কেশবপুর সংবাদদাতা: কেশবপুরে বিল্লাল হোসেন (১২) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ব্রহ্মকাটি গ্রামে। সে ওই গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২৪। নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করতো। বুধবার তার মূল্যায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে পড়াশোনা ও পরীক্ষার উপরে অনীহা থাকায় বাড়ির সকলের অগোচরে বসতঘরের বাঁশের আঁড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সহপাঠী আবদুল্লা (১২)…
Author: banglarbhore
শ্রীপুর সংবাদদাতা: মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নাকোল ক্যাস্প পুলিশ। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছেন। বুধবার ভোরে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে শ্রীপুর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়। আটকরা হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের বাসিন্দা এবং ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাইট গার্ড পাভেল রহমান (৩৩)। অপর মাদক কারবারি একই গ্রামের মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প…
কেশবপুর সংবাদদাতা: সরকারি রাস্তা ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহারসহ পানি নিস্কাশন পথ বন্ধ করে যশোরের কেশবপুরে প্রভাবশালী মৎস্য ঘের ব্যবসায়ীরা সাড়ে চার হাজার মাছের ঘের গড়ে তুলেছেন। এতে একদিকে যেমন জলাবদ্ধতার কারণে বিলে কোনো ফসল আবাদ হচ্ছে না, অন্যদিকে শত শত হতদরিদ্র মৎস্যজীবী পরিবার বিলে মাছ শিকার করতে ব্যর্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অপরিকল্পিতভাবে ঘেরের বেড়িবাঁধ করার কারণে হুমকিতে পড়েছে শতাধিক গ্রামীণ সড়ক। যুগ যুগ ধরে ঘের ব্যবসায়ীরা রাস্তাকে ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করে চললেও প্রশাসন রয়েছে নীরব। কেশবপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৪ হাজার ৬৫৮টি মাছে ঘের রয়েছে। এর মধ্যে বলদালি, টেপুর বিল, বিল গরালিয়া, পদ্মবিল, ঘোচমারার বিল, কাদার বিল, হাজোয়ার…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগর উপজেলার গ্রামে গ্রামে অনলাইন জুয়া খেলা ভয়াবহ আকার ধারণ করেছে। স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও ঝুঁকে পড়ছে এ খেলায়। বিদেশ থেকে পরিচালিত এসব সাইট পরিচালনা করছে বাংলাদেশের এজেন্টরা। নির্জন এলাকায় গড়ে ওঠা ছোট ছোট চায়ের দোকানে বসে অনলাইন জুয়ার আসর। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই কোনো সুনির্দিষ্ট তথ্য। উপজেলার একতারপুর গ্রামের একজন জুয়াড়ি জানান, আমি সিএনজি চালক। লোভে পড়ে ছয় মাস আগে এক বন্ধুর মাধ্যমে অনলাইন জুয়ার সাথে পরিচয় ঘটে। এরপর একে একে বাড়ির গোয়ালে থাকা চারটি গুরু বিক্রি করে পাঁচ লাখ টাকা খোয়া গেছে। বউ ছেলে মেয়ে নিয়ে বেঁচে থাকা দুস্কর হয়ে পড়েছে। এখন আমি পুরোপুরি…
হাসান আদিত্য সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে যশোর শহরের দক্ষিণ অংশ। দীর্ঘদিন ধরে প্রায় ২০ হাজার বাসিন্দা চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরেজমিনে ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ অঞ্চলের জলবদ্ধতার প্রধান তিনটি কারণ শনাক্ত করেছেন এই প্রতিবেদক। জলাবদ্ধতার কারণ হিসেবে উঠে এসেছে দেড় কিলোমিটারের একটি খাল বেদখল, রেললাইনের তিনটি কালভার্ট বেদখল করে ভরাট এবং অপরিকল্পিত নগরায়ন। বিভিন্ন সময়ে জেলা প্রশাসক ও পৌর কর্তৃপক্ষ বেদখলকৃত খাল, কালভার্ট উদ্ধার ও সংস্কারের আহ্বান জানালেও বাস্তবায়ন হয়নি। ফলে এ অঞ্চলের মানুষে দুর্ভোগ থেকে গেছে। খাল দখল ও ভরাট : শহরের ভেতর দিয়ে ভৈরব ও মুক্তেশ্বরী নামে দুটি নদ-নদী বয়ে গেছে। এর মধ্যে ভৈরব নদ দিয়ে…
♦৯ সদস্যের কমিটির ৫জনই ভুয়া ♦ জেলা সমবায় কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মৎসজীবি সমবায় সমিতি লিমিটেডের ৯ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি গঠনে নজিরবিহীন জালিয়াতি করেছে স্থানীয় প্রভাবশালী চক্র। সমিতির সাধারণ সদস্য না হয়েও সভাপতি, সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদ দখল করেছেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বও আবুল কালাম ও বর্তমান মেম্বর মফিজুর রহমানসহ পাঁচজন। জালিয়াতির মাধ্যমে গঠিত নির্বাহী কমিটি বাতিল ও ভুয়া সদস্যদের ছাটাই করার দাবি জানিয়ে মঙ্গলবার জেলা সমবায় কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সাধারণ সদস্যরা। ইসলাইল হোসেন, সামছুর রহমান, কাশেম আলীসহ ১০ শতাংশ সাধারণ সদস্য স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, ১৯৮২ সালে শিমুলিয়া…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা। উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, আপনারা যে আশা নিয়ে আমাদের কথা শুনে ফন্টুকে ভোট দিয়েছেন, সেটা পূরন হবে। এই সদর উপজেলা পরিষদ থেকে আমার দল মজবুত হতে হবে। দলের সংগঠনকে মজবুত করতে হবে। যারা নির্বাচনের আগে যেসব চেয়ারম্যানরা ফন্টুর…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে রাজনৈতিক প্রতি হিংসার জেরে ফরহাদ হোসেন শ্যাম্পু নামে এক যুবলীগ কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত শ্যাম্পু নওয়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাগলাদাহ গ্রামের শাহদাত হোসেন দরবেশের ছেলে। যে ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী। তার পায়ের রগ ও মাথার পিছনের অংশসহ হাতের বেশ কিছু জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত শ্যাম্পুর স্ত্রী সাথী খাতুন জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে তার স্বামী পালবাড়ি মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিহারি ক্যাম্পের মোড়ে ৫ থেকে ৭ জন দেশীয় অস্ত্রসহ তাকে হত্যার জন্য মাথায় ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এড়োপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয় লোকজন…
চৌগাছা সংবাদদাতা: যশোরের চৌগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে রাবেয়া বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে পাশাপোল ইউনিয়নের রানিয়ালী গ্রামের আব্দুল হকের স্ত্রী। ১ জুলাই রাত ১০টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, চার বছরের একটি শিশুসহ ৪ সন্তানের জননী রাবেয়া বেগম সোমবার রাতে নিজ গৃহে ঘুমিয়ে ছিলেন। রাত ১০টার দিকে বিষধর সাপে কাটলে পরেরদিন সকালে তাকে যশোর ২৫০ শশয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে কি সাপে কেটেছে সে বিষয়ে স্পষ্টভাবে পরিবারের কেউ কিছু বলতে পারেননি। স্থানীয় ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র ঢালী বলেন, সাপে কাটার এ…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি কার্তিক কুমার বিশ^াসের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতের মামলা করেছেন বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় কুমার রায়। বিচারক বাদীর অভিযোগ আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহিন বালুজ এই তথ্য নিশ্চিত করেছেন। বাদীর অভিযোগ, চৌগাছা উপজেলার বল্লভপুর বাওড়টি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে চাষাবাদ করছে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি। ২০২২ সালের ১১ মার্চ থেকে ২০২৩ সালের ৩ মার্চ পর্যন্ত বাঁওড়ের মাছ বিক্রির ২৯…