কেশবপুর পৌর প্রতিনিধি যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে শুক্রবার বিকেলে চিত্রাংকন উৎসব অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, চারুপীঠ একাডেমির সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী সরকার, সহসভাপতি শিক্ষক মাসুম বিল্লাহ, ইউপি সদস্য শাহনাজ পারভীন, মেরিন ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন খান, শিক্ষক জুলফিকার আলী, শিক্ষক শংকর দাস, শিক্ষক পপি ঘোষ, প্রশিক্ষক মলয় বিশ্বাস, শ্রাবণী সাহা, স্বর্ণা অধিকারী প্রমুখ। চিত্রাংকন উৎসবে বিভিন্ন গ্রুপে ২৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর ভেতর ৪২…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্রগঠন ও ঘোষণার দাবিতে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইল হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। দশকের পর দশক ধরে মানবতাবিরোধী ও মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের…
বাংলার ভোর প্রতিবেদক উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বি তিন প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলামের সম্পদ বেড়েছে ১৬০৫%। উপজেলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম রেজার সম্পদ কমেছে ৪১.৮০%। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান পদপ্রার্থী লুবনা তাক্ষীর সম্পদ কমেছে ২৮.৯৮%। প্রতিদ্বন্দ্বি এই প্রার্থীরা সকলেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। ২১ মে যশোরের ঝিকরগাছা উপজেলায় ষষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী হলেও ৩ চেয়ারম্যান প্রার্থীর হলফনামায় সম্পদের হিসাব জানার প্রবল আকাক্সক্ষা রয়েছে ভোটারদের। নির্বাচনী হলফনামায় চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে (বর্তমান চেয়ারম্যান) মনিরুল ইসলামের সম্পদ বেড়েছে ১৬০৫ শতাংশ, মো. সেলিম রেজার (বর্তমান…
বাংলার ভোর ডেস্ক আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। ১৯৭৫ সালের ১৫আগস্ট কালরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এ সময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭-এর ত্রি-বাষিক নির্বাচন আজ। এ নির্বাচনে ১৭ পদের পবিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ প্রার্থী। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সরকারি সিটি কলেজে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাহবুবুর রহমান মজনু। শনিবার সকাল ৮টা থেকে ভোট গণনা করা হবে। ৮ হাজার ২৩৯ ভোটার ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করবেন। বৃহত্তর এ শ্রমিক সংগঠনের নির্বাচনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিরা হলেন সভাপতি পদে মামুনুর রশিদ বাচ্চু (মিনার), শাহেদ হোসেন জনি (হেলিকপ্টার) এবং সেলিম রেজা মিঠু (ডাল রেন্স), সহসভাপতি পদে আসাদুজ্জামান সুমন (গরুর…
বাংলার ভোর প্রতিবেদক বৃহস্পতিবার রাতে যশোরক্লাবের নবনির্মিত আন্তর্জাতিক মানের ইনডোর ব্যাডমিন্টন কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হছান মজুমদার প্রধান অতিথি হিসেবে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতিত বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হুমায়ুন কবীর কবু, স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বৃহস্পতিবার উপশহর বিব্লক বাজারে নির্বাচনী গণসমাবেশ করেছেন। বিকেলে উপশহর বিব্লক বাজার অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশ প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান। উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন রত্নর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জেলা যুবলীগের সদস্য সৈয়দ মুনসুর আলম, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, সদর উপজেলা কৃষক লীগের সহসভাপতি সেলিম ইকবাল প্রমুখ। এ সময় স্থানীয় মেম্বার ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা বিপ্লব সুলতান বিপু।
বাংলার ভোর প্রতিবেদক কাঁধে কাঁধ মিলিয়ে শ্রমিকের স্বার্থে রাতদিন কাজ করে যাওয়া এক শ্রমিক নেতার নাম ‘শাহেদ হোসেন জনি’। মা নাজমা বেগম গৃহিণী হলেও পিতা আশরাফ আলী ছিলেন শ্রমিক নেতা। দুই ভাই এক বোনের মধ্যে জনি বড়। ১৯৯৬ সালে এসএসসি পাসের পর পারিবারিক অনাটনের কারণে পরিবহনে ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। তার ছোট ভাইও একজন পরিবহন চালক। সহজ সরল মানসিকতার শ্রমিকদের মাঝে পরিচিতি পান জনি ভাই নামে। ইতিমধ্যে তিনি যশোর পরিবহন শ্রমিক সংস্থা ২৭৭ এর তিনবারের সহ-সভাপতি। সেই পদে থেকেই শ্রমিকদের বৃহৎ স্বার্থে এবারের বোটের মাঠে নেমেছেন সভাপতি পদে। আজ ১৭ মে নির্বাচনে সভাপতি জয়ী হতে পারলে শ্রমিকদের বিভিন্ন দাবি,…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। শাসক নয়, জনগণের সেবক হতে চান উল্লেখ করে চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন, তিনি নির্বাচিত হলে যশোর সদরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তার দরজা সবসময় সবার জন্য খোলা থাকবে। সব কাজে তিনি নারীদের প্রাধান্য দেবেন। একই সাথে তিনি যশোরে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবেন বলে জানান। নির্বাচনী ইশতেহারে ফাতেমা আনোয়ার উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্মার্ট…
বাংলার ভোর প্রতিবেদক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, ঔপন্যাসিক ও গবেষক হোসেনউদ্দীন হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। সিটিস্ক্যান রিপোর্টে তার ব্রেইন হ্যামারেজ ধরা পড়েছে। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হচ্ছে। হোসেনউদ্দীন হোসেনের ছোট মেয়ে শাহানাজ রাহানা রত্না জানান, ২০১৯ সালে বাবার ওপেন হার্ট সার্জারি করা হয়। পরবর্তীতে গল ব্লাডারে পাথর ধরা পড়ে। এছাড়াও তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এর মধ্যে গত মঙ্গলবার (১৪ মে) বাবা খুব অসুস্থ হয়ে পড়েন। এদিন তাকে যশোর শহরের কুইন্স হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়া সিএমইচে স্থানান্তর করা…