রাইসুল ইসলাম অপু অনলাইনে ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর বিষয়টি এখন কারও অপরিচিত নয়। বর্তমানে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়েই ভিডিও তৈরি করে প্রতিমাসে লাখ লাখ টাকা আয় করছেন যশোরের বুলবুল। যশোর শহরের কারবালা রোড নিবাসী আব্দুল ওহাব ও মুসলিমা দম্পতি সন্তান মহিউদ্দিন বুলবুল। পড়াশোনা করছেন ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। তবে পড়াশুনার পাশাপাশি সফলতা পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। মাসে আয় করেন লক্ষাধিক টাকা। একটা সময় বুলবুলের সময়ই কাটত মোবাইল ফোন ও কম্পিউটারে গেমস খেলে। ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বুলবুল পরিচিত হন ভিডিও নির্মাণ বিষয়ের সঙ্গে। এরপর বুলবুল এসব বিষয়ে নিজের দক্ষতা বাড়ানোর কথা ভাবেন। দশম শ্রেণীতে পড়াশোনা…
Author: banglarbhore
কপিলমুনি সংবাদদাতা খুলনার পাইকগাছা মৎস্য আড়ৎদারি মার্কেট ইউরোপীয় ইউনিয়নের আদলে আধুনিকায়নের জন্য মৎস্য অধিদপ্তর ৩ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। খুলনার প্রথম পৌরসভা পাইকগাছার শিবসা নদীর তীরে ২০০৫ সালে ৩২ জন সদস্য নিয়ে ৪৮ শতক সম্পত্তির উপর এ আড়ৎ প্রতিষ্ঠিত হয়। যার বর্তমান আড়ৎ সংখ্যা ৭০ টি। সদস্য সংখ্যা ৪৭৩ জন। মৎস্য আড়ৎদারী সমিতির ক্যাশিয়ার হারুন অর রশীদ বলেন, প্রতিদিন গড়ে অর্ধ কোটিরও বেশি টাকার মাছ ও চিংড়ি বেঁচা-কেনা হয় এ আড়তে। সর্বনিম্ন একটা আড়তে ৫০ হাজার টাকার মাছ প্রতিদিন বেচা কেনা হয়। যা দেশ বিদেশের বিভিন্ন এলাকায় রপ্তানি হয়ে আসছে। পাশ্ববর্তী দেশ ভারত থেকেও ব্যাপারিরা এখানে আসে। আড়ৎদারী…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা শাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (যশোর-২) আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, পৌরসভার মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা খানম, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুকুরিয়া…
বাংলার ভোর প্রতিবেদক আফারোজা নূর (৩৪) নামে এক গৃহবধূর যৌতুক আইনে আদালতে দায়ের করা পিটিশন যশোর কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়েছে। আসামি করা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আহসান হাবীবকে (৩৭)। শহরের ঘোষপাড়া বাঁশতলা ‘স’ মিলের পাশের আফারোজা নূর এজাহারে উল্লেখ করেছেন, ২০২১ সালের ১৮ জুন তার সাথে আহসান হাবীবের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের পাঁচ লাখ টাকা দিতে না পারায় তার ওপর অত্যাচার নির্যাতন শুরু করে। তার গর্ভের দুই মাসের বাচ্চা নষ্ট করতে বাধ্য করে। পরে গত বছরের ১০ নভেম্বর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে পরিবারের লোকজন মিলে একটি মিমাংশা বৈঠকে বসে গত ২৯ জুন।…
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মহিউদ্দীন মোহাম্মদ পিএইচডি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সম্মাননা এ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, সাবেক সম্পাদক আহসান কবীর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ ও সাইফুল ইসলাম সজল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য মহিউদ্দীন মোহাম্মদ পিএইচডি ডিগ্রি অর্জন করায় অভিনন্দন…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইজিবাইক চালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামিদের পরিবার ও সন্ত্রাসীদের অব্যহত হুমকির ভয়ে দিনাতিপাত করছেন মামলার বাদী মৃতের বাবা মোজাদ্দাদুজ্জমানসহ তার পরিবার। গত ১০ নভেম্বর ২০২১ যশোর সদরের ঘুরুলিয়া গোপালপুর গ্রামের কাচা রাস্তায় আব্দুল্লাহ (১৮) নামের ইজিবাইক চালক তরুনের গলা কাটা লাশ উদ্ধার করে যশোর কোতয়ালী থানা পুলিশ। ভিকটিম একাদশ শ্রেনীর ছাত্র ছিল। বাড়িতে অভাব অনটনের জন্য সে ইজিবাইক চালাত। ওই ঘটনায় তার যশোর কোতয়ালী থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের পরপরই আসামি জাকির হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৯), হাসিবুর রহমান হাসিবকে (২০) আটক করে আদালতে পাঠায় পুলিশ। আসামিরা আদালতে স্বীকারোক্তি দেয় মৃতের মোবাইল ও ইজিবাইক ছিনতাই করতেই…
ঝিকরগাছা সংবাদদাতা মঙ্গলবার সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিকরগাছা সদর ইউনিয়ন ও শিমুলিয়া ইউনিয়নে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এ ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন। প্রতি ইউনিয়নে ১০০ জনকে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই চাল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা ইউপি চেয়ারম্যান আমীর হোসেন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সর্দার, জেলা যুবলীগের সহ সভাপতি আজহার আলী, উপজেলা যুবলীগ সদস্য শাহেদুর রহমান শিপলু, পৌর যুবলীগের আহবায়ক…
ঝিকরগাছা সংবাদদাতা যশোরের ঝিকরগাছায় বসতবাড়ির জমির দখল পেতে আদালতে মামলা করায় এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শওকত হোসেন (৩৪) উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যক্তি ৫ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন, ইস্তা গ্রামের ইরশাদ আলী (৪৫), রাব্বি হোসেন (১৫), আহাদ হোসেন (২০), মো. রাসেল (২৫) ও মো. রাজু (১৮)। লিখিত অভিযোগে শওকত হোসেন জানান, বিবাদী পক্ষ তার চাচাতো ভাই ও ভাইপো। দীর্ঘদিন ধরেই তারা বসতবাড়ির দুই শতক জমি জোরপূর্বক দখল করে আছে। সেই জমি উদ্ধারে তিনি আদালতের স্মরণাপন্ন হন। আদালত থেকে নোটিশ পেয়েই বিবাদীপক্ষ সদলবলে তার বাড়িতে…
বাংলার ভোর প্রতিবেদক টানা ৫৪ দিন যশোর কুইন্স হাসপাতালে ভর্তি মাহমুদা খাতুন। হাসপাতালটির সপ্তম তলায় ৭০৩ নম্বর কেবিনে ভর্তি তিনি। ভর্তির ফরমে ঠিকানা ব্যবহার করেছেন বকচর যশোর। সাথে থাকছেন দুই মেয়ে। গেল ১৬ মে তাকে হাসপাতালটিতে ভর্তি করেন তার দুই কন্যা। এরপর থেকে দীর্ঘদিন তিনি হাসপাতালের কেবিনটিতে অবস্থান করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন সে সমস্যা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। ছাড়পত্র দেয়া হলেও তিনি হাসপাতাল ত্যাগ করছেন না। এতে করে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ যশোর সিভিল সার্জন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে যশোর সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দল হাসপাতালটিতে…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ আরই আর এমপি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান। উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী শেখ মেহেদী হাসান সুমন, সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক ভবেশ চন্দ্র মৃধা প্রমুখ। চেক বিতরণ অনুষ্ঠানে প্রত্যেকে…
