বাংলার ভোর প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা নির্বাচনে যশোরের মনিরামপুরে ১১০ বছর বয়সী বৃদ্ধ এরফান আলী সরদার লাঠিতে ভর করে ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আজ বুধবার ১০ টার দিকে উপজেলার রাজগঞ্জ ডিগ্রী কলেজে ছেলের সঙ্গে তিনি ভোট দিতে আসেন। জীবনের শেষ প্রান্তে ভোটবারের মতো ইভিএম মেশিনে ভোট দিতে পেরে খুশি এই বৃদ্ধ। এরফান আলী সরদার উপজেলার রাজগঞ্জ হানুয়ার গ্রামের মৃত আলম সরদারের ছেলে। স্ত্রী বেঁচে না থাকলেও এই বৃদ্ধ আট সন্তানের পিতা। ভোট দেওয়া শেষে লাঠি ভর করে নিজেই বের হয়ে যাচ্ছিলেন এরফান সরদার। ভোট কেন্দ্রটির প্রধান ফটকে সঙ্গে কথা হয় বৃদ্ধের সঙ্গে। তিনি এই প্রতিবেদককে জানান, ‘জীবনে অনেকবার ভোট দিয়েছি। প্রতিবারই ব্যালট…
Author: banglarbhore
যবিপ্রবি সংবাদদাতা চীনের টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন। ৩০ দিনের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন। আগামী ১১ মে থেকে ৩০ দিনের ইন্টার্নশিপের জন্য তিনি চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। এ সময় তিনি সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট কি ল্যাবরেটরি অব মেরিন জিয়োলজি’-তে জিওকেমিক্যাল নমুনা বিশ্লেষণের সুযোগ পাবেন। তার সঙ্গে সুপারভাইজার হিসেবে যাবেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচএম জাকির হোসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার অংশ হিসেবে তিনি সেখানে নমুনা বিশ্লেষণ সংক্রান্ত…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার কাজ শুরু না করলে আগামী ২ জুন দিনব্যাপি সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। বুধবার সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি শহরের পোস্ট অফিস মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এডভোকেট আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, কবি কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,…
যশোর ও কেশবপুর প্রতিনিধি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে যশোরের কেশবপুর নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় ১৫ শতাংশ ভোট পড়েছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরুর প্রথম থেকেই উপজেলার কোন কেন্দ্রই ভোটারদের দীর্ঘ লাইন দেখা মেলেনি। বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে বেলা ১২ পর্যন্ত গড়ে ১৫ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন। এ নির্বাচনে তিনটি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন দুইজন। ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী কেশবপুর পৌরসভা নির্বাচনে…
বাংলার ভোর ডেস্ক বাঙালীর আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক, বাংলাভাষা ও সাহিত্যের উৎকর্ষের নায়ক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখের এই দিনে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ। তাঁর লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ দেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল সীমাহীন প্রেরণা উৎস্য। বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রবীন্দ্রনাথ ১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। কবির গান-কবিতা এই অঞ্চলের মানুষের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তির ক্ষেত্রে প্রভূত সাহস যোগায়।…
♦ দুই উপজেলায় ২৭ প্রার্থীর ভাগ্যনির্ধারণ আজ বাংলার ভোর প্রতিবেদক ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রধম ধাপের ভোট গ্রহণ আজ। এই নির্বাচনের যশোরের থেকে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলাতেই এবার সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। দুই উপজেলাতে ৫ লাখ ৮১ হাজার ৬৮৯ জন ভোটার ২৬০টি কেন্দ্রের ১৬০৫টি কক্ষে ভোট প্রদান করবেন। ২৬০ জন প্রিজাইডিং অফিসার ও ১৬০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় দুই উপজেলায় ১৮৬৮ পুলিশ ও ৩৬শ’ আনসার, ৪০ জন র্যাব ও চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এ বিষয়ে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচন উপলক্ষে যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার শহরের বস্তাপট্টি মোড়ে তিনি সংগঠনের কার্যালয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল স্মার্ট দেশ গড়ার জন্য শেখ হাসিনার বিপ্লবের সারথী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে শেখ হাসিনার চিন্তা-চেতনা শতভাগ বাস্তবায়ন করা হবে। কারো উপর জুলুম-নির্যাতন হবে না। আয়োজক সংগঠনের সভাপতি গোলক চন্দ্র দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন হীরার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য…
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফাতেমা আনোয়ার প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে তিনি শহরের মুজিব সড়কের কালেক্টরেট মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ব্যবসায়ীদের মাঝে লিটলেট বিতরণ করে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, প্রচার সম্পাদক চান মিয়া, কালেক্টরেট মসজিদ কমপ্লেক্স কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন পেটনিয়া, সাধারণ সম্পাদক নেছার আহম্মেদ মুন্না, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, ব্যবসায়ী নাজিম উদ্দীন, আসাদুজ্জামান মানিক প্রমুখ।
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহ-যশোর মহাসড়কের পিচ-পাথরের জমাট বাঁধা উঁচু ঢিবিগুলো এক্সকাভেটর দিয়ে কেটে সমান করার কাজ চলছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ কাজ করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ব্যবস্থাপক বিমান বিশ্বাস বলেন, এ কাজ তাদের চলমান ছিল। তবে মঙ্গলবার আরও কিছু কাজ করা হয়েছে। তিনি আশা করছেন, দুই থেকে তিন দিনের মধ্যে অনেকটা কাজ শেষ হবে। আর আগামী এক মাসের মধ্যে স্থায়ীভাবে সমাধান করতে পারবেন। ঢাকা-খুলনা মহাসড়কের ঝিনাইদহ অংশের প্রায় ১৫ কিলোমিটারের বিভিন্ন স্থানে পিচ-পাথর জমাট বেঁধে উঁচু ঢিবি তৈরি হয়েছে। এ কারণে যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। স্থানগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই দিনব্যাপি বৈশাখী মেলা ও লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, বাংলা, বাংলাদেশ এবং আমাদের জাতিসত্তার সাথে সম্পর্কিত সংস্কৃতিমূলক অনুষ্ঠানগুলো যবিপ্রবি এখন থেকে নিয়মিতভাবে পালন করবে। এর মূল কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আমাদের সন্তানেরা যেন যন্ত্র না হয়ে যায়। তারা যেন বিশে^র সভ্যতার বিকাশের সাথে সাথে বহির্বিশে^র সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচতে নিজেদের সংস্কৃতিকে চিনতে পারে। নিজস্ব সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজেদের বিকশিত করবে এটাই আমাদের…