Author: banglarbhore

♦ ভোটারদের আকৃষ্ট করতে ভুরিভোজ, আইন ভঙ্গ করা হয়েছে : শফিকুল ইসলাম জুয়েল ♦ তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী দলীয় সমাবেশ, খাবারের আয়োজন ও টাকা পয়সা বিতরণ করতে পারবেন না : অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার হাসান আদিত্য যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে সহস্রাধিক নেতাকর্মীকে ভুরিভোজ করানোর অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুর তিনটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি বাজার সংলগ্ন একটি মেহগনি বাগানে এই ভুরিভোজের আয়োজন করেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না। এতে শাহীন চাকলাদারর সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল ও মহিলা…

Read More

বাংলার ভোর ডেস্ক সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকেও নজর রাখতে বলেছেন তিনি। সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সন্তুষ্টির কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনের আগুন লাগার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়টি আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে। সচিব বলেন, বনের আগুন নেভানোর পর সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না। এ জন্য তারা এখন কয়েক দিন গভীর পর্যবেক্ষণে রাখবেন।…

Read More

♦জয়ের ব্যাপারে আশাবাদি ফারুক-লাভলু মণিরামপুর সংবাদদাতা আগামীকাল যশোরের মণিরামপুর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। এবারই প্রথম এ উপজেলায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। তবে, ইভিএমে ভোট দেয়া নিয়ে শংকায় রয়েছেন এখানকার ভোটাররা। তারা মনে করেন, প্রথমবারের মতো এই উপজেলায় ইভিএমে ভোট হওয়ার কারণে ভোটাররা এই পদ্ধতি সম্পর্কে বলতে গেলে কিছুই জানেন না। সংশয়টা সেখানেই। তবে, নির্বাচন কর্মকর্তারা বলছেন, এটা কোনো সমস্যা নয়। ইভিএমে ভোট দেয়া নিয়ে উপজেলার চাঁদপুর, মনোহরপুর, গোবিন্দপুর, জালালপুর, নাজমা,সুন্দলপুর, রত্নেশাহপুর গ্রামের গৃহবধূ শিল্পী, রূপা, হাফিজুর রহমান বলেন, নতুন পদ্ধতিতে কেমন করে ভোট হবে তা তারা জানেন না। কীভাবে ভোট দিতে হবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আগামী ১৮ মে শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকা ওসমানি মিলনায়তনে। এই সম্মেলন সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে নির্মূল কমিটির যশোর জেলা কমিটি ও শহর কমিটির সভা অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ভোর পত্রিকার ুপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজেদ রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাহবুব আলম লাবলু, রওশন আরা রাসু, প্রণব দাস, নওরোজ আলম খান চপল, তপু খন্দকার, ইমতিয়াজ আহমেদ মুন, আনিসুর রহমান প্রমুখ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইমুন হোসাইন। অভিযুক্ত আসামিরা হলেন, সদরের মধু গ্রামের রুহিন হোসেন, ঘুরুলিয়া গ্রামের কুদ্দস হোসেন, বানিয়ারগাতি গ্রামের শফিয়ার রহমান, শেখহাটির বদিউজ্জামান, তরফ নওয়াপাড়ার আকরাম হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক উপশহর ডি ব্লক এলাকার মিজানুর রহমান, কিসমত নওয়াপাড়ার আনোয়ার হোসেন লাল্টু, রাজু আহম্মেদ, শেখহাটির আসাদুল ইসলাম ঝন্টু, বেনজির, আশরাফুল আলম সেলিম, ইকবাল, আরাফাত, কামরুল হাসান শিমুল, আলাউদ্দিন, আলতাফ হোসেন, তালবাড়িয়ার কবির হোসেন, বাহারুল ইসলাম, পাঁচবাড়িয়ার মশিয়ার রহমান বাবলু, শামীম, তালবাড়িয়া চিনেডাঙ্গা পাড়ার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাত পোহালেই কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত প্রার্থী। তবে মূল লড়াইয়ে ৪ জন থাকবেন বলে ধারণা করছেন স্থানীয় ভোটাররা। শেষ পর্যন্ত কে বিজয়ের মালা পরবেন, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে নানা সমীকরণ। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের প্রার্থী হওয়াতে নির্বাচন নিয়ে আগ্রহ নেই একটি পক্ষের। ফলে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে, উপজেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কোন্দল-বিরোধে বিভক্ত হয়ে পড়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে এই বিরোধ তুঙ্গে ছিল। এর প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে; যদিও কেন্দ্র থেকে বিরোধ মেটাতে বলা হলেও তা মানা হয়নি। সাধারণ নেতা-কর্মীরা বলছেন, এই বিরোধের কারণে দলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চৈত্র বৈশাখের রেকর্ডভাঙ্গা তীব্র তাপপ্রবাহের মাঝে যশোরে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। সোমবার বিকেলে সাড়ে ৫টার পর যশোরের বিভিন্ন এলাকায় হালকা বাতাসসহ বৃষ্টি হয়। এদিন রাত ৯টা পর্যন্ত জেলায় ২৫ মিলি মিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা। গত ১১ এপ্রিলের পর থেকে যশোরের উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। যশোরে ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এ দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়ে মানুষের জীবন। সকলে অপেক্ষায় ছিল এক পশলা বৃষ্টির জন্য। অবশেষে সোমবার বিকেল থেকেই যশোরের আকাশে কালো মেঘ ছেয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পাট চাষিদের নিয়ে উচ্চ ফলনশীল পাট বিজ উৎপাদন, চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এ কর্মশালার আয়োজন করে। বিজেএ’র কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও খুলনা জেলা পাট পরিদর্শক মুজিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, পাট গবেষণা উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, বিপিসি’র সহকারী পরিচালক লিটন চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি অফিসার হাসান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মধ্যপ্রাচ্য ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিতে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সোমবার সকালে যশোর সরকারি সিটি কলেজে ছাত্রলীগ নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে পতাকা উত্তোলন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, সহ-সভাপতি রাজু রানা, রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সরদার, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, সদস্য তানভীর ভূঁইয়া লিমন, সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন রিমন প্রমুখ। নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

Read More

যশোর প্রতিনিধি ঢালিউডের চিত্র নায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি ‘রাজকুমার’ সিনেমায় নায়কের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। সোমবার যশোরে এসেছিলেন দোলা বিউটি পার্লারে দ্বিতীয় শাখার উদ্বোধন করতে। এদিন বিকেলে শহরের রেল রোডে সোনালী ব্যাংক কর্পোরেট শাখার সামনে ফিতা ও কেক কেটে দোলা বিউটি পার্লারের উদ্বোধন করেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। এসময় তিনি বলেন, যশোরে অনেক বছর আগে সিনেমার শুট্যিংয়ে এসেছিলাম। যশোরে আবার আসতে পেরে অনেক ভাল লাগছে। দোলা বিউটি পার্লারের জন্য শুভকামনা জানিয়ে বলেন, প্রত্যেক জেলায় জেলায় একটা করে দোলা বিউটি পার্লারে শাখা হবে। শেষে তার ছেলে ফারিশের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। যশোর বিউটি পার্লার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি…

Read More