান বাংলাদেশ এয়ার লাইলন্সের কর্মকর্তা। আর মা কানিজ ফাতেমা যশোর জেলা শিক্ষা অফিসের গবেষণা বিষয়ক কর্মকর্তা। যশোর শহরের নতুন খয়েরতলা স্কুলের সামনে বসবাসকারী এই দম্পতির একমাত্র মেয়ে দিবা এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবারের সদস্যদের দোয়া ও নিজের চেষ্টায় সে ভাল ফলাফল করতে পেরেছে বলে জানিয়েছে। দিবা সকলের কাছে দোয়া কামনা করেছে।
যবিপ্রবি সংবাদদাতা লোকাল বাসে বহিরাগত কর্তৃক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবির) এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আশ্বাস দিয়েছেন যবিপ্রবি উপাচার্য। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভার্সিটির সকালের বাস মিস করায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ধর্মতলা থেকে চৌগাছাগামী লোকাল বাসে ওঠের ভুক্তভোগী নারী শিক্ষার্থী। পথিমধ্যে চূড়ামনকাটি থেকে মাসুদ নামের একটি ছেলে বাসে ওঠে। বাসে ভিড় থাকার সুযোগে নারী শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার ও শ্লীলতাহীনর চেষ্টা করে মাসুদ। একপর্যায়ে বাসটি ক্যাম্পাসের গেটে আসলে ভুক্তভোগীর সঙ্গে নেমে পড়েন মাসুদ।…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী চারজন প্রার্থীর মধ্যে তিনজনই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন একমাত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী শামস ইশতিয়াক। একইভাবে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুজনের মধ্যে সোনিয়া পারভীন শাপলা মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুননির্বাচিত হতে যাচ্ছেন। তবে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচজন প্রার্থীই থাকছেন নির্বাচনে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আওয়ামী লীগ নেতা শওকত হোসেন ও গোলাম মোরশেদ, যুবলীগ নেতা এ্যাড. তামিম আহমেদ সোহাগ, প্রভাষক সুশান্ত মন্ডল ও…
কেশবপুর পৌর প্রতিনিধি স্থানীয়ভাবে ছোটোখাটো বিরোধ নিস্পত্তি করতে পারে গ্রাম আদালত। উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনার জন্য গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করা যেতে পারে। রোববার কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের দুইদিনব্যাপী ‘স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা’ শীর্ষক কোর্সের আলোচনায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রফিকুল হাসান এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রাম আদালত সরকারের আইনি আদালত। এ কারণে তিনি গ্রাম আদালতে এখতিয়ারভুক্ত মামলা গ্রহণ, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নি®পত্তি, মামলার নথি সংরক্ষণ ও সকল…
বাংলার ভোর প্রতিবেদক এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আতিফা মেহজাবিন। তার প্রাপ্ত নাম্বার ১০৮২। যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে সে বিজ্ঞান বিভাগ থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রতিটি বিষয়ে জিপিএ ৫ পাওয়া আতিফা মেহজাবিন ভবিষ্যতে ভাল মানুষ হতে চায়। আতিফার পিতা আলী আহমেদ মিয়া এনজিও আশা’র পাবনা জেলার ম্যানেজার। আর মা আরিফা আক্তার যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। উপশহর ডি ব্লকের বাসিন্দা আতিফা জানিয়েছে, নিয়মিত অধ্যবসায়, কয়েকজন প্রাইভেট শিক্ষক ও স্কুলের শিক্ষক এবং পরিবারের সদস্যদের সহযোগিতায় সে এই ভাল ফলাফল অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি নিয়ে ভাল মানুষ হওয়ার ইচ্ছা পোষণ করেছে…
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি পাইকগাছায় বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় (নিরীক্ষা ও হিসাব বিভাগের) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩ দিনব্যাপি বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা হিসাব রক্ষণ অফিসারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা হিসাব রক্ষণ অফিসার আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, উপজেলা সাব রেজিস্ট্রার অজয় কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান…
ভি পি ইলিয়াস, ঝিকরগাছা এবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে যশোর জেলা শহরের সেরা ১০ স্কুলের মধ্যে ঝিকরগাছা উপজেলার বদর উদ্দীন মুসলিম (বিএম) হাই স্কুল তৃতীয় স্থান দখল করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৩ জন পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮০, এ পেয়েছে ৬৪, এ- ৮ এবং সি পেয়েছে ১ জন। পাশের হার শতকরা ৯৯:৬০ভাগ। যশোর সরকারি জিলা স্কুল থেকে ২৫২ জনের মধ্যে পাস করেছে ২৪৮ জন। এদের মধ্যে ১৭১জন জিপিএ ৫ পেয়েছে, এ পেয়েছে ৬৯ জন, এ- ৬ জন এবং বি ২ জন। পাশের হার শতকরা ৯৮:৪২ ভাগ। ঝিকরগাছা…
তালা সংবাদদাতা আসন্ন তালা উপজেলা পরিষদ নির্বাচনে তালার ইসলামকাটি ইউনিয়নে ঘোড়া প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের নির্বাচনী পথসভা জনসভায় পরিণত হয়েছে। গতকাল ইসলামকটি ইউনিয়নের ঘোনা বাজার চত্বরে নির্বাচনী পথসভায় নাগরিক ঐক্য পরিষদের আহবায়ক ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য পরিষদ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। উপজেলা নাগরিক ঐক্য পরিষদের নেতা বি এম বাবলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা এ্যাড. শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, আব্দুর রউফ, রফিকুল ইসলাম খাঁ, এ্যাড. কবির আহমেদ, ইসলামকাটি ইউনিয়ন নাগরিক ঐক্য…