Author: banglarbhore

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোলে একটি মাছের ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৩ টার দিকে বেনাপোল এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওহিদুল বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে। নিহতের মামাত ভাই বাবর আলী জানান, তার ভাই ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি ঘেরে গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ঘেরে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় চারিদিকে খোঁজা খুজি করা হয়। পরে শুক্রবার বিকেল চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা লাশ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।…

Read More

পাইকগাছা সংবাদদাতা খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে পাইকগাছা বোয়ালিয়া ব্রিজসহ ৮ নং রাড়ুলী ইউনিয়নের কয়েকটি গ্রাম। অভিযোগ উঠেছে, ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। ভাটা দুটি বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় হওয়ায় নদী থেকে বালু উত্তোলন করলে ব্রিজ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। আবার ভাটার পার্শ্ববর্তী জেলে পাড়াসহ আশেপাশের এলাকায় প্রতিবছর কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। গত ১৯ সেপ্টেম্বর রাড়ুলী ইউনিয়নে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে…

Read More

আশাশুনি সংবাদদাতা আশাশুনিতে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম কমলা খাতুন (৫৫)। তিনি দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী। গ্রাম পুলিশ রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোরে দরগাহপুর গ্রামের মোবারক গাজীর স্ত্রী কমলা খাতুনকে গলাকাটা অবস্থায় দক্ষিণ দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। নিহতের স্বামী মোবারক আলী জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি কমলা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষে খানজাহান আলী নামে তার এক ছেলে আছে। দ্বিতীয় পক্ষে…

Read More

শ্যামনগর সংবাদদাতা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আলোদাসীর জন্ম ১৯৩৪ সালে। এই অক্টোবরে তাঁর ৯০ বছর পূর্ণ হয়েছে। দরিদ্র মেয়ের নাতির সংসারে থাকেন তিনি। প্রতিবন্ধী ছেলে গীরেন গাইনের বয়স হয়েছে ৭৫ বছর। স্বামী হেমন্ত গাইন মারা গেছে আরও ১০ বছর আগে। প্রতিবন্ধী ছেলে ও মা সরকারি ভাতার জন্য বার বার আবেদন করেও কোনো ভাতার কার্ড পাননি আজও। আলোদাসীর বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামে। তিনি এ প্রতিবেদককে বলেন, কত মানুষের কাছে গেলাম। ভোটের সময় কত মানুষ আশ্বাস দিল। কিন্তু কেউই কিছুই দিল না। আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাব। নাতির সংসারে সাতজনের পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য নাতি। তিনি বলেন,…

Read More

বিশেষ প্রতিনিধি ৫ আগস্টের পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতায় ভেজাল মোবিল, গিয়ার, হাইড্রোলিক ও ডাম্পার অয়েল ব্যবসায়ী সিণ্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। বিভিন্ন নামি কোম্পানির মোড়ক যুক্ত পট ব্যবহার করে এই ভেজাল মোবিল বিপণন চলছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকা, আরএন রোড, ঢাকা রোড মোল্লাপাড়া, রাজারহাট বকচর এলাকায় গড়ে উঠেছে ভেজাল মোবিল বিপণন কেন্দ্র। যশোর জেলা ছাড়াও আশপাশ জেলায় বিভিন্ন মোটরসাইকেল গ্যারেজ ও কারখানা থেকে পোড়া মোবিল সংগ্রহ করে জ¦ালিয়ে তৈরি করা হয় এই আসল(!) মোবিল। তাদের উৎপাদিত ভেজাল মোবিল দেশের বিভিন্ন নামি কোম্পানির খালি পটে ভরে মেশিনের মাধ্যমে পটের মুখের কর্ক লাগিয়ে আসল মোবিল…

Read More

মাগুরা সংবাদদাতা ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ২২তম বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ডিমের গুণগতমান সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা প্রাণিসম্পদ অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. নুরুল্লাহ মো. আহসান। প্রাণিসম্পদ প্রকৌশলী কর্মকর্তা ডা. রাসেল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন। বক্তব্য রাখেন পোল্ট্রি খামারি…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলার সদস্য সচিব ও লাবসা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল আলিম সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ী, শিবপুর, কুশখালী, বাঁশদহ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান, ইসমাইল হোসেন নিরব, প্রভাষক আনারুল ইসলাম, সোহেল, আইয়ুব, জিল্লুর রহমান, রাব্বি, দেলোয়ার,আল-আমিন, সাদাত হোসেন, ছোট্ট শাহজাহান, সাইদুল, মনিরুল ইসলাম সহ প্রত্েযকটি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মাঝে তারেক জিয়ার উপহার…

Read More

ছুটিপুর সংবাদদাতা চৌগাছা উপজেলার রানীয়ালী সার্বজনীন শ্রী শ্রী শ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা মহা ধুমধামে উদযাপিত হচ্ছে। গত ১০ অক্টোবর সরজমিনে গিয়ে দেখা যায় প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে। পাশাপোল ইউনিয়নে বিগত বছরে ছয় মন্দিরে পুজা উৎযাপন হলেও এ বছরে একটি (রানীয়ালি) মন্দিরে পূজা উদযাপন হচ্ছে। এখানে ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণ এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। বিসর্জনের দিন, ভক্তরা দেবীকে বিদায় জানিয়ে নদী বা পুকুরে প্রতিমা বিসর্জন দেন। রানিয়ালী পূজামন্ডপে বাংলার ভোর ছুটিপুর সংবাদদাতা আবদুল কাদেরের সাথে কথা হয় মন্দিরের সভাপতি গ্রাম্য ডাক্তার চন্ডীকুমার মন্ডলের সাথে। তিনি বলেন রানীয়ালি পুজামন্ডপে ব্যয় হয়েছে প্রায়…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা শ্যামনগর উপজেলার গোবিন্দপুরের সমশের আলী ঢালীর সহধর্মিনী আলেয়া খাতুন (৬২) আর নেই। বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে জানাজা শেষে বাড়ির সামনে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় হাজারো জনতা উপস্থিতি নামাজ পরিচালনা করেন ক্বারী সোহারাফ হোসেন এবং দোয়া পরিচালনা করেন জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মুফতি শাহিনুর রহমান আল কাদেরী। মৃত্যুকালে স্বামী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি প্রায় ৭ মাস ধরে দূরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়া উপজেলার মিকশিমিল বাজার সংলগ্ন বটতলা সার্বজনীন দুর্গামন্দিরে এবার ১৪৭টি প্রতিমা নিয়ে চলছে শারদীয় দুর্গা পূজা। মন্দিরের ভিতরে ঢুকলেই দেখা যাবে সারিবদ্ধভাবে রাখা দেবদেবীর বিভিন্ন প্রতিমা। ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত দুর্গা প্রতিমার সঙ্গে এমন ১৪৭টি প্রতিমা তৈরি করা হয়েছে। জানা যায়, মন্দিরটিতে দেবী দুর্গার ১০ রূপের কথা বর্ণনা করা হয়েছে। কালী, ঊর্ধ্বতারা, ত্রিপুরা, ভূবনস্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধোমাবতী, বগলামুখি, মাতঙ্গী ও কমলা দেবী। এছাড়াও রয়েছে শিবপার্বতীর শুভ পরিণয়ের অগ্নিসাক্ষীর দৃশ্য, হনুমান কর্তৃক জয়মনিকালী উদ্ধার ও ধ্রুবের হরিদর্শন। পাশেই রামায়ন অবলম্বনে অশুভ শক্তিকে বিনাশ করতে শ্রীরামচন্দ্রের ঐতিহাসিক তাড়কা রাক্ষসী বধের দৃশ্য। এসব প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ন, মহাভারত,…

Read More