প্রতিবেদক বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর সদর উপজেলার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আজ (শুক্রবার) জেলা শাখার আহ্বায়ক মতিয়ার রহমান ও যুগ্ম আহ্বায়ক মোল্ল্যা জাহিদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। এতে আব্দুর রউফকে সভাপতি ও আব্দার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটি অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি জামাত আলী, ইউনুচ আলী, নুরুল আলম মিলন, মতিয়ার রহমান, দিদারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সজিব হাসান, সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দীন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সানাউল্যাহ, দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক তুহিন হোসেন, অর্থ সম্পাদক…
Author: banglarbhore
প্রতিবেদক, ঝিকরগাছা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। আজ (শুক্রবার) দেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারায় যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড এ সংবর্ধনার আয়োজন করে। সকালে ফুলের রাজধানী গদখালী বাজার থেকে আলী আখতার হোসেনকে সস্ত্রীক ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে মটর শোভাযাত্রাসহকারে ফুল কানন পানিসারাতে নিয়ে যাওয়া হয়। সেখানে লাল বিছানা বিছিয়ে ফুলের পাঁপড়ি ছিটিয়ে তাকে বরণ করা হয়। পরে বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতি লিমিটেড তাকে সম্মাননা প্রদান করে। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় আলি আখতার হোসেন বলেন, ফুলচাষ…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির লাড্ডু খেয়ে সবুজ হোসেন (৩০) নামে এক যুবক সর্বস্ব খুইয়েছেন।আজ (শুক্রবার) বিকেলে চৌগাছা বাসস্ট্যান্ডে ভুক্তভোগীকে দেখে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলে তার জ্ঞান ফিরে আসে। পরে তাকে চৌগাছা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞোন ফেরার পর ভুক্তভোগী সবুজ হোসেন জানান, তার বাড়ি মহেশপুর উপজেলার নওদাগাঁ বুজতলা গ্রামে। তিনি গতকাল দুপুরে গরু কেনার জন্য চৌগাছা পশুর হাটের উদ্দেশে রওনা হন। মহেশপুর বাসস্ট্যান্ড থেকে তিনি চৌগাছার যাত্রীবাহী বাসে ওঠেন। বাসের পাশের সিটে অপরিচিত লোক এসে তার পাশে বসেন। পথিমধ্যে ঝাউতলা ইটভাটা এলাকায় বাসটি পৌঁছলে কৌশলে একটি লাড্ডু খাওয়ান ওই অপরিচিত লোকটি। তিনি আরো জানান, অপরিচিত লোকটির…
গোপাল ঘোষ যশোরের হাট-বাজারে সবজির দাম সপ্তাহের ব্যবধানে অনেকটাই কমে এসেছে। তবে পাইকারি ও খুচরা বাজারে বিস্তর ব্যবধানে বেচা-কেনা চলছে। এতে খুচরা বিক্রেতারা বিপুল পরিমাণে লাভবান হলেও ঠকছেন সাধারণ ভোক্তা। এরপরও কিছুটা দাম কমে আসায় স্বস্তি ফিরেছে ভোক্তাদের। বিগত এক মাস ধরে যশোরে শীতের সবজি বিপুল পরিমাণে আমদানি হলেও প্রভাব পড়েনি বাজারে। মৌসুমের শুরুর মতোই বাড়তি দামে সবজি কিনছিলেন ক্রেতারা। তবে এ সপ্তাহে কমতে শুরু করেছে শীতের সবজির দাম। যশোরে গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দামই কমেছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। গতকাল যশোরে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নতুন আলু কাঠিনাল ও…
মণিরামপুর সংবাদদাতা আজ (শুক্রবার) সন্ধ্যায় খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়নবাসীর আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে গণসংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে। বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদাশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনায় নবনির্বাচিত এমপি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে এ এলাকার মানুষ যে আশা-আকাঙ্কা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি পূরণে সর্বদা সচেষ্ট থাকবো।…
কাশিয়ানী সংবাদদাতা কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় মো. রইচের (সাবেক মেম্বর) বাড়ির সামনের পাকা রাস্তায় সড়ক দুর্ঘটনায় সৌরভ শেখ (২২) নামের এক যুবক নিহত এবং অপর দু’জন আহত হয়েছেন। আজ (শুক্রবার) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনাটি ঘটে। তার সঙ্গে থাকা তার অপর দুই বন্ধু মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারা হলেন শিপন শেখ (২১) ও পারভেজ শেখ (২০)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান নিহত এবং আহতদের কথা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়া কাশিয়ানী আসার পথে উক্ত ঘটনাস্থলের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বাবরা গাছের সাথে ধাক্কা লাগলে তারা গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন কর্তৃক তাদের উদ্ধার…
শ্যামনগর প্রতিনিধি সুন্দরবন থেকে খোলপেটোয়া নদী সাঁতরে লোকালয়ের দিকে আসার পথে একটি হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে বনবিভাগ। আজ (শুক্রবার) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী দিয়ে লোকালয়ে আসার পথে হরিণটিকে উদ্ধার করা হয়। স্থানীয়রা হরিণটিকে নদী পেরিয়ে লোকালয়ে আসতে দেখে বনবিভাগকে খবর দেয়। পরে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে খোলপেটুয়া নদী থেকে হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম জানান, অনুমান করছি বাঘের তাড়া খেয়ে খলিসাবুনিয়া এলাকা থেকে হরিণটি খোলপেটুয়া নদী সাঁতরে গাবুরা এলাকার দিকে আসছিলো। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে স্পিডবোটযোগে সেখানে পৌঁছায় বনবিভাগ সদস্যরা।…
নড়াইল প্রতিনিধি নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইমন আলী (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহত ইমন যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামের আহাদ আলীর ছেলে। আজ (শুক্রবার) ভোরে নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার হাওয়াইখালী ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজের সড়ক ডিভাইডারের সঙ্গে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে হেলপার ইমন মারা যান। প্যাকেটজাত ডালডা বোঝাই ট্রাকটি ঢাকা থেকে যশোরের দিকে যাচ্ছিল। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটি জব্দ করা…
শ্যামনগর প্রতিনিধি বাঁধ উন্নয়নে খুশি হলেও বিপাকে পড়েছেন বাঁধঘেষে বাস করা হাজারো পরিবার। তাদের দাবি আশ্রয়হীন আমাদের বাস্ত্যুচুত হওয়া থেকে ঠেকাতে গুচ্ছ গ্রাম করে দেয়ার। জানা গেছে, শ্যামনগরে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে বিধস্ত নদীবেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরা। এ ইউনিয়নটিতে সরকারের মেগা প্রকল্পের মাধ্যমে উপকূলীয় এ অঞ্চলের জীবন-জীবিকার সুরক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এতে উপকূলীয় এ অঞ্চলে বসবাসকারীদের মধ্যে বইছে স্বস্তির হাওয়া। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক ইউনিয়নটির ৯ নং সোরা, চাঁদনীমুখা, হরিশখালি ও ডুমুরিয়াসহ বেশ কিছু এলাকার বেড়িবাঁধের পাশে বসবাস করা হাজারো পরিবারের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশে এই পরিবারগুলো পড়েছে চরম বিপাকে। তারা বলছেন…
নড়াইল প্রতিনিধি নড়াইল সদর উপজেলার গোবরা বাজার খেয়াঘাট এলাকার চিত্রা নদীর তীর থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে আনুমানিক ৬০ বছর বয়সী নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে অজ্ঞাত বৃদ্ধা ওই নারীর লাশ সদর উপজেলার গোবরা এলাকায় চিত্রা নদীর কূলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সোয়েটার পরিহিত ওই নারীর শরীরে তেমন কোন কাপড়-চোপড় ছিল না। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…