Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ডিবি পুলিশ এক হাজার পিস ইয়াবাসহ ২জনকে আটক করেছে। ডিবির অফিসার ইনচার্য রুপণ কুমার জানান, (৬ মে) ভোর সাড়ে ৩টায় যশোর উপশহর বাস র্টামিনাল এলাকায় ঢাকা থেকে বেনাপোল গামী দেশ ট্রাভেল পরিবহনে অভিযান চালায় ডিবির একটি টিম। এসময় সেখান থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। আটক কৃতরা হলেন,যশোর সদর উপ জেলার মাহিদিয়ার আব্দুর রউফের ছেলে মাসুম বিল্লাহ(৩৯), মানিকগঞ্জ জেলার ঘিউর ব্যাপারী পাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩১)। ডিবি কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ীর সাথে জড়িত বলে জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আদালতের নির্দেশে যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানের সুযোগ পেয়েছেন আ,ন,ম আরিফুল ইসলাম। সোমবার হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহাবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চের এ আদেশ দেয়া হয়েছে। আরিফুল ইসলামের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো: আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। ইন্টারনেটের ধীর গতি এবং নির্বাচনী সার্ভারের জটিলতায় যথাসময়ে অনলাইনে মনোনয়ন জমা দিতে না পারায় উচ্চ আদালতে দারস্থ হন আ.ন.ম আরিফুর ইসলাম। তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও পাঁচ বারের সংসদ সদস্য মরহুম রওশন আলী বিশ্বাসের দৌহিত্র ও যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা’র সন্তান।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় তীর্ব গরমে মানুষের তৃষ্ণা নিবারণে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত ও খাওয়ার পানি বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শহরের পাকাপুল মোড়ে পথচারী, ভ্যান, রিকসা, ইজি বাইক চালক ও পথচারী তৃষ্ণার্ত সাহস্রাধিক মানুষের মাঝে শরবত ও পানি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. জুন্মান আলী, সিনিয়র সহ-সভাপতি হোসেন কন্সকট্রাশনের সত্বাধিকারী তোফাজ্জল হোসেন, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, বাংলাদেশ নির্মাণ বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক জামাল আহমেদ বাদল, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, রং পালিশ…

Read More

♦৯১টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৭টি ♦ চলছে এমপির নামে ভোট প্রার্থনা কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কাল ৮ মে। এবার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের। এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান রাশেদ শমসের, জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ইমদাদুল হক সোহাগ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় টাকা পয়সা লেনদেনের জের ধরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ছোট ভাই আজিবার রহমানের। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা। এর আগে শুক্রবার (৩মে) রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহতের মেঝ ভাই রুস্তম আলী জানান, বড় ভাই আফসার আলী ও ছোট ভাই আজিবর রহমান গরুর মাংসের ব্যবসা করত। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাদের ব্যবসার টাকা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আফসার আলী ঘর থেকে ধারালো অস্ত্র দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওই সময় আহত অবস্থায়…

Read More

♦ শাহীন-নাবিলকে ঠেকাতে উপগ্রুপ সোচ্চার ♦ অভ্যন্তরীণ বিদ্রোহে বিপাকে তৃণমূল হাসান আদিত্য যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্যের লড়াই শুরু হয়েছে। দুই গ্রুপের একক প্রার্থী নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার চেয়ারম্যান পদে তার চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুকে বসাতে মরিয়া হয়ে উঠেছেন। তাকে ছাড় দিতে নারাজ যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনিও একক প্রার্থীর প্যানেল ঘোষণা করেছেন। তার ট্রাম্পকার্ড হিসেবে মাঠে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। দুই বলয়ের একক প্রার্থী ঘোষণা নিয়ে অভ্যন্তরীণ ‘বিদ্রোহ’ দেখা দিয়েছে। তাই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সদর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আনোয়ার কচুয়া ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লায় রোববার রাতে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের জন্য ভোট চাইলেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, আওয়ামী লীগের অন্যতম নেতা নওশের গাজী, সাবেক ইউপি সদস্য জাহিদুল ইসলাম বিদ্যুৎ, আকবর আলীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূারকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরাসহ সারাদেশের পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা ও কর্মচারী। রোববার সকাল ৯টা থেকে দেশের ৮০টি পবিসের সদর কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা এবং কর্মচারী। দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত কর্মীরা একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে সদর উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার সকালে যশোর রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে এই তিন উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এদিন সকালে যশোর সদর উপজেলার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মোহিত কুমার নাথ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন বিপুল, তৌহিদ চাকলাদার ফন্টু, ফাতেমা আনোয়ার ও শফিকুল ইসলাম জুয়েল। ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান নিরব, শাহাজান…

Read More

♦ পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ বাংলার ভোর প্রতিবেদক দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। শিক্ষার্থীরা রোববার রাত ১১ টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন। রোববার দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির…

Read More