প্রতিবেদক যশোরে প্রকাশ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১২মামলার আসামি জুম্মান সরদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে য়যশোর শহরের শংকরপুর রেলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শংকরপুর এলাকার মুরাদ হোসেনের ছেলে। তিনি পেশায় ছিলেন ইজিবাইক ব্যবসায়ী। তার বিবরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। পুলিশ ও স্বজনদেও ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা যায়, শনিবার সন্ধ্যায় জুম্মান ব্যক্তিগত কাজে রেলস্টেশন এলাকায় যান। এ সময় একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে তাড়া করে রেলবাজারে নিয়ে যায়। সেখানে প্রকাশ্য কয়েকজন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এসময় জুম্মান অচেতন হয়ে গেলে দুর্বৃত্তরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে…
Author: banglarbhore
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন দোকানে আগুনে দোকাসহ পুড়ে ছাই হয়েছেন দোকান মালিক। এ সময় পিতাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্র। জানা গেছে, আজ (শনিবার) ভোর সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু ভাসমান সেতু সংলগ্ন ওই দোকানে আগুন লাগে। এ সময় দোকানে ঘুমিয়ে ছিলেন প্রতিবন্ধী ব্যবসায়ী কালিপদ বিশ্বাস (৫০)। পায়ের সমস্যা থাকায় আগুন লাগলেও সময়মত সরতে না পারায় আগুনে পুড়ে মারা যান ওই ব্যবসায়ী। মৃতের বাড়ি চালুয়াহাটি ইউনিয়নের বাঞ্ছারামপুর গ্রামে। আগুনের ঘটনা টের পেয়ে স্থানীয়দের সাথে আগুন নেভানোর চেষ্টা ও পিতাকে বাঁচানোর চেষ্টা করেন যশোর পলিটেকনিক কলেজের ছাত্র অমিত বিশ্বাস। এ সময় তিনিও দগ্ধ হয়ে মারাত্মকভাবে…
প্রতিবেদক, ঝিকরগাছা আপামর বাঙালির কাছে ফেব্রুয়ারি হলো অমর একুশে, ভাষার মাস। কিন্তু দেশের ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলচাষিদের কাছে এ মাসটির গুরুত্ব অপরিসীম। সারাটাবছর এখানকার চাষিরা চেয়ে থাকেন ফেব্রুয়ারি মাসের দিকে। বছরের এ মাসটিতেই যে বসন্ত উৎসব, বিশ^ ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই তিন দিবসেই ভালোবাসা আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটাতে ব্যবহৃত হয় ফুল। বছরের মোট বিক্রির ষাটভাগই বিক্রি হয় ফেব্রুয়ারিতে। বর্তমানে ফুলের রাজধানীখ্যাত যশোরের ঝিকরগাছার গদখালি-পানিসারা-হাড়িয়া অঞ্চলের ফুল চাষিরা বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেষ প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের ক্ষেতের ফুলগাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। যদিও মৌসুমের কয়েক দিন আগে অনেকের…
প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারের ভিতরে বিক্রির জন্য কিনে আনা দেড়শ’ পিস ইয়াবাসহ আশরাফুল মুরাদ রুবেল নামে এক কারারক্ষীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর শহরের চারখাম্বার মোড় এলাকা থেকে তাকে আটক হয়। আটক কারারক্ষীকে জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে তোরাব আলী নামে আরো এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আরো একশ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটকরা হলেন, যশোর কেন্দ্রীয় কারারক্ষী এবং বাগেরহাটের রামপাল উপজেলার মানিনগর গ্রামের আশরাফুল মুরাদ রুবেল ও যশোর শহরের…
প্রতিবেদক চারুপীঠের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার) শহরের পৌর পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চারুপীঠের সহ-সভাপতি কাজী মাজেদ নেওয়াজের সভাপতিত্বে অতিথি ছিলেন শিশু সাহিত্যিক ও ছড়াকার ফারুক নেওয়াজ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শ্বান্তনা শাহারিন নিনি, চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ আফসানা জামান। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬৫ শিশুকে সনদপত্র দেয়া হয়।
প্রতিবেদক ‘আইডিয়া পিঠা পার্ক’ মূলত শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির একটি উদ্যোগ ও সামাজিক প্রতিষ্ঠান। যশোর শহরের খড়কী শাহ্ আব্দুল করিম রোডে অবস্থিত ব্যতিক্রমী এ প্রতিষ্ঠানটি। যেকোন ঋতুতেই এখানে এলেই মিলবে অনন্য স্বাদের সব পিঠা। থরে-থরে সাজানো বাহারি পিঠার সম্ভাবে এবার যুক্ত হলো ‘গাজর ভাবা পিঠা’। সাধারণ নতুন গুড়ের মিষ্টি স্বাদগন্ধ, চালের মিহি গুঁড়ায় তৈরি হয় ভাপা পিঠা। কিন্তু নানা অসুস্থতায় যারা গুড়-নারিকেল মিশ্রণে এই পিঠার স্বাদ যারা নিতে পারেন না; তাদের জন্যই এই ভাপা পিঠা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন চালের মিহি গুঁড়া, লবণ আর গাজর মিশ্রিত এই পিঠাটি যাদের মিষ্টি খাওয়াতে নিষেধাক্ষা রয়েছে তাদের জন্য তা কিন্তু নয়; একটু ঝাল স্বাস্থ্যসম্মত…
কেশবপুর প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ পীরবাড়ি মাজার জিয়ারত, পথসভা ও লিফলেট বিতরণ করেছেন। আজ (শুক্রবার) বিকেলে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বড়েঙ্গা পীরবাড়ি জামে মসজিদে আছরের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি পীরবাড়ি মাজার জিয়ারত করেন। পীরবাড়ি মাজার জিয়ারতকালে দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুস সালাম খান। পরে তিনি মঙ্গলকোট বাজার, বংশীবটতলা বাজার, চুয়াডাঙ্গা বাজার, মাগুরখালী বাজারসহ বিভিন্ন বাজারে সর্বস্তরের মানুষের কাছে দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করে লিফলেট বিতরণ করেন।
প্রতিবেদক আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার-ঘাটে সাধারণ জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বর্তমান ভাইস চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল।আজ (শুক্রবার) দিনভর তিনি এই মতবিনিময় সভা করেন। এ সময় আনোয়ার হোসেন বিপুল বলেন, আগামী ৪ মে থেকে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হবে। স্থানীয় সরকারে উপজেলা পরিষদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। স্মার্ট উপজেলা গড়তে একজন সৎ, যোগ্য, শিক্ষিত, দক্ষ, মেধাবী ও সদালাপি নেতৃত্ব প্রয়োজন। উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সদর উপজেলাবাসীর কোন ধরনের দুর্ভোগে পড়তে হবে…
প্রতিবেদক নৃত্যের ঝংকার আর সুরের মূর্ছনায় যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নৃত্য বিতানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (শুক্সরবার) সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চ যেন নৃত্যের তাল লয় আর নূপুরের ছন্দে কাব্যময় হয়ে ওঠে। সন্ধ্যা গড়িয়ে রাত গভীরের সাথে শিল্পীদের তাল, লয়, সুর আর নুপুরের ঝংকারের সংমিশ্রণে আরো নতুন কিছু দেখার আকাক্সক্ষা বাড়তে থাকে নৃত্যপিয়াসী দর্শক হৃদয়ে। শীত যায় যায় সন্ধ্যায় তাই মঞ্চে শিল্পীদের নিমগ্নতা গভীর থেকে গভীরতর হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের এ আয়োজনে ঘুঙুরের ছন্দে মন মাতানো নৃত্যের তালে মুগ্ধ দর্শকেরা বুঁদ হয়ে ছিলেন প্রায় তিন ঘণ্টা। শুরুতে অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু…
প্রতিবেদক আজ (শুক্রবার) সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মঞ্চে সাংস্কৃতিক সংগঠন শব্দ থিয়েটারের আয়োজনে নাটক ‘সক্রেটিস’ মঞ্চস্থ হয়েছে। সক্রেটিস নাটকটিতে শব্দ থিয়েটার মূলত সক্রেটিসের দর্শন ও দর্শন প্রতিষ্ঠার সংগ্রামকে তুলে ধরেছে। শব্দ থিয়েটার বিশ্বাস করে, নাটক শিল্পের একটি শক্তিশালী মাধ্যম এবং এই নাটকের মধ্যে দিয়েই সক্রেটিসের জীবন ও চিন্তাধারা মানুষের কাছে পৌঁছানো সম্ভব। মাস্উদ জামান রচনায় এবং অরুণ মজুমদার নির্দেশিত নাটক ‘সক্রেটিস’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মহিউদ্দিন লালু, রিফাত ইব্রাহিম, সোহেল রানা, সিফাত-ই-সালমা, অরুণ মজুমদার ও মাস্উদ জামান। শব্দ থিয়েটার যশোরসহ বিভিন্ন জেলায় শয়তান, অব্যক্ত আঁধার, অন্দরের অন্তর একাধিকবার মঞ্চায়ন করেছে।