Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা তালা “কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়” নিয়োগ বোর্ড বসার আগেই দায়িত্বশীলদের ম্যানেজ করে অর্ধ কোটি টাকা বাণিজ্যে চার পদের বিপরীতে প্রার্থী চূড়ান্ত করার অভিযোগ উঠেছে। আবেদনকারী প্রার্থী ও স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি নিয়োগ বোর্ড বসার আগেই প্রার্থী মনোনীত করে তাদের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জানা গেছে, অর্থবাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে নিয়োগের বিষয়টি জানাজানি হয়ে গেলে তালা উপজেলা সহকারী কমিশার (ভূমি) নিয়োগ স্থগিত করেন। এতে বিপাকে পড়েন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার শীল। এমতাবস্থায় তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হুদাসহ নিয়োগ কমিটির সদস্য, ডিজি প্রতিনিধি, জেলা প্রশাসক প্রতিনিধিসহ অন্যান্যদের বিশেষ…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষি মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে, উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাতসহ আরো অনেকে। বিশ^ব্যাপি সমাদৃত সাতক্ষীরার আমের গুণগত মান ঠিক রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রভাষক সাঈদ-উজ জামান। আনারস প্রতীক নিয়ে তিনি ৪৯ হাজার চারশ ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি গোলাম মোস্তফা বাংলা পেয়েছেন ৩২ হাজার ছয়শ ৩৭ ভোট। অপর প্রার্থী এ্যাড. কৃষ্ণপদ মন্ডলের ভোট ১০ হাজার চারশ ৩০। এর আগে বুধবার সকাল থেকে উপজেলার ৯২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোর রাতে বৃষ্টি হওয়ায় সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নাজমুল হুদা রিপন এবং হাঁস প্রতীক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের দু’টি মামলায় হাইকোর্টে দেয়া জামিন নিম্ন আদালতে বহাল রেখেছেন। সাইবার নিরাপত্তা আইনের মামলা জামিনযোগ্য ধারা এবং চাঁদাবাজি মামলার ফলাফল বিবেচনায় ওই জামিন বহাল রাখা হয়েছে। হাইকোর্টের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ধার্য তারিখের আগেই বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিপুল। বিচারক ইমরান আহম্মেদ আগামী ধার্য তারিখ পর্যন্ত তাকে জামিন দিয়েছেন। উল্লেখ্য, এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং চট্টগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম আদালত এবং থানায় পৃথক দুইটি মামলা করেছিলেন। মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি যশোর জেলা আওয়ামী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গত ১৪ মাস ধরে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার নথির কোন হদিস পাওয়া যাচ্ছে না। মামলাটি বিচারের জন্য জেলা জজ আদালতে বদলি করা হলেও দীর্ঘদিন ধরে ওই নথি না পাওয়ায় বিচারিক কার্য ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট আদালতের পেশকার ও পিয়ন আসামি পক্ষের কাছ থেকে মোটা অংকে উৎকোচের বিনিময়ে নথিটি গায়েব করেছেন বলে বাদী পক্ষের অভিযোগ রয়েছে। এই ব্যাপারে গত ২৪ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী স্বপন কুমার ভদ্র। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২১ লাখ টাকা পাওনা থাকায় মণিরামপুর উপজেলার কাজিয়াড়া গ্রামের শাহাজউদ্দীন সরদার বালিধা গ্রামের গোলাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিবকে শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষে ক্রেস্ট দিয়ে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। আগামী ১২ মে চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব অবসরে যাবেন। সংবর্ধনা অনুষ্ঠানের শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব। কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ, কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান। এরপর যশোর শিক্ষাবোর্ডের…

Read More

মাগুরা প্রতিনিধি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আমির ওসমান রানা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৮৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬৩ ভোট। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সদর উপজেলার ১২০টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে, শ্রীপুর উপজেলা নির্বাচনের ফলাফলে শরীয়ত উল্লা রাজন মোটরসাইকেল প্রতীকে ৪৪ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি মুতাসিম বিল্লাহ সংগ্রাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ২৮১ ভোট।

Read More

বাংলার ভোর ডেস্ক ডায়ালাইজার কিটে শুল্ক কমানোর দাবি জানিয়েছেন যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসনের সরকারি দলের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বুধবার জাতীয় সংসদে ৭১ বিধিতে আনা জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণের নোটিশে তিনি এই দাবি জানান। তৌহিদুজ্জামান বলেন, কিডনি ফাউন্ডেশনের জরিপের তথ্যমতে, বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কোনও না কোনোভাবে কিডনি রোগে ভুগছেন। আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে প্রতিবছর। অকেজো কিডনি রোগীদের সপ্তাহে দুই-তিন বার করে ডায়ালাইসিস করাতে হয়। এতে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচসহ মাসে গড়ে এক লাখ টাকা ব্যয় হয়। দেশে একটি মাত্র প্রতিষ্ঠান এটি তৈরি করে। বাকি সব আমদানি…

Read More

ঢাকা অফিস ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠানে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে ২৩ এপ্রিল নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুসারে সেখানে আগামী ৫ জুন ভোট হওয়ার কথা। এই তফসিল স্থগিত চেয়ে করা এক আবেদনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ষষ্ঠ উপজেলা নির্বাচনে যশোরের মণিরামপুরে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও কেশবপুরে মফিজুর রহমান বিজয়ী হয়েছেন। স্থানীয় সংসদ সদস্যের আশির্বাদ ছাড়াই স্রোতের বিপরীতে ভোটে লড়ে বিজয়ী হয়েছেন তারা। দুজনের বিজয়ের মধ্য দিয়ে বদলে গেছে স্থানীয় রাজনীতির দৃশ্যপট। তাদের বিজয় ঘিরে চলছে নানা বিশ্লেষণ। বুধবার রাতে নিজ নিজ উপজেলা পরিষদে ফলাফল গণনা শেষে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করেন। মণিরাপুরে আনারস প্রতীকে ৬ হাজার ৫শ’ ৫৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আমজাদ হোসেন লাভলু। তার প্রাপ্ত ভোট ৫৯ হাজার ২শ’ ৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন পেয়েছেন ৫২ হাজার ৭শ’ ১৮…

Read More