বাংলার ভোর প্রতিবেদক ঢাকা থেকে মাত্র আড়াই থেকে ৩ ঘণ্টায় রেল পথে যাতায়াত করতে পারবে যশোর খুলনার মানুষ। পদ্মা সেতু এই অঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত করেছে। জুলাই মাসে পদ্মা সেতু রেললিংকের দ্বিতীয় অংশের কাজ শেষ হওয়ার পর নতুন রুটে যাত্রা করবে ট্রেন। যাত্রীচাপ বিবেচনায় খুলনা-যশোর-ঢাকা চলাচল করবে চার জোড়া ট্রেন। রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে এমন প্রস্তাবনা পাঠানো হয়েছে সদর দফতরে। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত এ অঞ্চলের যাত্রীরা। এছাড়া এতে এ অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। পদ্মা সেতুর ওপর দিয়ে এখন নিয়মিত চলছে রেল। তবে এ রেলপথ ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত। আর পদ্মা রেললিংকের দ্বিতীয় ফেজের কাজ এখন প্রায়…
Author: banglarbhore
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মন্দির পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক স¤পাদক অমলেন্দু দাস অপু। তিনি নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন শেষে এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য জামাল উদ্দীন, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোড়ল, বিএনপি নেতা সোহেল হাসান আইদ প্রমুখ। এ ছাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ স¤পাদক কনক সেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চোরেরা বুধবার রাতে পৌর শহরের কালী মন্দিরের গ্রিল কেটে ভেতরে…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের বাজারে সবজির সরবরাহ কমেছে। মৌসুম শেষ না হতেই সবজির সরবরাহ কমাতে দিনদিন দাম বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার বিকেলে শহরের বড় বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সবজির সাথে সাথে ক্রেতা সমাগম কম। দোকানীরা বলছেন, পাইকারি বাজারে কাঁচামাল পাওয়া যাচ্ছে না। দীর্ঘ তাপদাহের পর বৃষ্টির কারণে কাঁচামাল ক্ষেতে পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে সবজির দাম কিছুটা বৃদ্ধি পাচ্ছে। কাঁচা মরিচের দাম এক লাফে বেড়ে ১২০ টাকা কেজি হয়েছে। ডিমের হালিতেও গুণতে হচ্ছে ৪৮ টাকা। এদিকে মুরগির মাংসের দাম চড়া। তবে গরুর মাংস স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে মাছের বাজারে মূল্যতালিকা না থাকায় গলাকাটা যাচ্ছে ক্রেতার। বাজারে আলু প্রতিকেজি ৫৫…
বাংলার ভোর প্রতিবেদক প্রথমে প্রেম ও পরে বিয়ের নাটক সাজিয়ে এক হিন্দু ছেলে মুসলমান মেয়ের সম্ভ্রম লুটে নিয়েছে। যশোর শহরের হুশতলা এলাকার বাসিন্দা মৃন্ময় কুন্ডুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গেছে, নারায়ণগঞ্জের একটি মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ান মৃন্ময় কুন্ডু। ২০২২ সালের প্রথম দিকে মৃন্ময় কুন্ডু ধর্মান্তরিত হয়ে তপু হোসেন নাম ধারণ করে ওই মেয়েটিকে বিয়ে করেন এবং নারায়ণগঞ্জে এক সাথে বসবাস করেন। এক পর্যায়ে মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়লে মৃন্ময়ের চাপে বাধ্য হয়ে সন্তানটি নষ্ট করে ফেলেন তিনি। এরপর হঠাৎ করেই উধাও হয়ে যান মৃন্ময়। স্বামীর খোঁজে যশোরে এসে মেয়েটি জানতে পারেন, হুশতলায় প্রতিবেশি একটি হিন্দু মেয়েকে বিয়ে করে…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। মনোনয়নপত্র জমার শেষদিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী নায়েব আলী জোয়ারদার এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী। শুক্রবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন দুপুর ১২ টার দিকে নজরুল ইসলাম জেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে উপজেলা আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে…
অভয়নগর সংবাদদাতা আশাতীত ফলন পাওয়ায় যশোরের অভয়নগর উপজেলার চাষিরা হাইব্রিড ধান চাষে ঝুঁকছেন। গত বছরের তুলনায় চলতি বোরো মৌসুমে উপজেলায় ১ হাজার ৩০ হেক্টর বেশি জমিতে হাইব্রিড ধান চাষ হয়েছে। অন্যদিকে ৮৩০ হেক্টর কম জমিতে উফশী ধানের চাষ হয়েছে। কৃষক ও কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রোগবালাইয়ে ধানগাছ অধিক সহনশীল হওয়ায় হাইব্রিড ধানে অধিক ফলন পাওয়া যায়। ধানগাছের গোছা মোটা ও শক্ত হয়। ধানের গাছ অধিক লম্বা হওয়ায় খড়ের (বিচালির) পরিমাণ বেশি হয়, যা উফশী জাতের তুলনায় অধিক লাভজনক। তাই চাষিরা হাইব্রিড ধান চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় গত বছর বোরো মৌসুমে ১৪ হাজার ৩০ হেক্টরে…
মণিরামপুর সংবাদদাতা মণিরামপুরের মানুষ আজ থেকে মুক্ত। মণিরামপুরবাসী আগামী দিন অপশক্তির হাত থেকে মুক্তি পাবে। যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অল্পদিনের মধ্যে মণিরামপুরে যেভাবে দুর্নীতি সংঘটিত হয়েছে, সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে মুক্ত করার জন্য আমজাদ হোসেন লাভলুকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছি আমি গতকাল মণিরামপুরে আনন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য একথা বলেন। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান। আনন্দ সমাবেশে সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমজাদ…
শ্যামনগর সংবাদদাতা ‘সবকিছুর কষ্ট সহ্য হয়, কিন্তু পানির কষ্ট যে সহ্য করা যায় না। বৃষ্টির পানি শেষ হওয়ার পর থেকে পানি টানার এ কাজ শুরু, সামনের বর্ষা মৌসুম পর্যন্ত এভাবেই পানি টেনে আমাদের তেষ্টা মেটাতে হবে’-পঞ্চান্ন বছর বয়সি মৈফুল বিবি কথাটুকু শেষ করেই কলস কাঁখে সতীর্থদের সঙ্গে মিলে বাড়ির পথ ধরেন। আইলা আক্রান্ত সাতক্ষীরার শ্যামনগরে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের নদীর চরে দৃষ্টিনন্দন প্রকল্প পুকুর থেকে কর্দমাক্ত পানি সংগ্রহ করতেই তারা কাঠফাটা দুপুরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এসেছেন। আক্ষেপ ভরা কণ্ঠে তাদের সবারই অভিন্ন অভিযোগ ‘কত লেখালেখি হলো, কত বছর পেরিয়ে গেল, কিন্তু আমাগো পানির কষ্ট…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার দুপুরে বর্তমান ইউপি চেয়ারম্যান এবং পরাজিত চেয়ারম্যান ইউসুফ গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও বাড়িঘর ভাংচুর হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিম চেয়ারম্যান গ্রুপের মজলুর ছেলে আলমগীর মাঠে কাজ করতে গেলে ইউসুফ গ্রুপের ছবিনগর গ্রামের সাত্তার বিশ্বাসের ছেলে মো. হারুন (৪৫) বলে আগে মাঠ থেকে আমার পানি তোলার মেশিন তোরা নিয়ে গিয়েছিলে এবার এগুলো ফেরত দিতে হবে। তখন উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের…
বাংলার ভোর প্রতিবেদক যৌতুক না দেওয়ায় অন্তঃসত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামী নিহতের ঘাতক স্বামী ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার (১০মে) মধ্যেরাত দেড়টার দিকে বেনাপোল ডিগ্রী কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বকচর এলাকার আব্দুল মোতালেবের ছেলে। স্ত্রীকে হত্যার পর গ্রেফতার এড়াতে তিনি বেনাপোল এলাকায় আত্মগোপনে ছিলেন। র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন জানান, গত ১০ এপ্রিল ঈদুল ফিতরের দিন চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় স্বামী কর্তৃক নিজ স্ত্রী খাদিজা আক্তারকে (২৩) শারীরিক নির্যাতন পূর্বক শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে।…