দেবহাটা সংবাদদাতা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সাতক্ষীরা সফরের শেষদিনে শনিবার দেবহাটা উপজেলার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ। এ সময় দেবহাটার বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সংগঠন দরদির পক্ষ থেকে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ৪টি প্রস্তাবনা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। দরদির তথ্য ও প্রযুক্তি বিষয়ক…
Author: banglarbhore
চৌগাছা সংবাদাতা বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি শেলি যশোরের চৌগাছা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি উপজেলা ও পৌর শহরের কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় নাসিমুল গনি শেলী বলেন, বর্তমান সরকার এ দেশে শারদীয় দুর্গাপুজা উৎসব ও সনাতন ধর্মালম্বীদের পাশে আছে এবং থাকবে। সনাতন ধর্মালম্বীরা যাতে তাদের শারদীয় দুর্গোৎসব জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারে সে জন্য সরকার সকল ব্যবস্থা নিয়েছে। তিনি নিরাপদে এ উৎসব পালন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এ সময় তিনি উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ দাসপাড়া কালী মন্দির, পৌর শহরের কংশারীপুর বিশ্বাসবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, নিরিবিলিপাড়া ও কালিতলা…
খাজুরা সংবাদদাতা যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নে শারদ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গতকাল ইউনিয়ন বিএনপি এ শোভাযাত্রার আয়োজন করে। ‘তোমার আমার একই দেশ, বাংলাদেশ বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা ছাড়াও এতে অংশ নেন বিভিন্ন ধর্ম ও মতের মানুষজন। ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক আবু তালেবের নেতৃত্বে ভিন্ন ধারার এ আয়োজন নজর কেড়েছে এলাকাবাসীর। এদিন বিকেল ৪টায় জহুরপুর কদমতলা বাজার থেকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি শুরু হয়। এর মাধ্যমে জহুরপুর, আটকী, নরসিংহপুর, মাঝিয়ালি ও তেলকূপ পূজা মণ্ডপে পৌঁছে যায় সম্প্রীতির বার্তা। এ সময় সনাতন ধর্মাবলম্বী সবার সাথে শুভেচ্ছা বিনিময় এবং মণ্ডপগুলোতে অনুদান প্রদান করেন বিএনপি…
শ্যামনগর সংবাদদাতা বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ শ্যামনগরে পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শনকালে বলেছেন নতুন বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির। ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার না করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে তিনি আরও বলেন, ইতিপূর্বে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী সরকার সাম্প্রদায়িক বিভাজনকে উসকে দিয়ে মানুষকে শোষণ করেছে। নুতন বাংলাদেশে সেই সুযোগ দেয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করে ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ যেন কেউ না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শনিবার বেলা ১১টায় শ্যামনগর…
বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এর আগে শুক্রবার সকালে তার বাসভবনে সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যার পর বিএনপি নেতা অমিত যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম মন্ডির, বেজপাড়া পূজা মন্দির ও বারান্দিপাড়া মালোপাড়া মন্ডপ পরিদর্শন ও সেখানকার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মন্দির পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীরা বিএনপি নেতা অমিতকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি সংগঠনকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। তারা…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর বড় বাজারে নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ বা অমনোযোগী থাকায় নিত্যপণ্য বিক্রেতারা মনগড়া দাম হাঁকিয়ে চলেছেন। এ ক্ষেত্রে স্বল্প আয়ের মানুষ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে সবজির বাজারে দু’ একটি ছাড়া কোনটিরই দাম সাধারণের নাগালে নেই। এতে করে সীমিত আয়ের মানুষের কাছে সবজিও হয়ে উঠেছে অনেকটা বিলাসী পণ্যের মত। এর ফলে সংসার চালাতে রীতিমত হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে নিষিদ্ধ হয়েছে ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুদ। যদি সার দেশের ন্যায় যশোরের বাজারেও ইলিশ মাছ মজুদ ছিল প্রচুর। বলা হয়েছে নিষিদ্ধকালীন…
বাংলার ভোর প্রতিবেদক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে যশোরের বেজপাড়া বয়েজ ক্লাব পূজা কমিটি। যেখানে সন্তানেরা তাদের মায়ের পা ধুয়ে-মিষ্টি মুখ করিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার সকালে শহরের বেজপাড়া পূজা মন্দিরে অষ্টমীর দিন ভিন্ন আঙ্গিকে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হয়। মায়ের পা ধুয়ে সম্মান জানাতে পেরে একদিকে যেমন সন্তানেরা খুশি হয়েছেন; অন্যদিকে সন্তানের এমন ভালোবাসায় আবেগাপ¬ুত হয়েছেন মায়েরা। আর মায়ের প্রতি সম্মান ও শ্রদ্ধা বোধ বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেজপাড়া বয়েজ ক্লাব কর্মকর্তাবৃন্দ। ব্যতিক্রমী এই আয়োজন উপলক্ষে শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গনে চেয়ারে সারিবদ্ধ হয়ে বসেন বিভিন্ন বয়সী ৫০ জন মা। প্রথমে ধান ও দুর্বা…
বাংলার ভোর প্রতিবেদক র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা গত বৃহস্পতিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী এলাকায় আলাদা ৪টি অভিযান চালিয়ে সাড়ে চারশতাধিক বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এই ঘটনায় পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে দৌলতপুর গ্রামের আলতাফ হোসেনের (৫০) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে খড়ের গাদার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার দেয়া তথ্যমতে ভোর সাড়ে ৪টার দিকে একই গ্রামের আরিফ হোসেন (৩৫), শফিকুর রহমান ডালিমের (৩৪) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করে ডালিমের বাড়ির চাল রাখার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুলিশ পরিচয়ে দস্যুতা করতে যেয়ে বরখাস্তকৃত এক পুলিশ সদস্যকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে যশোরের মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামে। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যাণ্ডকাপ, আইডি কার্ড ও ২৭ হাজার ৬শ’৬০ টাকা উদ্ধার করা হয়েছে। আটকরা হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের সাবেক পুলিশ সদস্য আজমল হোসেন শুভ ও তার সহযোগি একই গ্রামের মারিকুল ইসলাম রনি। এ ঘটনায় ভুক্তভোগি মণিরামপুর উপজেলার সিংহের খাজুরা গ্রামের আকব্বর খাঁ বাদী হয়ে ওই দুইজনকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেছেন। মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি পেশায় মাংস ব্যবসায়ী। মণিরামপুর রাজগঞ্জ বাজারে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত নূর নাজমা বেগম (৩০) যশোর সদর উপজেলার গোয়ালদহ মিয়াপাড়া এলাকার মশিউর রহমানের মেয়ে ও একই গ্রামের মৃত আলাউদ্দিন গাজীর ছেলে সালাউদ্দিন গাজীর প্রাক্তন স্ত্রী। শুক্রবার বিকেলে সদর উপজেলার চাঁচড়ার মুকুল ব্রিকসের পাশ থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে নূর নাজমা বেগম চার মাস আগে স্বামী সালাউদ্দিন গাজীকে তালাক দেন। এরপর থেকে বিভিন্ন সময়ে সালাউদ্দিন তাকে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। শুক্রবার সকালে সালাউদ্দিন নূর নাজমা বেগমের বাড়িতে গিয়ে গালিগালাজ করে চলে যায়। পরে বিকেলে মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে…
