কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে লোহার ফ্রেম দিয়ে টিনশেড ঘর করে রাতারাতি জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কালিগঞ্জ থানা প্রশাসনের হস্তক্ষেপে দখল বন্ধ হলেও লোহার ফ্রেমযুক্ত টিনশেডটির হদিস পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ মে) দিবাগত রাত ১ টার দিকে। কৃষ্ণনগর বাজারের চাল বাজারে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী শাজাহান কবির শানু জানান ইউপি চেয়ারম্যানের লোকজনের পাহারায় রাত একটার দিকে বাজারে ৪০ থেকে ৫০ জন লোক, চালের এবং মাংসের বাজারের টিনশেড ভেংগে দিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সিমেন্ট, বালু, রড নিয়ে কাজ করছিল। বিষয়টি দেখে আমি স্থানীয় বেশ কয়েক জনকে ফোন দেই এবং ৯৯৯ এ ফোন দিয়ে…
Author: banglarbhore
কেশবপুর প্রতিনিধি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা দেখতে আকস্মিক পরিদর্শনে যান যশোর-৬ আসনের সাংসদ আজিজুল ইসলাম। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে দায়িত্বরত ডাক্তার নার্স ও কর্মচারিদের সাথে আলোচনা করেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর শেষে প্রত্যেককে দায়িত্বশীল হয়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর পৌরসভার কাউন্সিলরর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল…
তালা সংবাদদাতা সাতক্ষীরার তালায় জমি কিনে বিপাকে পড়েছেন সিরাজুল ইসলাম। বিভিন্ন সরকারি দপ্তরে হয়রানির করতে প্রতিপক্ষ মীর আসাদুজ্জামান একের পর এক মিথ্যা কাল্পনিক ভিত্তিহীন মনগড়া অভিযোগ করছেন বলে অভিযোগ সিরাজুল ইসলামের। সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন খলিশখালি ইউনিয়নের গাছা মৌজায় প্রভাবতি ধর গত ইং ০৮-১০-১৯৬৯ সালে ১০৯৪৯ নং বিনিময় সূত্রে পাওয়ার অফ অ্যাটর্নি মুলে ভারত হতে পশ্চিম বাংলার মঙ্গল মাহমুদপুর মৌজার সমপরিমাণ জমি বিনিময় করেন। ওই বিনিময় কৃত জমি চারজনের নামে অর্থাৎ ওমর উদ্দিন মন্ডল, কায়েস মন্ডল, বায়েস উদ্দিন মন্ডল, হাতেম মন্ডল দিংদের নামে সাতক্ষীরা এস,ডি,ও অফিস হতে যথাক্রমে বৈধ হয়। জমির পরিমান ১৯ একর ৬৪ শতক। উল্লেখিত বিনিময় সুত্রে…
ভোমরা সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরকে অকেজো করতে একটি চক্র তৎপর হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে ভোমরা স্থল বন্দরে দিনকে দিন বাড়ছে অস্থিতিশীলতা। বন্দর ঘিরে বেড়েই চলেছে তাদের নানা অপকর্ম। আর এসব অপকর্মে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশন নামধারি প্রতিষ্ঠানের আড়ালে গুটিকয়েক ব্যক্তি। তাদের অন্যায় আবদার মিটাতে না পেরে হেনস্তার যাতাকলে পিষ্ট হচ্ছে সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে ভোমরা স্থল বন্দরটিকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করার জন্য চক্রটি বার বার সরব হয়েছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে ভোমরা বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত করে দেশকে অস্থিতিশীল করতে বিগত ২০২২ সালের ১৩ আগস্ট জেলার চিহ্নিত…
অভয়নগর সংবাদদাতা অভয়নগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ পায়রাহাট ইউনাইটেড কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার পায়রা বাজারে পায়রাহাট ইউনাইটেড কলেজের আয়োজন এ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি পায়রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে শেষ হয়। কলেজ অধ্যক্ষ সেলিম ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুর মান্নান। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও পল্লিমঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ…
বাংলার ভোর প্রতিবেদক আসছে ঈদুল আজহায় যশোর মাতাবে ‘ভাইজান’। বলিউডের কোনো সিনেমা নয়, বিশাল আকৃতির এক গরু ভাইজান নামে পরিচিত যশোরে। ১০ ফুট লম্বা ও ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এ গরুর বর্তমান ওজন প্রায় এক হাজার ৩০০ কেজি। বিশাল আকৃতির এ গরু দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। প্রাণিসম্পদ বিভাগ বলছে, এবছর যেসব গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে তার মধ্যে ‘ভাইজান’ এই এলাকায় এটিই সবচেয়ে বড়। পাঁচ বছর আগে হলস্টিয়ান ফ্রিজিয়াান জাতের ৬ মাস বয়সী ভাইজানকে ৬৯ হাজার টাকায় কেনেন কাজল। এরপর অন্য গরুর সঙ্গে তার লালন পালন শুরু হয়। ধীরে ধীরে সুঠাম দেহের অধিকারী হওয়াতে তার নাম…
নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলার কাড়ারবিল এলাকায় বাইসাইকেলের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সকাল সাতটার দিকে নড়াইল-ফুলতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন সমাদ্দার (২২) নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। অন্যদিকে আহত বাইসাইকেল চালকের নাম কাজেম আলী (৩৬)। তিনি সদর উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শনিবার সকালে মামুন সমাদ্দার বাড়ি থেকে নড়াইল-ফুলতলা আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে তার চাচার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সকাল সাতটার দিকে উপজেলার কাড়ারবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাজেম…
নড়াইল সংবাদদাতা ইউনিয়ন নির্বাচন নিয়ে সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদারকে (৪৩) গুলি করে হত্যা করেছে বলে বলছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুন্দশী এলাকায় তাকে গুলি করা হয়। ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল শিকদার উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং মল্লিকপুর ইউপির তিনবারের চেয়ারম্যান ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ময়নাতদন্তের জন্য মোস্তফা কামাল শিকদারের লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর শুক্রবার রাতে আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। সাবেক…
শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখায় বিআরডিবি’র (পজীপ) এর আয়োজনে, পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় ৩দিন মেয়াদী আয়বর্ধন মূলকবিষয়ঃদুগ্ধজাত গাভী পালন/দুগ্ধ বিপননপ্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। ইউসিসি এ লি.’র প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিআরডিবি ঢাকা (পজীপ) এর প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরকার। ১৩ মে শেষ দিন পর্যন্ত বক্তব্য রাখবেন বিআরডিবি মাগুরার উপপরিচালক আরিফুল ইসলাম, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শাহীন আলম, আরডিও দেবাশীষ কুমার দাশ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) আশিক ইকবাল। প্রশিক্ষণে ৪০ জন মহিলা অংশগ্রহণ করেন।
আরিফুল ইসলাম ও নয়ন হোসেন মণিরামপুর যশোরের মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট অঞ্চলে অনলাইন ক্যাসিনো জুয়ার আড্ডা জমজমাট হয়ে উঠেছে। এ জুয়ার আসরে সর্বস্ব হারা হচ্ছেন এলাকার দরিদ্র কৃষক তেকে শুরু করে যুব শ্রেণীর সদস্যরা। খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলার নেংগুড়াহাটের পূর্ব মাথায় আক্তারুলের চায়ের দোকান ও গৌরীপুর ভাবীর মোড়ে এলাকার জুয়াড়িরা মোবাইলের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে অনলাইন ক্যাসিনো জুয়া চালাচ্ছেন। এলাকাবাসীর কাছে এটি এখন মাদকের চেয়েও ভয়াবহ। বিশেষ করেওয়ান এক্সবেট নামে অনলাইন জুয়ায় তরুণ প্রজন্ম বার্চুয়াল জগতের নীল হাতছানিতে প্রলোভিত হয়ে হাজার হাজার এমনকি লাখ টাকার জুয়া খেলে চলেছেন। এ জুয়ার জন্য এ অঞ্চলে বেশ কয়েকজন এজেন্ট আছেনযাদের মধ্যে গৌরীপুর গ্রামের…