Author: banglarbhore

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোর জেলার ব্র্যান্ডিং পণ্য ফুলের চাষকে সম্প্রসারণ ও বিপণনের প্রত্যাশা ব্যক্তের মাধ্যমে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী-পানিসারা-হাড়িয়া মোড়ে ফুল উৎসব সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। তিনি বলেন, ফুল হলো যশোর জেলার ব্র্যান্ডিং। ফুলচাষকে সম্প্রসারণ ও বিপণন বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। তিনি প্রতিবছর ফুল উৎসব করার বিষয়ে প্রশাসনকে তাগিদ দেন। আজ (শনিবার) ছিল চার দিনের ফুল উৎসবের শেষদিন। সমাপনী এদিনে কর্মসূচি অংশ হিসেবে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম…

Read More

বিবি প্রতিবেদক যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে কচুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঘোপ বাজারে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ৬ নং আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু হোসেন, মিলন হোসেন, সজিব হোসেন, অভি, মফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সবুজ ও শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া যশোর সদরের ফতেপুরে হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ…

Read More

বিবি প্রতিবেদক যশোরে সালমা আক্তার নামে এক গৃহবধূ হত্যার ঘটনায় থানা পুলিশ মামলা না নেয়ায় বাধ্য হয়ে নিহতের মা ফিরোজা বেগম সাতজনের নামে আদালতে অভিযোগ করেন। বিচারকের নির্দেশে গতকাল নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে কোতোয়ালি থানা পুলিশ। আসামিরা হলেন, সদর উপজেলার বানিয়ারগাতি গ্রামের ইসমাইল হোসেন মোল্যা, তার স্ত্রী পাতাসি বেগম, চার ছেলে আমির হামজা, জহির, পান্না, রুবেল এবং মিলনের স্ত্রী মনিহার বেগম। সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী মামলার বাদী নিহতের মা ফিরোজা বেগম বর্তমানে অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে বসবাস করেন। মামলায় তিনি উল্লেখ করেছেন, মেয়ে সালমার বয়স দেড় বছর হলে তার পিতা মারা যান। ২০১৫ সালের ১৯…

Read More

বিবি প্রতিবেদক ‘নতুন ধান নতুন প্রাণ চলোশুনি পিঠার গান’ এই স্লোগানে যশোর উদীচীর উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) সন্ধ্যায় সংগঠনটির কার্যালয় চত্বরে এ আয়োজন করা হয়। উদীচী যশোর সংসদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ডা. ইয়াকুব আলী মোল্লা, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, পিঠা উপৎসবের আহ্বায়ক আলমগীর কবির। অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে খেজুর গাছের ঐতিহ্য ধরে রাখার জন্য খেজুর গাছি কাউসার গাজীকে সম্মাননা দেয়া হয়। এর আগে সন্ধ্যা থেকে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা পুলির গান নিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কচি কাচাদের মনমুগ্ধকর নাচ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এই…

Read More

বিবি প্রতিবেদক যশোরের আন্তঃস্কুল ইংরেজি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড’র আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়া স্পোকেন এর প্রতিষ্ঠাতা, প্রধান উপদেষ্টা ও যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক মো. হামিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, এমএসটিপি গার্লস স্কুলের প্রধান শিক্ষক খাইরুল আনাম, নবকিশলয় স্কুলের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা, সখিনা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি । উপস্থিত ছিলেন আইডিয়া…

Read More

♦ অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ♦ বাজার তদারকিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে প্রতীক চৌধুরী নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অবৈধ মজুদ ও দাম কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। যশোর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পৃথকভাবে নিত্যপণ্যের বাজারে কারসাজিতে জড়িতে বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে। আজ (শনিবার) জেলা পুলিশের টিম শহরের বড়বাজারে অভিযান পরিচালনা করেছে। এদিন কারো বিরুদ্ধে ব্যবস্থা না নিলেও কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে। একইদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভয়নগরে অবৈধভাবে গম ও ডাল মজুদ করার দায়ে আকিজ এসেনসিয়ালস লিমিটেড ও মেসার্স সৈনিক ট্রেডার্স নামে দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।…

Read More

বিবি প্রতিবেদক যশোরের আইনশৃংখলা পরিস্থিতি নাজুক হওয়ায় জনমনে আতংক বেড়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে জেলায় ৬ জন নৃশংসভাবে খুন হয়েছেন। একই সময়ে চাঁদাবাজি, বোমাবাজি, ছুরিকাঘাত, ছিনতাই ও চুরিসহ অসংখ্য অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইন বলেন, অপরাধীদের ব্যাপারে কোন ছাড় নেই। যে সকল অপরাধ সংঘটিত হয়েছে প্রায় সবগুলো সনাক্ত হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনেছে পুলিশ। যারা এখনো আটক হয়নি, তাদের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। জানা যায়, ২৬ জানুয়ারি যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সোলায়মান হোসেনকে। এলাকায় মাদকের কারবার এবং আধিপত্য…

Read More

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে শনিবার বিকালে দড়াটানা ভৈরব চত্বরে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, লুটপাট-দুর্নীতি বন্ধ, পাচারের টাকা ফেরত আনা, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহসম্পাদক আমিনুর রহমান হীরু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু ও জেলা সদস্য মফিজুর রহমান নান্নু।-প্রেস বিজ্ঞপ্তি

Read More

বিবি প্রতিবেদক যশোর পৌর ভাঙ্গাচুরা সড়ক চলাচল উপযোগী করতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ব্যয়ে সংস্কার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। আজ (শনিবার) শহরের কারবালা সড়কে সংস্কার কাজ উদ্বোধন করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ। যশোর পৌরসভার গুরুত্বপূর্ণ অন্তত ৮০টি সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হয় চলাচলকারীদের। বিভিন্ন সময় এসব সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল। সেই সাথে বাংলার ভোরসহ বিভিন্ন পত্রিকায় পৌর এলাকার সড়ক নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী শিকদার মোকলেচুর রহমান জানান, গতকাল থেকে ৫০ লাখ টাকা ব্যয়ে সব ভাঙ্গা সড়ক সংস্কার কাজ শুরু করা…

Read More

সাকিবুর রহমান ডলার, কালীগঞ্জ প্রতিনিধি ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (উষা)’র আয়োজনে কালীগঞ্জে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভূষন শিশু একাডেমিতে এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এতে দুই গ্রুপের ৩ টা সেকশনে ১ম, ২য় ও ৩য় নির্ধারণ করে ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক জানান, প্রতি বছরের ন্যায় তারা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামূলক বিভিন্ন অনুষ্টানের আয়োজন করে থাকেন। এরই ধারবাহিকতায় এবারো চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অমলেন্দু লাল সাধন, উপদেষ্টা সদস্য মোস্তফা মোরশেদ তোতা, টিংকু গাঙ্গুলী, মুছা করিম ও সদস্য সাখাওয়াৎ হোসেন, ফাহিম হাসনাত, শাহরিয়ার লিমন,…

Read More