বাংলার ভোর প্রতিবেদক সড়ক দুর্ঘটনায় পা হারানো যশোরের মিফতাহুল জান্নাত এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা জান্নাতের এমন সাফল্যে খুশি পরিবারের সদস্য ও শিক্ষকরা। মিফতাহুল জান্নাত শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। সে যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। জান্নাতের পরিবারের সদস্যরা জানান, ২০১৯ সালের ২০ মার্চ সকালে ইঞ্জিনচালিত ভ্যানে করে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল জান্নাত। বিদ্যালয়ের ফটকের সামনে পৌঁছালে উল্টো দিক থেকে আসা বিদ্যুৎ বিভাগের একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সে মহাসড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় চালক পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চালিয়ে দেন। এতে তার ডান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যাত্রীবাহী বাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে যবিপ্রবির প্রধান ফটকের সামনে যশোর চৌগাছা সড়কে তারা অবস্থান নেয়। এর পর সড়কে টায়ার জ্বালিয়ে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এ ঘটনায় জনসাধারণের চলাচল চরমভাবে ব্যাহত হয়। প্রায় পাঁচ ঘন্টা চলমান অবরোধ কর্মসূচি পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জড়িতদের শাস্তির আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। জানা গেছে, গত ১২ মে যশোর থেকে চৌগাছাগামী লোকাল বাসে করে ব্শ্বিবিদ্যালয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। বাসটিতে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। প্রতীক পেয়েই প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। শহর, গ্রাম সবখানেই প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে তিন উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামি ২৯ মে। যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তবে, অন্য একজন প্রার্থীর বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন অফিস। চেয়ারম্যান পদে প্রতীক প্রাপ্তরা হলেন, শফিকুল ইসলাম…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাতাল শ্রমিক মেশকাত হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাহীনকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক শাহীন সাতক্ষীরা জেলার সদর থানার ঝাউডাঙ্গা এলাকার নুর মোহাম্মদের ছেলে। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে মেশকাত যশোরের পদ্মবিলায় ইলা অটো রাইস মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার জোকা কমলপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন একটি ধানক্ষেতে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ডিবি পুলিশ তার পরিচয় সনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ৩৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর ও বাঘারপাড়া উপজেলার ১২প্রার্থী একই প্রতীকের দাবিদার ছিলেন। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অবশেষে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়। পছন্দের প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থী ও সমর্থকরা। সোমবার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ। বাঘারপাড়া উপজেলায় আনারস প্রতীক চেয়ে আবেদন করেন ৬ চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে এফ.এম আশরাফুল কবির ওরফে বিপুল ফারাজি মোটরসাইকেল প্রতীক ও রাজীব কুমার রায় ঘোড়া প্রতীক চেয়ে নেন। বাকি ৪ জন প্রার্থী লটারিতে অংশগ্রহণ করেন। লটারিতে আনারস প্রতীক জিতে নেন…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য যশোরের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার তিনটি পদের প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেয়া হবে। জেলা সিনিয়র নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বৈধ প্রার্থীদের মাঝে বরাদ্দকৃত প্রতীক বরাদ্দ দেবেন কার্যালয়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আনিচুর রহমান। এর আগে, রোববার ছিলো প্রার্থীদের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এদিন শুধুমাত্র অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে সাবেক হুইপ আব্দুল ওহাবের ছেলে শেখ আবরারুল হক কাফি সম্রাট তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন অভয়নগর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে আখতারুজ্জামান তারু। উপজেলা তিনটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামী…
বাংলার ভোর ডেস্ক শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি, ফলাফলেও মেয়েরা এগিয়ে, এটি যেমন সুখবর। একইভাবে কেন ছেলেরা পিছিয়ে সেটির কারণ খুঁজে বের করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের তিনি বলেন, যার যার বোর্ডে আপনারা খবর নেন, কী কারণে ছেলেরা পিছিয়ে। ইদানিং কিশোর গ্যাং দেখছি। এগুলো তো আমরা দেখতে চাই না। সেখান থেকে তাদের বিরত করা, একটা সুষ্ঠু পরিবেশে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা বিবিএসকেও বলবো দেখতে। রোববার সকাল সোয়া ১০টার পর গণভবনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা পাস করেছে, তাদের আন্তরিক অভিনন্দন। এজন্য বাবা-মা-অভিভাবক ও শিক্ষকদেরও…
বাংলার ভোর প্রতিবেদক ‘প্রত্যাশার প্রাপ্তি মিলেছে। আমার সফলতার কারিগর শিক্ষকের পাশাপাশি হচ্ছেন আমার মা। আমার বাবা নেই। তাই আমার মা আমাকে সব সময় পড়াশোনার দেখভাল করেছেন। প্রেরণা যুগিয়েছে, সাহস দিয়েছে। বন্ধুর মতো সবসময় আমার পাশে ছিল আমার মা। আজ মা দিবসে আমার জিপিএ-৫ উৎসর্গ করছি মায়ের প্রতি। ’ এভাবেই অনুভূতি প্রকাশ করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত সেমন্তি হাসান শ্রেষ্ঠা। সব বিষয়েই সে জিপিএ-৫ পেয়েছে। একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস হিয়া ফলাফলে খুশি হয়েছে। সে জানায়, আজ আমাদের দুটি বিশেষ দিন। একটি হচ্ছে ফলাফল প্রকাশ ও অন্যটি হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে জিপিএ-৫…
বাংলার ভোর প্রতিবেদক ছয় চিকিৎসক ও তিন শিক্ষকের মা আকলিমা খাতুনসহ ৫ রত্নগর্ভা মাকে সম্মাননা দিয়েছে শেকড় যশোর। আকলিমা খাতুন যশোর জেলার মণিরামপুর উপজেলার আগরহাটি গ্রামের বাসিন্দা। শুধু আকলিমা খাতুন না সন্তানদের উচ্চশিক্ষা দান ও প্রতিষ্ঠিত করতে বিশেষ অবদান রাখায় সদর উপজেলার শেখহাটি গ্রামের জাহানারা বেগম, উপশহর এলাকার বেগম জাহানারা সিরাজ, যশোর শহরের ফজিলা বেগম ও মরণোত্তোর সম্মাননা পেয়েছেন সদর উপজেলার বালিয়াঘাট এলাকার বাসিন্দা নূরজাহান বেগম। রোববার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। শেকড় যশোরের সভাপতি ড. আঞ্জেলা গমেজের সভাপতিত্বে সম্মানিত অতিথি…
‘‘বোর্ডের প্রশ্নব্যাংক থেকে মানসম্মত প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়াই ফল ভালো হওয়ার কারণ’’ – বিশ্বাস শাহিন আহম্মেদ, পরীক্ষা নিয়ন্ত্রক যশোর বোর্ড হাসান আদিত্য এক বছর পর আবারও এসএসসি পরীক্ষার ফলাফলে দেশসেরা হয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এক লাখ ৬০ হাজার ৯২৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৮ হাজার ৫৭৭ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ শিক্ষার্থী। এ বছর পাসের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩৩। যা দেশের আটটি শিক্ষা বোর্ডের মধ্যে সেরা। ২০২২ সালে ৯৫ দশমিক ১৭ শতাংশ পাসের হার নিয়ে দেশসেরা হয়েছিল যশোর শিক্ষাবোর্ড। তবে ২০২৩ সালের ফলাফলে শীর্ষ স্থান ধরে রাখতে…