বাংলার ভোর প্রতিবেদক সরকারিভাবে ডলারের মূল্যবৃদ্ধির ঘোষণার সপ্তাহ খানেকের মধ্যেই ভোগ্যপণ্যের বাজারে সেটির প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক পণ্যবাজার নিম্নমুখি থাকলেও এরই মধ্যে বেড়ে গেছে ভোজ্যতেল, মসলা, ডাল, খাদ্যের কাঁচামাল ও ড্রাই ফ্রুটসের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। ব্যবসায়ীরা বলছেন, এক লাফে ডলারের দাম সরকারিভাবে প্রায় সাড়ে ৭ টাকা বৃদ্ধির ফলে পণ্যের আমদানি ও পরিবহন খরচ বেড়েছে। তাই পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। মূলত মসলাজাতীয় পণ্যের দাম বেড়েছে ব্যাপকহারে। কোরবানি ঈদ সামনে রেখে মসলাজাতীয় বেশ কয়েকটি পণ্যের দাম কেজি প্রতি বেড়েছে ২০০ টাকা থেকে ৮শ’ টাকা পর্যন্ত। বিশেষত শতভাগ আমদানিকৃত ভোগ্যপণ্যের বাজারেই ডলারের মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। রোজার পর…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে তিনটি পদে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন তিন উপজেলার ভোটাররা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ প্রার্থী লড়ছেন। ইতোমধ্যে অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। আজ সারাদিন কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচন সামগ্রি। এদিকে, রোববার মধ্যরাতেই শেষ হয়েছে ভোটের প্রচার-প্রচারণা। নির্বাচনে পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে মাঠে নেমেছে বিজিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনকে সামনে রেখে নিñিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে উপজেলাগুলো।…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা জেলা জুড়ে দেয়া পাঁচ হাজার ড্রাগ লাইসেন্সের অধিকাংশই অবৈধ উপায়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এসব লাইসেন্স ইস্যু করা হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরার অফিস সহকারী আলমগীর হোসেন বস্ ওরফে আলমগীর এবং কম্পিউটার অপারেটর সুমনের মাধ্যমে জেলা ড্রাগ সুপার অর্থের লেনদেন করে থাকেন। ফার্মেসি করার জন্য ড্রাগ লাইসেন্স বাধ্যতামূলক। আর ড্রাগ লাইসেন্স পাওয়ার প্রধান শর্ত হলো ওই ব্যক্তিকে অবশ্যই ফার্মাসিস্ট প্রশিক্ষণধারী হতে হবে। তাহলেই মিলবে ড্রাগ লাইসেন্স। এজন্য পৌরসভায় তিন হাজার টাকা ও গ্রাম এলাকার জন্য এক হাজার পাঁচ শত টাকা চালান কেটে জমা দিতে হয়। এরপর দুই বছর…
অভয়নগর সংবাদদাতা নওয়াপাড়া পৌর ভবনে পৌর মেয়রের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে পৌর পরিষদের আয়োজনে পৌর ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন উপলক্ষে ফিতা কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদ্য যোগদান করা প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, তালিম হোসেন, বিপুল শেখ, আলহাজ্ব মিজানুর রহমান, সরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া বেগম, শিরিনা খাতুন,…
বাংলার ভোর প্রতিবেদক আগামী ২৯ মে যশোর সদর উপজেলা নির্বাচনের মোটরসাইকেল মার্কা চেয়ারম্যান পদপ্রার্থী এবং তরুণ শিল্প উদ্যোক্তা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবী তৌহিদ চাকলাদার ফন্টু বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন। একই দিন আরএন রোড ব্যবসায়ী, পৌরপার্ক, দেয়াড়া ইউনিয়নে গণংযোগ ও মতবিনিময় সভা করেছে। রোববার শহরের কাঁঠালতলা এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধারা বলেন, আওয়ামী লীগের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুকে বিজয়ী করানো মুক্তিযোদ্ধাদের দায়িত্ব। কারণ মুক্তিযুদ্ধে এ পরিবারের অনেক অবদান আছে। আপনারা জানেন করোনাভাইরাসের সময় যখন সন্তান বাবা-মায়ের কাছে পর্যন্ত যেতে ভয় পেতো। সে সময়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল বলেছেন, আপনারা আমার দোয়াত-কলম প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে সদর উপজেলাকে আমি সত্যিকার অর্থে সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করবো। করোনাকালীন সময়ে আমি আপনাদের পাশে ছিলাম। আমি চেয়ারম্যান হলে সদর উপজেলা বাণিজ্যিক প্রতিষ্ঠান হবে না, হবে সত্যিকার অর্থে একটি সেবামূলক প্রতিষ্ঠান। রোববার বিকেলে ফতেপুর ইউনিয়নের ফতেপুর ঋষীপাড়া, ভায়না, তারাগঞ্জ বাজারসহ কয়েকটি বাজারে নির্বাচনী পথসভা তিনি এসব কথা বলেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বিপুল আরো বলেন, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত স্মার্ট উপজেলা গড়ার জন্য সবাই দোয়াত-কলম প্রতীকে ভোট দেবেন। দোয়াত কলম প্রতীক বিজয়ী হলে সদর হবে সুখি,…
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ফেসবুকে নবীজীকে নিয়ে কটুক্তি করায় দুটি হিন্দু পরিবারের বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধরা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গ্রামবাসীর ছোড়া ইট পাটকেলের আঘাতে পুলিশের অন্তত ১৫ জন এবং রাবার বুলেটের আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করেন। এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার কোদলা গ্রামের জয়ন্ত কুমার মণ্ডল শনিবার সকালে নিজের ফেসবুক একাউন্ট থেকে তার এক বন্ধুর ওয়ালে নবীজী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করে একটি কমেন্ট পোস্ট করে। এ ঘটনার পর সকাল…
যবিপ্রবি প্রতিনিধি সার্বজনীন পেনশন বাতিল, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মচারীরা। রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন কর্মচারীরা। এতে প্রায় তিনশ’ কর্মচারী অংশগ্রহণ করেন। যবিপ্রবি কর্মচারী সমিতির দপ্তর সম্পাদক তিতাস মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কেএম আরিফুজ্জামান, নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম শাহিন, আরশাদ আলী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেসার্স গৌর এন্টারপ্রাইজের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের কপোতাক্ষ নদ সংলগ্ন খলিশাবুনিয়ায় ২৬০ বিঘা জমি দখলকৃত মৎস্য ঘেরের বেড়িবাঁধের ওপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার সময় খলিসাবুনিয়ার রাস্তা ভেঙে কয়েক শত বিঘা জমি নদীর চরের সাথে মিশে যায়। পরবর্তীতে ২৬০ বিঘা জমি বাদ দিয়ে মানুষের চলাচলের জন্য রিং বেড়িবাধ তৈরি হয়। আর ওই ২৬০ বিঘা জমি নদীর সাথে মিশে যাওয়ায় জোয়ার ভাটা বইতে থাকে। তখন ওই সকল জমির মালিকগণ জমি রক্ষা করতে না পেরে কালীগঞ্জের মৎস্য…
ঝিকরগাছা সংবাদদাতা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রোববার বিকেলে ঝিকরগাছা বাজারে আনারস মার্কার প্রার্থী মনিরুল ইসলামকে বিজয়ের লক্ষ্যে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতৃবৃন্দ। সমাবেশ থেকে আনারস, চশমা ও কলস প্রতিকের পক্ষে প্যানেল ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন, আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুল ইসলাম, চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সৈয়দ ইমরানূর রশীদ, কলস প্রতিকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জেসমিন সুলতানা। বক্তারা বলেন, ঝিকরগাছায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আগামী ২১ তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস, কলস ও চশমা প্রতিককে বিজয়ী করতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন আনারস…