Author: banglarbhore

তালা সংবাদদাতা তালার মাগুরাতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমারের কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে মাগুরা বাজারে এ নির্বাচনী করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান কাপ পিরিচ মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক গনেশ দেবনাথের সভাপতিত্বে অফিস উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার। এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ১২নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহসীন হোসেন, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান গাজী, বীর মুক্তিযোদ্ধা…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে পরাজিত করে তিনজনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনের অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ মুহূর্তে শারীরিক কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু প্রচারণা থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলার চুড়ামনকাটি দাস পাড়ার চয়ন দাস হত্যাকাণ্ডের সাথে জড়িত সোহাগ দাসকে গ্রেপতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআাই) সদস্যরা। ৭ মে রাত ৮ টার পর শহরের পালবাড়ী মোড়ের ওয়ালটন শো’রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যশোর শহরের ধর্মতলা এলাকার গোপাল দাসের ছেলে। ৮ মে বুধবার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। পিবিআই যশোর ইউনিটের এসআই রেজোয়ান জানান, গত ২৩ ফেব্রুয়ারী রাত ৯ টায় চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠানে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে চুড়ামনকাটি দাশপাড়ার কিছু ছেলের সাথে শানতলা দাসপাড়ার কিছু ছেলেদের মধ্যে গোলযোগ হয়। স্থানীয় লোকজন বিষয়টি আপোষ-মিমাংসা করে দিলেও পরের দিন ২৪ ফেব্রুয়ারি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সড়কে বেপারোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে নিয়ন্ত্রনহীন হয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই যাত্রী নিহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাইভেটকারের (যশোর-ক-১১-০০৩২) চালক জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলাটি করেছেন শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়ার নাফিছুর ইসলাম খান (৩৫)। আসামি জয়নাল আবেদীন (২১) সদর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা। নাফিছুর রহমান খান এজাহারে উল্লেখ করেছেন, তার ছোট বোন রিমা খাতুন, ধর্মতলা স্কুলের পেছনের আমির হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদের সরদার রিজভী এবং খুলনার সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকার মৃত হারুন অর রশিদের মেয়ে স্নেহা ওরফে সোনিয়া গত ৬ মে রাত সাড়ে ১১টার দিকে চালক জয়নাল আবেদীনের প্রাইভেটকারে করে ধর্মতলা থেকে দেয়াড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে প্রাইভেটকারটি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক  সাক্ষ্য প্রমাণ না থাকায় দীর্ঘ ২১ বছর পরে যশোরে সেলিম বিশ্বাস (৩০) হত্যা মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার যশোরের স্পেশাল জজ (জেলা জজ) মোহাম্মদ সামছুল হক এই রায় দেন। আসামিরা হলেন, সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের টিটো, পুলতাডাঙ্গা গ্রামের কাসেম ওরফে আলমগীর, পুকুর বাগডাঙ্গার রুস্তুম আলী, তৈয়ব আলী, ইদিস আলী, হযরত আলী, আজহার আলী, সরদার বাগডাঙ্গার নুরোল গাজী, আব্দুলপুরের জাহাঙ্গীর হোসেন, ছাতিয়ানতলার শহিদুল ইসলাম, পুকুরবাগডাঙ্গার জামির হোসেন, নজরুল ইসলাম ও সরদার বাগডাঙ্গার রহমত আলী। মামলার বিবরণে জানা যায়, মামলার বাদী সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার। ২০০৩ সালের ২৮ মার্চ বিকেল ৫টার দিকে আসামি ইদ্রিস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল, প্রচুর পরিমান সাদা কাগজ ও একটি কাভার্ড ভ্যানসহ হেলপার দ্বীপ কুমার বিশ^াসকে আটক করেছে। আটক দ্বীপ কুমার বিশ্বাস যশোরের বেনাপোলের উত্তর কাগর পুকুর গ্রামের বাসিন্দা। আটক মালামালের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে এস আই মুরাদের নেতৃত্বে এস আই রইস এ এস আই ইমদাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম ঝিকরগাছা কীর্তিপুর ট্রাক টার্মিনালের সামনে থেকে কাভার্ড ভ্যানসহ দ্বীপ কুমার বিশ্বাসকে আটক করে। এ সময় দ্বীপের স্বীকারোক্তি অনুযায়ি কাভার্ড ভ্যানের পিছনের ছিটের বক্সের ভিতর…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা বুধবার রাতে যশোরের ঝিকরগাছায় ২৫ কুইন্টালরাগ বোঝাই বিষাক্ত পাক আম ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালতের আদেশে ওই আম ট্রাকের চাকায় পিষ্ট করে গোবিন্দ ভোগ ও হিমসাগর জাতের অপরিপক্ক আম নষ্ট করে দেয়া হয়। ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টার সময় গোপন সংবাদের মাধ্যমে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজের কাছে শার্শা উপজেলার বেলতলা থেকে ঢাকাগামী মিনি ট্রাকে (ঢাকা মেট্রো ১১-৮৪৮) ১২৮ ক্যারেট বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা পাকা আম আটক হয়। প্রতিটি ক্যারেটে ২০ কেজি করে সর্বমোট ২৫ কুইন্টাল ৬০ কেজি অপরিপক্ক আম পাওয়া যায়। আটক আমগুলো বুধবার (৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রাকের টাকায় পিষ্ট করে নষ্ট করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইউনিটের উদ্যোগে রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা মহামতি জন হেনরি ডুনান্টের ১৯৬তম জন্মবার্ষিকী ও রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার সকালে রেডক্রিসেন্ট যশোর ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন যশোর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুকুন, কার্যনির্বাহী সদস্য, আজীবন সদস্য, ইউনিট অফিসার, যুব সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ৫শতাধিক যুব সদস্য।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পুলেরহাটস্থ ৫শ’ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে নাক-কান-গলা বিভাগে অত্যাধুনিক ইউনিটের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কোরিয়া থেকে আনা ইএনটি ইউনিট ব্যবহার করে নাক-কান-গলার বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের অধিকাংশ ডায়াগনোস্টিক ডাক্তারের চেম্বারেই সম্পন্ন হচ্ছে। ফলে সহজে রোগ নির্ণয় করে নির্ভুল চিকিৎসা সেবা প্রদানে সক্ষম হচ্ছেন চিকিৎসকরা। অত্যাধুনিক ইএনটি ইউনিটে এক সাথে রয়েছে কান এবং নাক পরিস্কার যন্ত্র, রয়েছে সাকার মেশিন, নাক-কান এবং গলার ভেতরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে মনিটরে দেখে সমস্যা চিহ্নিত করার সু-ব্যবস্থা। মাইক্রোস্কোপ ও পর্যাপ্ত লাইট সোর্সসহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে বলে জানালেন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা অধ্যাপক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের ১৬ জন দরিদ্র মহিলার কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৮ মে বুধবার সকালে বাঘারপাড়া উপজেলার পরিষদের নতুন ভবনের ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার নির্বাহী অফিসার হোসনে আরা তান্নী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সদর উদ্দীন শিকদার, ইউপি সদস্য হীরা খাতুন, জেসমিন নাহার, আরজিনা খাতুন, আজিজুল ইসলাম,নয়ন হোসেন, ইউপি সচিব আব্দুল আলিম প্রমুখ।

Read More