Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক ঈদের পর দ্বিতীয় সপ্তাহে সবজির বাজারে ক্রেতার উপস্থিতি স্বাভাবিক সময়ের মতোই। তবে হঠাৎ বৃষ্টিতে কেনাকাটা কমেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কম কেনার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন বৃষ্টিতে ক্রেতার উপস্থিতি কম। অন্যদিকে বাজারে মালের সংকট। ক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম বেশি হওয়ায় খরচের লাগাম টানতেই কম পরিমাণে পণ্য কিনছেন তারা। যতটুকু না হলেই নয় ততটুকুতে সীমিত রাখছেন কেনাকাটা। শুক্রবার যশোরের বড় কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা যায় এমন চিত্র। বিকেল বেলা ভিড় থাকলেও অন্য সময়ের মতো কেনাকাটা নেই। আজকের বাজারে আকার ও মানভেদে ক্রস জাতের পেঁয়াজ ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে ছোট আকারের পেঁয়াজ ৮০ টাকা এবং বড় আকারের ৯০…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা সব্দালপুর ইউনিয়নের কাজলি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কাজলি দক্ষিনপাড়া গ্রামের আবুল কালাম বিশ্বাস ও ফরিদুল ইসলাম বিশ্বাসের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ সমাধানে শুক্রবার সকালে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে দুপক্ষের আমিন জমি মাপঝোঁক শুরু করেন। জমি মাপঝোঁকের একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক বিশ্বাস (৫০), কালাম বিশ্বাস (৩৫), তানভীর বিশ্বাস (২৭), রানা বিশ্বাস (২৫),…

Read More

নাভারণ সংবাদদাতা যশোর শার্শার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে শুক্রবার তার বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নাভারন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এসময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাভারন প্রেসক্লাবের সভাপতি আমিনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিএম রুহুল কুদ্দুস শাকিল, সহ-সভাপতি নুর ইসলাম তরফদার, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক হিরন আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন, শিশির কুমার সরকার, তোফাজ্জল হোসেন…

Read More

নাভারণ ও শার্শা সংবাদদাতা যশোরের শার্শায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৪ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৮ জুন)বেলা ৩টায় শার্শা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার ও স্থানীয় সুধীবৃন্দ। প্রথমদিনের খেলায় ২টি…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ জুন-২৪) সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কার্য নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক ও প্রভাষক সেলিম শাহারিয়ার প্রমুখ। বাদলদিনে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ নির্মানসহ সংস্কারের জন্য একটি প্রকল্প…

Read More

বেনাপোল সংবাদদাতা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের জারিকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল বন্দরে মাছ ,ফল ও সবজিসহ প্রায় অর্ধশতাধিক ট্রাক পচনশীল পণ্য নিয়ে আটকা পড়েছে। এতে প্রতিবাদ জানিয়ে কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেছে আমদানিকারকরা। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৯টায় বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ বিক্ষোভ করে আমদানি, রপ্তানি বন্ধের হুমকি দেয় বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবুল হোসেন জানান, গত ২৩ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। ঢাকায় অনুষ্ঠিত অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এক সভায় আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানিকারকদের জন্য সুষম…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে বিষধর সাপের কামড়ে বিপ্লব দাস নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভাটপাড়া বাজারের একটি দোকানে কাজ করার সময় তাকে সাপে কামড় দেয়। সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ব্যবসায়ী অভি দাস জানান, বিপ্লব তার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ক্রেতার জন্য তাকের ওপর রাখা বস্তা থেকে চাল আনতে যান। চালের বস্তায় হাত দেওয়ার সাথে সাথে একটি সাপ তার বাম হাতের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। সেখান থেকে দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে তিনি মারা যান। অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম বলেন, সাপের কামড়ে বিপ্লব দাস নামের…

Read More

শালিখা (মাগুরা) সংবাদদাতা মাগুরার শালিখায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র আয়োজনে, ইরেসপো ২য় পর্যায় প্রকল্পের আওতায় গবাদী প্রাণী পালনে ৩দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ শেষ হয়েছে। বিআরডিবি’র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, ইউআরডিও দেবাশীষ কুমার দাশ, এআরডিও (ইরেসপো) সঞ্জীব মজুমদার, শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ সজিব আহম্মেদ। প্রশিক্ষণে ৩০জন মহিলা অংশ গ্রহণ করেন।

Read More

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজে আয়োজিত উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ছালাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কালব যশোরের সহকারী জেলা ব্যবস্থাপক হাফিজুর রহমান, অভয়নগর উপজেলার ব্যবস্থাপক রমা অধিকারী, ঝিকরগাছা উপজেলার ব্যবস্থাপক পলাশ কুমার কর। এছাড়া সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম আমিরুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সদস্য গোলাম সরোয়ার, কোরবান আলী, শওকত আলীসহ শতাধিক শিক্ষক কর্মচারী সদস্যরা…

Read More

তালা সংবাদদাতা মৎস ঘেরের মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইনছার মোড়ল (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মারা যাওয়া ইনছার মোড়ল সাতক্ষীরা জেলার তালা উপজেলার শুকতিয়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে। নিহতের পরিবারের বারত দিয়ে স্থানীয় গ্রাম পুলিশের দফাদার শের আলী জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তার বাড়ির পাশের বিলে মৎস ঘেরের মটর মেরামত করতে যান ইনছার। ওই সময় অসাবধানবসত সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর…

Read More