নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ার নড়াগাতীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২) নামে একজনকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ (বুধবার) দুপুরে গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসামি মাহাবুব শেখ নড়াগাতি থানার চোরখালী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬ ফেব্রুয়ারি ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় ধর্ষণ মামলা করেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘন্টার মধ্যে বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রামের আসামি মাহাবুবুর রহমানের আপন ভাই বাকীবিল্লাহ শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।’ এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত…
Author: banglarbhore
নড়াইল প্রতিনিধি চিতই, ভাপা, পুলি, জামায় পিঠা, চিনি ভাজা পিঠা, তেলে ভাজা পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা পিঠা, মুয়া, পাকান পিঠাসহ ১৫ ধরনের পিঠা নিয়ে ‘প্রতিবেশী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আইএফআইসি ব্যাংক নড়াইল শাখার আয়োজনে আজ (বুধবার) বেলা সাড়ে ১১ টায় ব্যাংক অভ্যন্তরে অনুষ্ঠিত এ প্রতিবেশী উৎসবে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক রায়হান রেজা রাব্বি। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মিসকাতুজ্জামান মিসকাত, ব্যাংকের নড়াইল শাখার কর্মকর্তা সুদেব সাহা, মিরাব মেহেদি, সাথি হালদার, অনিক কুমার সাহা, শিমুল আলী, হামিম মোল্যাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক বলেন, ‘আইএফআইসি ব্যাংক গ্রাহক নির্ভর ব্যাংক। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতেই আমাদের এই…
প্রতিবেদক যশোরে মক্কেলের জমির দলিল আটকে রেখে মারপিটের অভিযোগে আইনজীবী লতিফুর রহমান খোকন ও তার ছেলে মেহেদী হাসান বাপ্পিকে শোকজ করেছে জেলা আইনজীবী সমিতি। আজ (বুধবার) তাদের দুইজনকে শোকজ করা হয়েছে। একই সাথে সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন। ভুক্তভোগি মক্কেল শহরের লোন অফিসপাড়ার শাহানারা খাতুন বলেন, আইনজীবী খোকন ও বাপ্পির কাছে আইনী সেবা নিতে গেলে তারা নানা ধরনের আশ^াস দেন। একপর্যায় তাদের সাথে শর্ত অনুযায়ী কিছু চুক্তি হয়। পরে তারা আইনজীবী হিসেবে বাবা-ছেলেকে নিয়োগ দেন তিনি। এরপর তাদেরকে জমির মূল দলিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি দেয়া হয়। চুক্তি…
প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণে অভিযুক্তদের শাস্তির দাবিতে যশোরে মহিলা দলের মানববন্ধন পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। আজ (বুধবার) যশোর আইনজীবী সমিতির ভবনের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী ও বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত ৩ ফেব্রুয়ারি ধর্ষণের ঘটনায় যশোরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করে জেলা মহিলা দল। এ উপলক্ষে জেলা, নগর বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা বেলা ১১টার দিকে শহরের মুজিব সড়কস্থ আইনজীবী সমিতির সামনে জড়ো হন। এ সময় পুলিশের সদস্যরাও সেখানে অবস্থান নেয়। নেতাকর্মীরা যখন মানববন্ধনের ব্যানার নিয়ে দাঁড়াতে শুরু করে এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের কাছে থাকা ব্যানার নিয়ে নেয়। এ সময়…
♦ মেয়রের পদত্যাগ দাবিতে হরিজনদের ঝাড়ু মিছিল ♦ বিকল্প ব্যবস্থায় শহর পরিস্কারের ঘোষণা পৌরসভার প্রতিবেদক যশোর পৌরসভা কর্তৃপক্ষ ও পরিচ্ছন্নতা কর্মী দু’পক্ষই কঠোর অবস্থানে রয়েছে। হরিজন পল্লীর বিদ্যুত সংযোগ পুনঃস্থাপনের দাবিতে তিন দিন ধরে তারা কর্মবিরতি পালন করছে। গতকাল দাবি আদায় ও পৌর মেয়রের পদত্যাগ দাবি করে শহরে ঝাড়ু মিছিল করে হরিজনরা। আর পৌর কর্তৃপক্ষ বলছে, হরিজন পল্লীর বিদ্যুত বিল তাদেরকেই পরিশোধ করতে হবে। বিকল্প ব্যবস্থায় ময়লা পরিস্কার করা হবে। তবুও হরিজনদের দাবি মানা হবে না। দু’পক্ষের এই কঠোর অবস্থানে পৌর নাগরিকরা পড়েছেন বিপাকে। ময়লা আবর্জনা পরিস্কার না হওয়ায় গোটা পৌর এলাকা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরবাসী দ্রুত সংকট নিরসনের…
শালিখা প্রতিনিধি মাগুরার শালিখার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে, রুপপুর পারমানবিক কেন্দ্র, লালন শাহ ব্রিজ পরিদর্শন শেষে নাটোরের লালপুরস্থ গ্রীন ভ্যালি পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসির সভাপতি গোলাম ছরোয়ার মোল্যা, সদস্য জহুরুল হক কামাল, প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ শিক্ষক, কর্মচারী, স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
শালিখা প্রতিনিধি মাগুরার শালিখা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি’র আয়োজনে, বিআরডিবির হলরুমে ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সভায় বক্তব্য রাখেন বিআরডিবি মাগুরার উপপরিচালক, আরিফুল ইসলাম, আরডিও ইসরাইল হোসেন, সাবেক আরডিও আইয়ুব হোসেন, প্রকল্প কর্মকর্তা (প্রজিপ) আশিক ইকবল, এআরডিও সঞ্জয় কুমার বিশ্বাস, জুনিয়র অফিসার হুমায়ুন কবির। সভায় সভাপতিত্ব করেন কমিটির সহ সভাপতি রাইসুুল ইসলাম প্রিন্স। সঞ্চালনায় ছিলেন এ আরডিও (ইরেসপো) সঞ্জিব মজুমদার।
মাগুরা প্রতিনিধি নব নির্বাচিত মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদারকে সংবর্ধনা দেয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ (বুধবার) দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আওয়ামী লীগের সকল ইউনিয়ন পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রাশেদ মাহমুদ শাহীন, রানা আমীর উসমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম…
রাজগঞ্জ প্রতিনিধি আগামী চালুয়াহাটি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করচেন চেয়ারম্যান পদপ্রার্থী সামসুর রহমান খান। গতকাল (মঙ্গলবার) বিকেলে ঘীবা গ্রামে আরিফুল ইসলামের চায়ের দোকান থেকে শুরু করে ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে নিজ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে ভোটারদের মনজয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের গৌরীপুরৃ গ্রামের মৃত তবিবুর রহমান খানের ছেলে সামসুর রহমান খান ইতিমধ্যে এলাকায় মানবতার ফেরিওয়ালা সমাজসেবক ও গরিবের বন্ধু হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। যে কারণে ইউনিয়নের আপামর জনতা তাকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে চান। আর দল ও ইউনিয়নবাসীর চাহিদা মেটাতে তিনি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভোটারদের কাছে…
বাংলার ভোর ডেস্ক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বঙ্গভবনে সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সার্বিক কার্যক্রম বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জনান। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং নির্বাহী বিভাগের সার্বিক সহযোগিতার ফলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে করতে সক্ষম হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।…