Author: banglarbhore

প্রতিবেদক যশোর শহরের রেলস্টেশন এলাকায় ডজন খানেক মামলার আসামি জুম্মান হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে পুলিশ কাউকে আটকও করতে পারেনি। হত্যাকান্ডের ঘটনায় স্টেশন এলাকায় বিরাজ করছে আতঙ্ক। অস্ত্র ও মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শহরের রেলস্টেশন এলাকায় জুম্মানকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হত্যা করে। জুম্মানের খালা লিপি বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভাইপো রাকিবের নেতৃত্বে প্রিন্সসহ ৪/৫ জন ছুরিকাঘাতে জুম্মানকে হত্যা করে। রেলস্টেশন পুকুরপাড়ে যুশোর জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজামান মিঠুর সিসিটিভির ফুটেজে জুম্মান হত্যার সাথে কারা জড়িত তা পরিস্কার দেখা যাচ্ছে। জুম্মান হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করা…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ আওয়ামী লীগের দলীয় সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে পথসভা, লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন। আজ (সোমবার) বিকেলে উপজেলার ৮নং সুফলাকটি ইউনিয়নের কাটাখালী বাজার, হাজির মোড়, কলাগাছী বাজার, নারায়ণপুর বাজার, বেতীখোলা বাজারসহ বিভিন্ন বাজারে যেয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আশীর্বাদ ও সমর্থন চেয়ে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী…

Read More

নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের তিনটি বাড়ি ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় লুটটাট করা হয়েছে আসবাবপত্রসহ গরু ও সোনা গহনা। গত ৭ ও ৯ ফেব্রুয়ারি এই দুই দিন তান্ডব চালিয়ে ঘর ভাংলেও সাহায্যে এগিয়ে আসেনি কেউ। এ ঘটনায় পুলিশের জরুরি সেবা ৯৯৯- এ ফোন করেও কোন সহযোগিতা পাননি ভুক্তভোগী পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপুর গ্রামের নয়ন শেখরে পরিবারের সাথে একই গ্রামের জুবায়ের শেখ পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জের ধরে ৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ জুবায়েরকে আক্রমণ করে নয়ন শেখ পক্ষীয় জুরাইল…

Read More

প্রতিবেদক ছিনতাইকারীরা পিটিয়ে অহিদুল ইসলাম নামে এক যুবককে আহত করে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। আহত অহিদুল ইসলাম (২০) যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা এবং ১ নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের কর্মচারি। ১০ ফেব্রুয়ারি রাতে কাউন্সিলর সাইদুর রহমান রিপনের অফিসের ডিউটি শেষে বাসায় ফেরার পথে রাত বারোটার দিকে নদীর কূল মসজিদের কাছে পৌঁছালে একই এলাকার সন্ত্রাসী সাহারাজ, রাকিব, মনিরুলসহ ৪/৫ জন ছিনতাইকারী তাকে পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে বেতনের ১৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অহিদুল ইসলামকে গত শনিবার মধ্যরাতে এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজন উদ্ধার যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।…

Read More

প্রতিবেদক যশোরে চড়া সুদের টাকা দিতে না পারায় গালিগালাজ করেছিলো হত্যার শিকার হওয়া মহাসিন। সেই রাগে অফিসের মধ্যেই ল্যাপটপের পাওয়ার কেবল দিয়ে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে প্রতিবেশী মেহেদী হাসান লিখন। এরপর মরদেহ ভরা হয় একটি ট্রাঙ্কে। সেই ট্রাঙ্ক বাক্স ভর্তি লাশ নুরপুর থেকে প্রথমে ইজিবাইকে ও পরে ভ্যানে নিয়ে যাওয়া হয় ফতেপুরের মান্দিয়া গ্রামে। যাওয়ার পথে তেলপাম্প থেকে কেনা হয় ডিজেল। আর সেখানে নিয়ে ডিজেল ঢেলে পুড়িয়ে দেয়া হয় মহাসিনের মরদেহ। ডিবির কাছে আটকের পর এসব কথা জানিয়েছেন নুরপুরের মহাসিনের হত্যাকারী একই এলাকার মেহেদী হাসান লিখন। ১০ ফেব্রুয়ারি রাতে তাকে আটকের পর উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত বাক্স, মহাসিনের…

Read More

প্রতিবেদক ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে এলজিআরডি মন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। আজ (সোমবার) দুপুরের যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবারউল হাছান মজুমদার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্মারকলিপিতে বলা হয়েছে, যশোর জেলা পরিষদ ভবনটি যুক্ত বাংলার প্রথম জেলা যশোরের দ্বিতীয় প্রশাসনিক ভবন। স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য ১৯১৩ সালে এই ভবনটি নির্মিত হয়। ভবনটি এখন ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। ২০১৯ সালে ভবনটি একবার ভাঙ্গার উদ্যোগ নেওয়া হয়। সে সময় যশোরবাসীর আন্দোলনের মুখে সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়। কিন্তু ঘাপটি মেরে থাকা…

Read More

বেনাপোল সংবাদদাতা ব্যাংক বুথে ভ্রমণকরের রসিদ না থাকায় ভারত ভ্রমণে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে বেনাপোল আন্তর্জাতিক পুলিশ ও কাস্টমস চেকপোস্টের সোনালী ব্যাংক বুথে ভ্রমণকরের রসিদ (ট্যাক্স টোকেন) না থাকায় ভারত ভ্রমণে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। আজ (সোমবার) সকালে চেকপোস্ট সোনালী ব্যাংক বুথ থেকে কোনো যাত্রী ভ্রমণকরের রসিদ কাটতে পারেননি। পরে অনলাইনের ব্যবস্থা চালু করলেও একেকটি রসিদ কাটতে দীর্ঘ সময় লাগে বলে অভিযোগ করেন সাধারণ যাত্রীরা। ভুক্তভোগী যাত্রী সেলিম রেজা জানান, ভ্রমণকরের রসিদ তো আর এক দিনে শেষ হয়ে যায়নি। আগে থেকে রসিদ বই ছাপানো উচিত ছিল। সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ যাত্রীদের দেশের অন্য কোনো সোনালী ব্যাংক কিংবা অনলাইনে ভ্রমণকর পরিশোধ করে…

Read More

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা নিয়ন্ত্রিত কেশবপুর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেল ৩ টায় অনুষ্ঠিত কেশবপুর থানা শাখার সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

প্রতিবেদক প্রবাসীদের পাশে থাকতে রেমিট্যান্সের ওপর বিশেষ প্রণোদনা দিচ্ছে অগ্রণী ব্যাংক পিএলসি। বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠালে নগদ ২.৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। সেই সাথে অগ্রণী ব্যাংক দেবে আরো ২.৫% অতিরিক্ত বোনাস। জানতে চাইলে অগ্রণী ব্যাংকের উর্ধতন কর্মকর্তা বলেন, রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছে সরকার। সরকারের প্রণোদনার পাশাপাশি অগ্রণী ব্যাংক রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে। অর্থাৎ কোনো প্রবাসী অগ্রণী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে সরকারের ঘোষিত ২.৫ শতাংশ প্রণোদনার সঙ্গে আরও ২.৫ শতাংশ প্রণোদনা বেশি পাবেন। রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য এ প্রণোদনা দেয়া হচ্ছে। সরকারি ব্যাংকগুলোর মধ্যে রেমিট্যান্স আহরণে অগ্রণী ব্যাংক শীর্ষস্থানে আছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, এ…

Read More

প্রতিবেদক যশোরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রামনগরের সতীঘাটা এলাকা থেকে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফয়েজুল গাজী (২৭) যশোর সদর উপজেলার সতীঘাটা গোলদারপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছেন, রামনগরের সতীঘাটা এলাকায় চোর সন্দেহে একটি কারাখানায় আটকে রেখে ফয়জুল গাজীকে মারপিট করা হয়। পরে কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুপুরের দিকে…

Read More