বংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শায় শাহনাজ আক্তার লিমা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে লাগিয়ে আত্মহত্যা করেছেন। গত (৮ মে) সন্ধ্যায় শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ আক্তার লিমা জিরেনগাছা গ্রামের মালয়েশিয়া প্রবাসী জামশেদ আলীর স্ত্রী ও পার্শ্ববর্তী কাজিরবেড় এলাকার আব্দুল আজিজের মেয়ে। লিমার পিতা আব্দুল আজিজ জানান, জিরেনগাছা গ্রামের জামশের আলীর সাথে তার মেয়ে শাহানাজ আক্তার লিমার বিয়ে দেয়। দাম্পত্য জীবনে তাদের ৩টা সন্তান রয়েছে। ৮/৯ মাস হলো পরিবারে স্বচ্ছলতা ফেরাতে জামাই জামসেদ মালয়েশিয়ায় পাড়ি জমান।এরপর তাদের মধ্যে নানান বিষয় নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়।এতে আমার মেয়ে মানসিক অশান্তিতে ভুগতে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত করে অভিযুক্ত আসামিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। অভিযুক্ত সাজাপ্রাপ্ত আসামি রাজু আহাম্মেদ রাজু জেলার শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এ আদেশ দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি বিকেলে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজীরবেড় মোড় থেকে অভিযান চালিয়ে রাজু আহমেদ রাজুকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় অস্ত্র…
ভোমরা সংবাদদাতা সি এন্ড এফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের নামে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে চাঁদাবজি ও বিভিন্ন দপ্তরে হয়রানির প্রতিবাদে ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট যে কোন ধরনে আন্দলন কর্মসূচি সফল করতে বন্দরের সাতটি সংগঠনের যৌথ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত চারটি শ্রমিক সংগঠন ও দুটি ট্রান্সপোর্ট সমিতির যৌথ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় জিরো পয়েন্টে চাঁদাবাজি ও বিভিন্ন দপ্তরের হযরানির প্রতিবাদে মানববন্ধন ও ধর্মঘটসহ যে কোনো ধরনের কর্মসূচি সফল করতে যৌথ সভার নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সভায় আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের কার্যক্রম নিয়ে সিএন্ডএফ এজেন্টস্ এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জিলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপÍাহ, বিজ্ঞান মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। বৃহস্পতিবার সকালে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। জেলা প্রশাসন যশোরের আয়োজনে অনুষ্ঠিত এই মেলার তত্ত্বাবধান করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। দুই দিনব্যাপি অনুষ্ঠিত এই বিজ্ঞান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ মেধা ও মনন কাজে লাগিয়ে উদ্ভাবন করা প্রজেক্ট সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রদর্শন করার সুযোগ পাচ্ছেন। এই সব প্রজেক্টের মধ্যে সবার…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে আলোচনায় রয়েছে ‘কিশোর গ্যাং’। নির্বাচনকে ঘিরে নেপথ্যের বড়ভাইয়েরা কিশোর গ্যাং’কে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের টার্গেট, নির্বাচনী মাঠে সন্ত্রাসের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা; যাতে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রমুখি না হয়। কিশোর গ্যাং নিয়ে আতংকিত প্রার্থীরাও। তবে প্রশাসনও সন্ত্রাস এবং কিশোর গ্যাং মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের মাঠে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নিয়ে মাঠে থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারাদেশেই এখন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইছে। যশোরে প্রথম ধাপে ইতোমধ্যে দু’টি উপজেলার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এরপর দ্বিতীয় ধাপে তিনটি উপজেলা এবং তৃতীয়ধাপে আরও তিনটি…
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম এরশাদ হোসেন ও সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। একই সাথে যশোর সদর ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ এই তিনটি কমিটি অনুমোদন দেয়াতে জেলার মুক্তিযোদ্ধারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড যশোর জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে কামরুজ্জামানকে সভাপতি ও মো. হৃদয়কে সাধারণ সম্পাদকসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শেখ মাসুম, স্বাধীকার রওশনী…
বৃহস্পতিবার দুপুর তিনটায় আইসিএবি মিলনায়তন ইসলামী ছাত্র আন্দোলন যশোরের শাখা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় সংগঠনের জেলা শাখা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ উসামা বিন কামাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ…
নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ায় নাগরিক উদ্যোগ এনজিও’র আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার অফিসার্স ক্লাবে সংস্থাটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ মোমতাজ, উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, নাগরিক উদ্যোগের হারুন অর রশিদ, কিশোর কুমার মন্ডল, জয়দেব দাস, শিল্পী গাইন ও অর্পনা মন্ডল প্রমুখ।
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা পশ্চিমের তিন ইউনিয়ন ঝাঁপা, মশ্বিমনগর, চালুয়াহাটি কাঁঠালের গ্রাম হিসেবে পরিচিত। আর কয়েকদিন পরই মধুমাস জৈষ্ঠ। এরই মাঝে এ এলাকার গাছে গাছে কঁঠালের সমারোহ সবুজের নতুন রং ধারণ করেচে প্রকৃতি। আমাদের জাতীয় ফল কাঁঠালের প্রায় প্রতিটি অংশ খাবার যোগ্য। কাঁঠালের কোনো অনুমোদিত জাত নেই। তবে তিন ধরনের কাঁঠাল চাষ হয়-খাজা, আদারসা ও রসালো। কৃষি বিজ্ঞানীরা কাঁঠালকে মাল্টিপারপাস উদ্ভিদ বলে থাকেন। কারণ ফল হিসেবে পাকা অবস্থায়, সবজি তরকারি হিসেবে কাঁচা অবস্থায় কাঁঠাল খুব সু-স্বাদু খাবার। এছাড়া এ ফলটির অবশিষ্ঠাংশ পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া গ্রামের ছোট ছোট মেয়েরা কচি কাঁঠালের মুচি অপুক্ত কাঁঠাল খোঁসা ছাড়িয়ে কুচি…
তাফহীমুল কলারোয়া থেকে মঠবাড়ি মন্দির। মধ্যযুগীয় পুরাকীর্তির নিদর্শন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় আজো দাঁড়িয়ে আছে স্বমহিমায়। তবে অনেকটা অযত্ন, অবহেলা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নাদশায় রূপ নিয়েছে ঐতিহাসিক এই স্থাপনাটি। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সোনাবাড়িয়া গ্রামে ঐতিহাসিক এই প্রত্নস্থলটির অবস্থান। ২৫৭ বছরের পুরানো ৬০ ফুট উঁচু টেরাকোটা ফলক খচিত পিরামিড আকৃতির এই মঠ-মন্দির প্রাচীন স্থাপত্যের অপরূপ নিদর্শন হয়ে আজো দাঁড়িয়ে আছে। এখনো প্রতিদিন নানান বয়সী দর্শনার্থীরা সেখানে যান সময় কাটাতে, পাশে পিকনিকও করেন অনেকে। মঠবাড়ি মন্দিরকে ঘিরে বিনোদন ও পর্যটন স্পট হওয়ার বারবার হাতছানি দেখা দিলেও কার্যকর পদক্ষেপের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। জরাজীর্ণ ও ভগ্নপ্রায় এই…