মোঃ আয়ুব খান,কেশবপুর পৌর আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী বিকেলে কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নবাসীর আয়োজনে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদ হলরুমে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আতিয়ার রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা মুন্নাফ হোসেন মুন্না,বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সামিদ হোসেন, বিদ্যানন্দকাটি…
Author: banglarbhore
কেশবপুর (পৌর) প্রতিনিধি কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম দিনব্যাপী শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক জি এম মোস্তফা মনোয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান। ফার্স্ট…
বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ আট জনকে গ্রেপ্তার করেছেন বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা। গতকাল বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে উপজেলার দৌলতপুর গ্রামের কোরবান আলী (৪৫), শিকড়ী গ্রামের জাহিদুল ইসলাম ও আনিছুর রহমান (৩৫), সাদীপুর গ্রামের ইমরান (২৪), শাওন ও মিরাজ (২১), ভবেরবেড় গ্রামের সোহেল শেখ (২৬) ও আবুল বাশার (৩৮), কাগমারী গ্রামের আলমগীর হোসেন (২৮)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত জানান, যশোর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে এসটিসি-৯২০/২০১৪’র সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিগণদের…
কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত ফিরোজ ডেন্টালসহ দু’টি দন্ত ক্লিনিকে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। আজ (মঙ্গলবার) দুপুরে ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি কর্মকর্তা আলমগীর হোসেন ও পৌর বাজার কমিটির সভাপতিসহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনাকারী ঝিনাইদহ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, কালীগঞ্জে বিভিন্ন দন্ত ক্লিনিকে অপচিকৎসার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের ভিত্তিতেই দুপুর ১ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারে ছন্দা সিনেমা হল মার্কেটে ফিরোজ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মূল্য তালিকা ও প্রতিদিন ডাক্তার…
প্রতিবেদক যশোরের চৌগাছায় সতের মাস বয়সী কন্যা শিশুকে ঘাস পোড়া পাউডার (ক্ষেতের আগাছা দমনে ব্যবহৃত ওষুধ) খাইয়ে হত্যাচেষ্টা করে নিজেই আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শিশুটির শারীরিক অবস্থা আশংকাজনক। তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘন্টায় (সোমবার বিকেল থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত) পৃথক ঘটনায় তিনজন আত্মহত্যা করেছেন বলে পরিবার দাবি। নিহতরা হলেন, সাদিপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (৩৫), বলিদাপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক (৫০), মাড়ুয়া গ্রামের যানবাহন শ্রমিক বায়েজিদ হোসেন (১৮)। এ বিষয়ে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা…
প্রতিবেদক যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৩৫তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও শৃঙ্খলার মানের ভূয়সী প্রশংসা করেন। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল নুসরাত নুর আল চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশের ৮টি…
প্রতিবেদক যশোর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকেলে শহরের পালবাড়ী মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর নিজস্ব অর্থায়নে দুই শতাধিক নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে দেশের সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের নিম্নআয়ের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বিএনপি নির্বাচনে না আসার কারণে বিএনপিরই ক্ষতি হয়েছে। বিএনপির সাথে জনগনের দূরত্ব…
কেশবপুর প্রতিনিধি উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে সরকারি খাল দখল করে মাছ চাষের ঘেরটি দখলমুক্ত করেছেন উপজেলা প্রশাসন। গতকাল (মঙ্গলবার) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেন ওই অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন।জানা গেছে,উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস ক্ষমতার প্রভাব খাটিয়ে পাথরা-চুয়াডাঙ্গা আড়োর বিলের সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছের ঘের করে আসছিলেন। সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন ঘটনার সত্যতা পেয়ে অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করেন। এ সময় অবৈধ মাছের ঘেরটি দখলমুক্ত করতে থানা পুলিশ সহযোগিতা করেন।এবিষয়ে মঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাসের…
প্রতিবেদক যশোর কলেজে আজ (মঙ্গলবার) নবনির্মিত নান্দনিক শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ। কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কাজী আনিস আহম্মেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. আসাদুজ্জামান বাবুল, কলেজের পরিচালনা পরিষদের সদস্য রফিকুল ইসলাম আরফু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাক হোসেন শিম্বা। দেশের আমূল পরিবর্তনের কথা উল্লেখ করে কাজী নাবিল বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে একটি উঁচু অবস্থানে রয়েছি। ২০০৯ সালে দেশের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা দেন ডিজিটাল বাংলাদেশ আর মধ্যম…
প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে মরা গরুর মাংসসহ দুই কসাই জনতার হাতে ধরা পড়েছে। সোমবার সন্ধ্যায় রেলস্টেশন সংলগ্ন কলাবাগান থেকে জনগণ তাদের ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে যান। ধৃতরা হলো, যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার তরিকুল ও টালিখোলার বাবু। তারা যশোর শহরের পালবাড়ি মোড়ে দেশি এঁড়ে গরু হিসেবে মাইকিং করে ৬শ’ টাকা কেজি দরে মাংস বিক্রি করে থাকেন। তবে কসাই তরিকুল দাবি করেছেন, মরা নই তারা রুগ্ন গরু জবাই করেছেন। এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় পালবাড়ির এলাকার কয়েকজন কসাই চুড়ামনকাটি রেলস্টেশনের পাশের একটি কলাবাগানে মরা গরু জবাই করেছেন বলে জানতে পারেন। পরে তারা জোটবদ্ধভাবে সেখানে গিয়ে মাংসসহ কসাই তরিকুল ও বাবুকে…