Author: banglarbhore

সাতক্ষীরা সংবাবদদাতা সাতক্ষীরা আশাশুনি গোদাড়া আল মাদানী দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন নাছরিন সুলতানা। সে আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের শফিউল আলম এর ছোট কন্যা ও সাংবাদিক মো. মুজাহিদের ছোট বোন। নাছরিন মানবিক বিভাগ থেকে জিপিএ- ৪.৮৮ পেয়েছে। তিন ভাই বোনের মধ্যে নাছরিন সবার ছোট। সে বড় হয়ে মানুষের সেবা করতে চায়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য সম্পদ, যার কোন তুলনা নেই। নিঃস্বার্থভাবে সন্তানদের লালন পালন করে, সব কিছু মুখ বুঁজে সয়ে যায়। অথচ আজকের প্রেক্ষাপটে দেখা যায় সেই মাকে সন্তানরা বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। যা অমানবিক এবং অত্যন্ত বেদনাদায়ক। সেই বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মায়েদের সাথে মা দিবস উদযাপন করেছে যশোর ইয়ামাহা রাইডার্স ক্লাব। রোববার যশোর জেলার সাতমাইলে আমাদের বাড়ি নামক বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের সাথে নানা আয়োজনে মেতে উঠে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, মা ছোট্ট একটি শব্দ, তবে এর ব্যাখ্যা বিশাল! মায়ের সাথে জড়িয়ে থাকে প্রতিটি সন্তানের রয়েছে অসংখ্য…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন পর্ষদের উদ্যোগে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। রবীন্দ্রজয়ন্তী উদযাপন পর্ষদের আহ্বায়ক স্বপন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ও অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচএম আমির হোসেন, কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সহকারী অধ্যাপক মশিউর রহমান, সহকারী অধ্যাপক লেখক তাপস মজুমদার, প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য, কবি নজরুল ইসলাম খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন, সংগঠনের সদস্য সচিব সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল ব্যানার্জী। উপস্থাপনা করেন,…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোর জেলার শার্শা উপজেলাধীন ২নং লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। জানা গেছে, রোববার মধ্য রাতের কোন এক সময় মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি পিতার বসত ভিটার উঠানে আম গাছের সহিত গলায় ফাঁস দিয়ে এই আত্মহননের পথ বেছে নেয়। স্থানীয়রা জানান, আগে থেকে নামসিক ভারসাম্য হারানো ওই যুবককে প্রায় ৮ মাস আগে পরিবার বিয়ে দেয়। কিন্তু মাস খানেক আগে স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়া তিনি আরো অসুস্থ হয়ে পড়েন। সে কারণেই হয়যোত তিনি আত্মহত্যা করতে পারেন। আত্মহত্যাকারী হাবিবুরের পিতা হযরত আলী বলেন, রাতে খাওয়ার পর হাবিবুর তার ঘরে ঘুমাতে যায়। পরে ভোর…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জ, নেংগুড়াহাট অঞ্চলের লিচুগাছ নেটব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে লিচু শুকিয়ে ও ফেটে ঝরে যাচ্ছে লিচু। গতবছরের তুলনায় এ বছর নেংগুড়াহাট অঞ্চলের লিচুর ফলন বেশি হয়েছে। তবে তীব্র গরমের কারণে, বৃষ্টির পানি গায়ে লাগার সাথে সাথে লিচু ফেটে ও ঝরে যাচ্ছে। এদিকে, নেটব্লাস্ট আক্রান্ত হওয়ায় চাষিরা অনেকটা কাঁচা অবস্থায় লিচু বিক্রি করে দিচ্ছেন। এতে করে দুশ্চিন্তা বেড়েছে চাষিদের। এ অঞ্চলে এ বছর বোম্বাই,মাদ্রাজি,চায়না থ্রি, বেদানা,কাঁঠালি,হাড়িয়াসহ কয়েক জাতের লিচুর চাষ হয়েছে। আর কয়েকদিনের মধ্যে লিচু পুরোপুরিভাবে বাজারজাত করা শুরু হবে। তার আগে নেটব্লাস্ট দেখা দেয়ায় চাষিরা আশংকায় আছেন ফলন ও দাম নিয়ে। হায়াতপুর, শাহাপুর গ্রামের লিচুচাষিরা বলেন, গত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রোববার সকালে যশোর জেলা নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাকিবের নেতৃত্বে একটি র‍্যালি যশোর সদর হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় যশোর সদর হাসপাতালে এসে শেষ হয়। পরে হাসপাতালে সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডা. জিকেএম শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমনা শারমিন খান এবং মেডিকেল অফিসার যশোর সদর হাসপাতালসহ বিভিন্ন পদবীর নার্সগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় যশোর সদর হাসপাতালে রোগীর সংখ্যা অনুসারে ডাক্তার ও নার্স না থাকায় যুগোপযোগী ও মানসম্মত সেবা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ…

Read More

ইতিহাস-ঐতিহ্যের ধারক শতবর্ষী জেলা পরিষদ ভবনসহ সকল পুরাতন ভবন রক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১২ টায় কালেক্টরেট ভবন চত্বরে গ্রাম থিয়েটার অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সুন্দরবন অঞ্চলের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শব্দ থিয়াটারের পক্ষে মাসুদজ্জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আবু তোহা, ব্যাঞ্জনের সাধারণ সম্পাদক এসএম আব্দুর রব, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর রোড উন্নয়ন ও শতবর্ষী গাছ রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, জনউদ্যোগের সদস্য…

Read More

আরিফুল ইসলাম, মণিরামপুর যশোর জেলার মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ৬৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৮ জন। রোববার এসএসসি পরীক্ষার ফলে দেখা যায় বিদ্যালয়েয়র ১৩ জন পরীক্ষার্থী এ+, ৩৩জন এ, ১২ জন এ- এবং বাকি পরীক্ষার্থীরা ই গ্রেডে কৃতকার্য হন। এ+ পাওয়া শিক্ষার্থীরা হলেন শম্পা রানী, তানজিম আফরোজ তিয়াশা, ফারিয়া সিগমা, ফারিয়া সুলতানা এ্যানি, সুমাইয়া ইয়াসমিন বৈশাখী, ফারিয়া ইয়াসমিন জেবা, আবু আল মাথারি সাহস, সোহানুর রহমান, সাদিকুর রহমান, হাদিউজ্জামান,শামীম হোসেন, ফুয়াদ আবদুল্লাহ। ফলাফল প্রকাশের পরপরই প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র ঘোষ দশম শ্রেণির…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া ও নারী নেত্রী সুফিয়া পারভিন শিখা।

Read More

তালা সংবাদদাতা তালায় নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপশহরে র‌্যালি শেষে শিল্পকলা একাডেমি হলরুমে উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং দুইজন স্বপ্নজয়ী মাকে সম্মাননা প্রদান করা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম পিপিএম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক…

Read More